‘সাইবার বুলিং’ থেকে শিশুদের রক্ষায় কাজ করে এ বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশের সাদাত রহমান। সাদাত সিআরআই আয়োজিত...
আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) ব্যাপক সফলতার মধ্য দিয়ে তৃতীয়বারের মত উদযাপন করল...
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, মানুষের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে ডিজিটাল-কমার্স। কোভিডকালে ডিজিটাল কমার্স মানুষের জীবন ধারায় এক অভাবনীয় পরিবর্তনের সূচনাও করেছে। এই অগ্রযাত্রা ধরে রাখতে হবে। মন্ত্রী (১১ নভেম্বর) বুধবার রাতে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত সংগঠনের প্রতিষ্ঠার ৬ষ্ঠ বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। টেলিযোগাযোগ মন্ত্রী ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য হবে সম্পূর্ণ ডিজিজাল, প্রচলিত শোরুম ভি্ত্তিক ব্যবসা থাকবে না উল্লেখ করে বলেন, ডিজিটাল-কমার্সের আজকের বাস্তবতার কার্যকারিতার মাধ্যমে প্রমাণিত হয়েছে। বাংলাদেশে ডিজিটাল কমার্স যেভাবে তৃণমূল পর্যায়ে পৌঁছেছে তাতে সব ধরনের পণ্যসেবা ডিজিটাল বাণিজ্যের আওতায় এসেছে। স্বল্প সময়ে ডিজিটাল-কমার্সের বিস্তৃতি অভাবনীয়। তিনি বলেন, এই খাতের চ্যালেঞ্জের জায়গাগুলো যা ছিলো তার প্রায় সবগুলোই অতিক্রান্ত হয়েছে। বড় চ্যালেঞ্জটি ছিলো পণ্য গ্রাহক পর্যায়ে নিরাপদে পৌঁছানো। ডাক অধিদপ্তরের ৪৩ হাজার কর্মীবাহিনী এবং গ্রাম পর্যন্ত বিস্তৃত ডাক অধিদপ্তরের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে সেটাও সফলজনকভাবে অতিক্রম করা হয়েছে। এছাড়া আরও আছে বেসরকারি লজিস্টিক প্রতিস্টানসমুহ। করোনাকালে বিনা মাশুলে দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক কৃষকদের উৎপাদিত কৃষিপন্য ও দেশব্যাপী কোভিড চিকিৎসা সামগ্রী পেঁৗছে দেওয়ার প্রসংগ তুলে ধরে বলেন, ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণে ডাকঘরের দেশব্যাপী বিশাল নেটওয়ার্ক ও জনবল কাজে লাগাতে কাজ আমরা শুরু করেছি। মানুষ সহসাই এর সুফল পাবে। সভ্যতার বিকাশের প্রথম স্তরগুলোতে পিছিয়ে থাকায় প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, গত এগারো বছরে প্র্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে শত শত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে এগিয়ে চলছে বাংলাদেশ। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ পাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। বাংলাদেশের ডিজিটাল প্রযুক্তি বিষয়ক ট্রেডবডি বিসিএস ও বেসিস এর সাবেক সভাপতি জনাব মোস্তাফা জব্বার বলেন, নতুন প্রজন্মের কর্মস্পৃহা হচ্ছে এই ডিজিটাল কমার্সের অগ্রগতির মূলশক্তি। ষষ্ঠ বছর পূর্তিতে তিনি ই-ক্যাবকে অভিনন্দন জানান এবং ডিজিটাল কমার্সের উন্নয়নে ই-ক্যাবের অব্যাহত কর্ম প্রচেষ্টা ছাড়াও ই-ক্যাবের মানবসেবা ও শিশুদের জন্য প্রকল্প ও প্রান্তিক কৃষকের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। ই-ক্যাবের সভাপতি শমী কায়সার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল এর উপস্থাপনায় অনুষ্ঠানে ই-ক্যাবের সহ-সভাপতি সাহাব উদ্দীন শিপন, কার্যনির্বাহী পরিষদ সদস্য আশীষ চক্রবর্তী, আসিফ আহনাফ, জিয়া আশরাফ ও সাইদ রহমান বক্তব্য রাখেন। এ ছাড়া ই-ক্যাবের সদস্য কোম্পানির প্রতিনিধিরা তাদের অভিমত এবং করোনাকালীন সেবার অভিজ্ঞতা ব্যক্ত করেন। ই-ক্যাবের সভাপতি শমী কায়সার প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি ই-কমার্সের জন্য ডিজিটাল ই-কমার্স নীতিমালা থেকে শুরু করে অগ্রযাত্রার প্রতিটি স্তরে জনাব মোস্তাফা জব্বারের সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন করোনাকালে সরকার ও বিভিন্ন মন্ত্রণলায় যেভাবে সহযোগিতা করেছে তা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আবদুল ওয়াহেদ তমাল জানান, করোনার ৮ মাসে ই-কমার্স সেক্টরে লেনদেন হয়েছে...
দেশের অবৈধ মুঠোফোন বন্ধের প্রযুক্তিগত সমাধানের কাজ পেল সিনেসিস আইটি লিমিটেড। গত ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) নামের এই...
স্ন্যাপড্রাগন চিপসেট দিয়ে স্মার্টফোন বাজারে নিজেদের শক্ত ভিত গড়েছে মার্কিন টেক জায়ান্ট কোয়ালকম। বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম ও মিড রেঞ্জের ফোনগুলোর...
তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন আগামী ৫ বছরে দেশের ই-কমার্স খাতে আরো ৫ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে...
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ১৯৬৯ সালে পৃথিবীতে শুরু হওয়া তৃতীয় শিল্প বিপ্লবে সদ্য স্বাধীন বাংলাদেশকে শরীক করার...
গত মাসের মাঝামাঝিতে বাজারে এসেছিলো হুয়াওয়ের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপ হুয়াওয়ে মেট ৪০ সিরিজ। নতুন হুয়াওয়ে মেট ৪০তে পাওয়ারফুল পারফর্মেন্স...
মোবাইল ফোনের মাধ্যমে ছবি তোলার বিষয়টি জনপ্রিয় হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে স্মার্টফোন ক্যামেরা লেন্সের চাহিদাও। এ বিষয়টি চিন্তা করে নতুন...
ডাটার গোপনীয়তা ও নিরাপত্তা বিশেষত ব্যক্তিগত ডাটার নিরাপত্তা ও গোপনীয়তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফলে ডাটার অপপ্রয়োগ রোধে সকলকে এগিয়ে আসার...
টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন
নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com
সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com
স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix