Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যে কারণে অতিথিকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেবেন না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
যে কারণে অতিথিকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেবেন না
Share on FacebookShare on Twitter
আজকের দিনে ইন্টারনেট আমাদের নিত্যসঙ্গী। বিনোদন, পড়াশুনা, ব্যবসা কিংবা চাকরি সবকিছুই ইন্টারনেটের সাথে সম্পৃক্ত। তাই আমরা বাসা, অফিস কিংবা রাস্তায়, যেখানেই থাকি সারাক্ষণই ওয়াইফাই বা মোবাইল ডাটার মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকি।
যখন আমরা কোনো আত্মীয় কিংবা বন্ধুর বাসায় যাই, তখন আমরা প্রায় সকলেই অহরহ যেই কাজটি করি, তাহলো আত্মীয় বা বন্ধুর কাছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চাই এবং আত্মীয় বা বন্ধুও পাসওয়ার্ড শেয়ার করেন। একটা একদমই উচিত না। অন্যের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইবেন না এবং নিজের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও অন্যের সাথে শেয়ার করবেন না। বাসা বা অফিসের বাইরে থাকলে, প্রয়োজনে মোবাইল ডাটা ব্যবহার করুন। এবার আসি, কেন ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করবেন না?
মনে রাখবেন, আপনার বাসার ইন্টারনেটের সকল অ্যাক্টিভিটির দায়ভার আপনার। আপনার বাসায় যে ওয়াইফাই রাউটারটি ব্যবহার করছেন, তার একটি ইউনিক ম্যাক (MAC : Media Access Control) অ্যাড্রেস আছে এবং আপনি বাসার ওয়াইফাই রাউটার ব্যবহার করে যা কিছু ব্রাউজ বা ডাউনলোড/আপলোড করেন, সবকিছুই ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের লগ সার্ভারে আপনার ম্যাক অ্যাড্রেসসহ জমা থাকে এবং তারা নিয়মিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে এই লগ প্রদান করে।
তাই আপনার বাসার ইন্টারনেট সংযোগ ব্যবহার করে যদি কোনো অপরাধ সংঘঠিত হয়, তখন এই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে খুব সহজেই আপনাকে খুঁজে বের করা সম্ভব। সুতরাং ইন্টারনেট ব্যবহারে সতর্ক হোন। যারা ভাবছেন মোবাইল ডাটা ব্যবহার করলে কোনো সমস্যা নাই, তাদের জেনে রাখা ভালো মোবাইলেরও ইউনিক ম্যাক অ্যাড্রেস, ইএমআই এবং সিম নম্বরের মাধ্যমে খুব সহজেই আপনাকে খুঁজে বের করা সম্ভব।
ধরা যাক, আপনার কোনো বন্ধু আপনার বাসায় বেড়াতে এলো এবং যথারীতি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চাইল এবং আপনি পাসওয়ার্ড শেয়ার করলেন। এবার আপনার বন্ধুটি আপনার বাসার ইন্টারনেট সংযোগ ব্যবহার করে কোনো পর্ন সাইট ব্রাউজ, জঙ্গি কার্যক্রম, ধর্মীয় উসকানিমূলক/রাষ্ট্রবিরোধী পোস্ট-কমেন্টস, ক্রিপ্টোকারেন্সি লেনদেন, কপিরাইট কন্টেন্ট ডাউনলোড, ডার্কওয়েব ব্রাউজ কিংবা অন্যকোনো অপরাধমূলক কাজ করল। ব্যাস হয়ে গেল, দেখবেন শিগগিরই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম আপনার বাসায়। তখন তারা আপনার বন্ধুকে চিনবে না, সংযোগ আপনার সুতরাং অপরাধ আপনার। আর আমরা বাসায় যেসব ওয়াইফাই রাউটার ব্যবহার করি, তাতে অত বিস্তারিত লগ থাকে না বিধায়, অপরাধটা যে আপনি নয় অন্য কেউ করেছে সেটা প্রমাণ করাও সম্ভব নয়। তাই এই অপরাধে আপনি জেল-জরিমানাসহ বিভিন্ন হয়রানির শিকার হতে পারেন।
আর আপনার বন্ধুটি যদি দুষ্টু প্রকৃতির হয় এবং তার হ্যাকিং নলেজ থাকে, তাহলে সে চাইলেই খুব সহজেই আপনার ওয়াইফাইতে কানেক্টেড অন্যান্য ডিভাইস অ্যাক্সেসসহ অনেককিছুই করতে পারবে। অতএব, সাধু সাবধান!
মনে রাখবেন, আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, অনেকটা আপনার বাসার সদর দরজার চাবির মতো। যা অন্যের কাছে থাকা মানে, সে আপনার অগোচরে যেকোনো সময় আপনার বাসায় ঢুকে আপনার প্রাইভেসি নষ্ট, চুরি কিংবা কোনো অপরাধ সংঘঠিত করে আপনাকে বিপদে ফেলতে পারে। তাই কেউ ওয়াইফাই পাসওয়ার্ড চাইলে, তাকে মার্জিতভাবে বিষয়টি বুঝিয়ে মোবাইল ডাটা ব্যবহার করার পরামর্শ দিন এবং তাকেও অন্যের সাথে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ারের বিষয়ে সচেতন করুন।
সতর্কতা অবলম্বন
• ওয়াইফাই’র পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না;
• যথাসম্ভব কঠিন পাসওয়ার্ড ব্যবহার করুন। নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ/সাল, অর্থপূর্ণ শব্দসহ সহজে অনুমেয় শব্দ পরিহার করুন;
• কিছুদিন পর পর ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করুন (মাসে অন্তত একবার);
• ওয়াইফাই রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড শিগগিরই পরিবর্তন করুন এবং পাসওয়ার্ড নিজের কাছে রাখুন;
• সম্ভব হলে মাঝে মাঝে রাউটারে লগইন করে স্ট্যাটিস্টিক চেক করুন, অপরিচিত কেউ আপনার ইন্টারনেট ব্যবহার করছে কি-না দেখুন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েডে ভাইরাস-ম্যালওয়্যার, জানুন বাঁচার উপায়
কিভাবে করবেন

অ্যান্ড্রয়েডে ভাইরাস-ম্যালওয়্যার, জানুন বাঁচার উপায়

স্মার্টফোন দিয়ে গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে
কিভাবে করবেন

স্মার্টফোন দিয়ে গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে

প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে বাড়ছে চোখ শুষ্কতার প্রবণতা
প্রযুক্তি পরামর্শ

প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে বাড়ছে চোখ শুষ্কতার প্রবণতা

মুছে যাওয়া তথ্য খুঁজে পাবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

মুছে যাওয়া তথ্য খুঁজে পাবেন যেভাবে

বর্ষায় ফোনের ক্ষতি এড়াতে যেভাবে যত্ন নেবেন
প্রযুক্তি পরামর্শ

বর্ষায় ফোনের ক্ষতি এড়াতে যেভাবে যত্ন নেবেন

পুরোনো আইফোন এক্সচেঞ্জ করার আগে যে কাজ জরুরি
প্রযুক্তি পরামর্শ

পুরোনো আইফোন এক্সচেঞ্জ করার আগে যে কাজ জরুরি

Load More

ট্রেন্ডিং টপিক

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল
কিভাবে করবেন

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন
বিবিধ

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix