Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এপ্রিলের মধ্যে বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 9 November 2020
বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
Share on FacebookShare on Twitter

দেশের অবৈধ মুঠোফোন বন্ধের প্রযুক্তিগত সমাধানের কাজ পেল সিনেসিস আইটি লিমিটেড। গত ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) নামের এই ব্যবস্থা চালু ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গত বৃহস্পতিবার সিনেসিস আইটির দরপত্র জেতার নির্দেশনা (নোটিফিকেশন অ্যাওয়ার্ড) জারি করা হয়।

রিভ সিস্টেম, ডেটাএজ, ডিজিকন টেকনোলজিস ও সিনেসিস আইটি—এ চার প্রতিষ্ঠানের মধ্যে সিনেসিস আইটি কাজটি পায়।

বিটিআরসি ২০১২ সালে প্রথম অবৈধ মুঠোফোন বন্ধের উদ্যোগ নেয়। তবে নানা কারণে তা এতদিন বাস্তবায়ন সম্ভব হয়নি। এ বছর দরপত্র আহ্বান ও একটি কোম্পানিকে নির্বাচিত করার মাধ্যমে পরিকল্পনাটি বাস্তব রূপ পাচ্ছে। বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, সিনেসিস আইটিকে জামানত জমা দিয়ে চুক্তি করতে হবে ২ ডিসেম্বরের মধ্যে।

সূত্র জানিয়েছে, চুক্তি করার ১২০ কার্যদিবসের মধ্যে সিনেসিস আইটিকে পুরো ব্যবস্থাটি চালু করতে হবে। এতে সর্বশেষ সময় দাঁড়ায় আগামী এপ্রিল মাস। তবে বিটিআরসি প্রক্রিয়াগত কাজ শেষ করে যত দ্রুত সম্ভব কার্যক্রম চালু করতে চায়। এ ক্ষেত্রে প্রস্তুতি আছে সিনেসিস আইটিরও।

এ বিষয়ে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারি পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান জানান, কমিশন আগামী বছরের শুরুর দিকে অবৈধ মুঠোফোন বন্ধের কার্যক্রম চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে।

বিটিআরসি ২০১২ সালে প্রথম অবৈধ মুঠোফোন বন্ধের উদ্যোগ নেয়। তবে নানা কারণে তা এতদিন বাস্তবায়ন সম্ভব হয়নি। এ বছর দরপত্র আহ্বান ও একটি কোম্পানিকে নির্বাচিত করার মাধ্যমে পরিকল্পনাটি বাস্তব রূপ পাচ্ছে।

নকল মুঠোফোন, অবৈধ আমদানি, চুরি ও রাজস্ব ক্ষতি রোধে এনইআইআর ব্যবস্থা চালু করছে বিটিআরসি। এর মাধ্যমে দেশে বৈধভাবে আমদানি ও উৎপাদিত মুঠোফোনের তথ্যভাণ্ডারের সঙ্গে মোবাইল নেটওয়ার্কে চালু হওয়া ফোনের আইএমইআই (মুঠোফোন শনাক্তকরণ নম্বর) মিলিয়ে দেখা হবে। অবৈধ, চুরি যাওয়া ও নকল মুঠোফোন চালু করা যাবে না।

বিটিআরসি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মোবাইল অপারেটরগুলোর কাছে ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (ইআইআর) ব্যবস্থা থাকবে। এর ফলে নতুন কোনো মুঠোফোন নেটওয়ার্কে যুক্ত হলে তা তাৎক্ষণিকভাবে জানবে এনইআইআর পরিচালনাকারী। তখন মুঠোফোনটি বৈধ না অবৈধ, তা যাচাই করা হবে। তবে এখন অপারেটরদের সবার কাছে ইআইআর নেই। বিশেষ ব্যবস্থায় তথ্যগুলো তথ্যভাণ্ডারে নেওয়া হবে।

আপনার ফোনটি কী বন্ধ হবে

বিটিআরসি ও মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে, দেশের নেটওয়ার্কে এখন প্রচুর মুঠোফোন রয়েছে, যেগুলো নকল। আবার অবৈধভাবে দেশে আনা ফোনও রয়েছে। আপনি যে ফোনটি ব্যবহার করেন, সেটি হতে পারে বিদেশ থেকে আত্মীয়ের মাধ্যমে আনা।

বিটিআরসির কর্মকর্তারা বলছেন, ২০১৯ সালের আগস্টের আগে কেনা নেটওয়ার্কে সচল থাকা মুঠোফোন বন্ধ করা হবে না। আগস্টের পরে কেনা অবৈধ ফোনের বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। এ ক্ষেত্রে নিবন্ধনের একটা সুযোগ দেওয়া হতে পারে।

এনইআইআর চালু নিয়ে গত ৯ জুলাই বিটিআরসির এক বৈঠকের কার্যবিবরণীতে দেখা যায়, অপারেটরেরা সচল থাকা অবৈধ মুঠোফোনগুলো চালু রাখার বিষয়টি তুলেছিল। পরে বৈঠকে সিদ্ধান্ত হয় যে, এনইআইআর চালু পর এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে এবং নির্দেশনা জারি করা হবে।

অবশ্য ২০১৯ সালের জানুয়ারিতে মুঠোফোন বৈধভাবে আমদানি করা বা দেশে উৎপাদিত কি না, তা যাচাইয়ে তথ্যভান্ডার চালু করা হয়েছিল। খুদে বার্তা পাঠিয়ে গ্রাহকদের বৈধ বা অবৈধ মুঠোফোন চিহ্নিত করার সুযোগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ মোবাইল আমদানিকারক সমিতির (বিএমপিআইএ) সহায়তায় বিটিআরসি এই তথ্যভান্ডার তৈরি করে। এরপর বিটিআরসি বিভিন্ন সময় বিজ্ঞপ্তি জারি করে বলেছে, মোবাইল ফোন কেনার সময় তা বৈধভাবে আমদানি করা কিনা তা যাচাই করতে হবে।

মোবাইল ফোনের বৈধতা যাচাইয়ের পদ্ধতি হল মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে 16002 নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজ বা খুদে বার্তায় বৈধ না অবৈধ, তা জানা যাবে। মোবাইল ফোনের মোড়কে স্টিকারে আইএমইআই নম্বরটি থাকে। এর বাইরে *#06# ডায়াল করে আইএমইআই নম্বর জানা যায়।

প্রশ্ন হলো, আগস্টের পরে অবৈধভাবে আমদানি করা ফোন বিটিআরসি বন্ধ করতে পারবে কিনা। কারণ এ সময়ে বিদেশ থেকে হাতে করে নিয়ে আসা ও স্বজনদের জন্য প্রবাসীদের পাঠানো ফোন নিবন্ধনের কোনো ব্যবস্থা ছিল না।

বিদেশ থেকে আনা ফোনের কী হবে

বিটিআরসি সূত্র জানিয়েছে, এনইআরআই চালু হলেও মানুষ বিদেশ থেকে আসার সময় মুঠোফোন নিয়ে আসতে পারবেন। তবে সেটার নিবন্ধন নিতে হবে। নিবন্ধনের জন্য ব্যবস্থা রাখবে বিটিআরসি। পাশাপাশি কয়টি মুঠোফোন আনা যাবে, বছরের কয় বার আনা যাবে, এসব ক্ষেত্রে সীমা নির্ধারিত থাকবে।

বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স এসোসিয়েশনের (বিএমপিআইএ) মতে, দেশের মুঠোফোনের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ অবৈধ পথে আমদানী হয়। যার আনুমানিক বাজার মূল্য হতে পারে প্রায় ৪ হাজার কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে স্মার্টফোন আমদানির উপর সরকার মোট করভার ৩২ শতাংশ থেকে বাড়িয়ে ৫৭ শতাংশ নির্ধারণ করে। এতে বৈধ আমদানিতে খরচ আরও বেড়েছে। অবশ্য দেশে পাঁচ থেকে ছয়টি প্রতিষ্ঠান মুঠোফোন সংযোজন ও উৎপাদন করছে।

দেশে যেসব ব্রান্ড মুঠোফোনের কারখানা করেছে, তাদের সঙ্গে প্রতিযোগী ব্র্যান্ডগুলো পেরে উঠছে না। দেশজুড়ে বহু দোকানে নির্ধারিত পরিবেশকের বাইরে তুলনামূলক কম দামে স্মার্টফোন বিক্রি হয়। বিভিন্ন সময় এসব ফোন বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ মোবাইল হ্যান্ডসেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘প্রযুক্তিখাতে নি:শব্দে ঘটে যাওয়া বিপ্লবের নায়ক স্থপতি সজীব ওয়াজেদ জয়’
নির্বাচিত

‘প্রযুক্তিখাতে নি:শব্দে ঘটে যাওয়া বিপ্লবের নায়ক স্থপতি সজীব ওয়াজেদ জয়’

তরুণদের হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

তরুণদের হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

বিনামূল্যে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

এবার সরাসরি কেনাকাটা করা যাবে ইউটিউবে

খাঁটি সোনায় মোড়া আইফোন, দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার
প্রযুক্তি সংবাদ

খাঁটি সোনায় মোড়া আইফোন, দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার

স্যামসাং ‘সুপার থিন’ স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ‘সুপার থিন’ স্মার্টফোন আনছে

বছরের প্রথমার্ধে স্মার্টফোন চিপসেট সরবরাহ ১৫% হ্রাস
প্রযুক্তি সংবাদ

বছরের প্রথমার্ধে স্মার্টফোন চিপসেট সরবরাহ ১৫% হ্রাস

Load More

ট্রেন্ডিং টপিক

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির
টেলিকম

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 November 2020

এপ্রিলের মধ্যে বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix