Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের ই-কমার্স ধ্বংসে ই-ক্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
দেশের ই-কমার্স ধ্বংসে ই-ক্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন
Share on FacebookShare on Twitter

দেশের সম্ভাবনাময় ই-কমার্স খাত আজ নানা অনিয়ম, প্রতারণা আর অবিশ্বাসের ভেতর দিয়ে হাঁটছে। অথচ এই খাতের শৃঙ্খলা ও উন্নয়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) নিজের ভূমিকা কতটা পালন করেছে, তা নিয়ে আজ ব্যাপক প্রশ্ন উঠেছে।

আমাদের দেশে এ খাতে ছোট-বড় মিলিয়ে পাঁচ লাখের মতো উদ্যোক্তা রয়েছেন। ২০২১ সালে ই-কমার্স বাজারের আকার ছিল প্রায় ৫৬ হাজার ৮৭০ কোটি টাকা। গবেষণা সংস্থা লাইটক্যাসল পার্টনার্সের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের ই-কমার্সের বাজার দাঁড়াবে ৩০০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ২৫ হাজার কোটি টাকার মতো। ডাবলিনভিত্তিক বাণিজ্য গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড মার্কেটস ডটকমের মতে, ২০২৬ সালের মধ্যে তা প্রায় দেড় লাখ কোটি টাকার বাজারে পরিণত হবে।

দক্ষিণ এশিয়ার মানুষের একটি প্রধান সমস্যা তারা জোয়ারে ভাসতে পছন্দ করে। যখন যার জোয়ার তখন তার পেছনেই ছোটে। ফলে কিছু অসাধু লোক বিশ্বাসকে পুঁজি করে তাদের নিজেদের স্বার্থ হাসিল করে। এর ফলে কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্ট, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুমবুম, আদিয়ান মার্ট, নিড ডটকম এসব কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অর্থ নেয়ার পরও পণ্য বুঝিয়ে না দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মূলত গ্রাহকদের আস্থা নষ্ট করার জন্য এ কোম্পানিগুলোই বড় ভূমিকা পালন করেছে।

বিশ্বাস ভেঙেছে, বাজার হারিয়েছে

ই-কমার্সের সোনালী দিন এসেছিল ২০২০-২১ সালের দিকে। হাজারো তরুণ উদ্যোক্তা অনলাইনে ব্যবসার স্বপ্ন বুনছিলেন। কিন্তু দুঃখজনকভাবে কিছু প্রতিষ্ঠানের বিশাল অর্ডার নিতে গিয়ে ডেলিভারি দিতে ব্যর্থ হওয়া, প্রতারণামূলক ‘ক্যাশব্যাক অফার’ এবং কোটি কোটি টাকা গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়ার ঘটনায় পুরো খাতটাই বিশৃঙ্খল হয়ে পড়ে।

এমন সংকটকালে ই-ক্যাবের ভূমিকা ছিল কার্যত নীরব। অভিযোগ আছে, অনেক প্রতারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে ই-ক্যাব বরং নির্লিপ্ত থেকেছে। আবার কিছু ক্ষেত্রে তাদের সুরক্ষা দিয়েছিল বলেও দাবি করেছেন ভুক্তভোগীরা।

কোথায় ছিল ই-ক্যাবের নজরদারি?

বিশ্লেষকরা বলছেন, সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করাই ই-ক্যাবের অন্যতম দায়িত্ব ছিল। কিন্তু প্রতারণামূলক ব্যবসায় জড়িত অনেক প্রতিষ্ঠান ই-ক্যাবের সদস্য হয়েও বছরের পর বছর অনিয়ম চালিয়ে গেছে। ই-ক্যাব তাদের অডিট বা যাচাই-বাছাই করেনি, বরং সদস্যপদ দিয়েই বৈধতার ছাপ দিয়েছে।

এ নিয়ে গ্রাহক অধিকার সংগঠনগুলো প্রশ্ন তুলেছে— যদি ই-ক্যাব ঠিকমতো নজরদারি করত, তাহলে ধামাকা, ই-অরেঞ্জ, কিউকম  বা আরও বহু প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকার প্রতারণা ঘটত না।

দায় এড়াতে ব্যস্ত?

আজ যখন গ্রাহকরা ক্ষতিগ্রস্ত, হাজার হাজার কোটি টাকা অনিশ্চিত হয়ে গেছে, তখন ই-ক্যাব প্রায় সব দায় সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর কাঁধে ঠেলে দিচ্ছে। অথচ ই-কমার্স খাতের সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে ই-ক্যাবের ভূমিকা প্রশ্নাতীতভাবে গুরুত্বপূর্ণ ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে ই-কমার্সের আস্থা পুনরুদ্ধার করতে হলে আগে ই-ক্যাবকেই নিজেদের দায় স্বীকার করে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্স খাতই-কমার্স খাত ২০২৫ই-কমার্স গ্রাহক ভোগান্তিই-কমার্স ধ্বংসই-কমার্স ধ্বংসেই-কমার্স নীতিমালা বাংলাদেশই-কমার্স প্রতারণাই-কমার্স ফ্রড বাংলাদেশই-ক্যাবই-ক্যাব সদস্য প্রতারণাবাংলাদেশের ই-কমার্স সংকট

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের বাজারে চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে চায় ভারত
নির্বাচিত

প্রযুক্তিপণ্যের ওপর ভর করে বিশ্ববাণিজ্য ধরে রেখেছে চীন!

স্মার্টফোনের নতুন সিরিজ আনল সিম্ফনি
নির্বাচিত

স্মার্টফোনের নতুন সিরিজ আনল সিম্ফনি

আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে? কীভাবে জানবেন?
নির্বাচিত

২০২৪ সালে সবথেকে বেশি বিক্রি হল কোন স্মার্টফোন?

আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয়
নির্বাচিত

আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয়

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি: দুর্দান্ত ক্যামেরার প্রশংসা করছেন তরুণ ফটোগ্রাফারেরা
নির্বাচিত

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি: দুর্দান্ত ক্যামেরার প্রশংসা করছেন তরুণ ফটোগ্রাফারেরা

নাথিংয়ের প্রথম ওভার-ইয়ার হেডফোনের ছবি ফাঁস
নির্বাচিত

নাথিংয়ের প্রথম ওভার-ইয়ার হেডফোনের ছবি ফাঁস

Load More

ট্রেন্ডিং টপিক

মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
বিবিধ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

২০২৬ সালে ১৫ থেকে ২০ হাজারে সেরা ১০ স্মার্টফোন
ফিচার

এআই ক্যামেরায় ছবি হবে আরও নিখুঁত, সেরা ৫ স্মার্টফোন

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে আইসিটি মন্ত্রীর ৩ দফা প্রস্তাব
প্রযুক্তি সংবাদ

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে আইসিটি মন্ত্রীর ৩ দফা প্রস্তাব

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ এপ্রিল ২০২৫

দেশের ই-কমার্স ধ্বংসে ই-ক্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন

Techzoom.TV |
TechzoomTV