ADVERTISEMENT

সোশ্যাল মিডিয়া

ফেসবুকের কালো তালিকায় বাংলাদেশের এক ব্যক্তি ও ৬ জঙ্গি সংগঠন

অপপ্রচার রোধে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় চার হাজার জঙ্গি সংগঠন ও ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে ফেসবুক। এই তালিকায় বাংলাদেশের এক...

‘ফেসবুক প্রোটেক্ট’ চালু না করলে ২৮ অক্টোবর লক হবে অ্যাকাউন্ট?

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি নতুন একটি নোটিফিকেশন পেয়েছেন অনেক ব্যবহারকারী। ওই নোটিফিকেশনে বলা হয়েছে, ২৮ অক্টোবরের মধ্যে ফেসবুক প্রোটেক্ট...

এইচএসসি পরীক্ষার আগের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি!

এইচএসসি পরীক্ষার বাকি আর মাত্র ২ মাস। শিক্ষার্থীরা রয়েছে প্রচুর উৎকণ্ঠায়, দেড় বছরের একটা শিথীলতা যেন গ্রাস করেছে সবাইকে। শর্ট...

সব নির্মাতার ইউটিউব লাইভস্ট্রিমেই থাকবে ‘অটো ক্যাপশন’

সকল কন্টেন্ট নির্মাতার জন্য ‘অটো লাইভস্ট্রিম ক্যাপশন’ ফিচারটি উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইউটিউব। প্রাথমিক পর্যায়ে এই ফিচারটির সুবিধা পেতেন...

শত কোটি ডলারে মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ক বিক্রি টুইটারের

সম্প্রতি নিজেদের মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ক ‘মোপাব’ বিক্রির খবর জানিয়েছে টুইটার। গেইম ডেভেলপার ও বিজ্ঞাপন-প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপলাভিন’ এর কাছে নগদ একশ’...

হ্যাকিংয়ে ফাঁস হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সোর্স কোড

ফাঁস হয়ে গেছে গেইম-স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের বিপুল পরিমাণ ডেটা। ফাঁস হওয়া ডেটার মধ্যে প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য এবং স্ট্রিমারদের আয়ের হিসাব...

ছয় ঘণ্টা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অচলের নেপথ্যে

গত সোমবার বড় আকারের বিভ্রাটের কবলে পড়েছিল ফেসবুক ও তাদের মালিকানাধীন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা অনেক চেষ্টা করেও প্রবেশ করতে পারেননি সেবাগুলোতে। এ সময়ে ব্যবহারকারীরা টুইটার, টিকটক, টেলিগ্রাম ও সিগন্যালের মতো বিকল্প প্লাটফর্মে গিয়েছে। গত সোমবারের এ বিভ্রাট নিয়ে প্রযুক্তিবিদরা থেকে শুরু করে বিভিন্ন কন্সপিরেসি থিউরিস্ট বিভিন্ন মতামত দিয়েছেন। আবার বিভিন্ন দেশের তদারককারীরা নড়েচড়ে বসেছেন। মাত্র এক বা অল্প কয়েকটি অনলাইন প্লাটফর্মের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ার নেতিবাচক দিক নিয়ে সচেতন ও সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে বলে মনে করেন তারা। খবর এপি ও গিজমোদো। ফেসবুকনির্ভর বিভিন্ন ক্ষুদ্র ও বৃহৎ প্রতিষ্ঠানগুলো যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে সোস্যাল মিডিয়া জায়ান্টটি। এর মাশুল গুনতে হয়েছে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গকেও। ফেসবুকের শেয়ারদরে পতনের জেরে জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ কমেছে ৬০০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকেও কয়েক ঘর নিচে নেমে এসেছেন তিনি। এক সময়ে তিনের ঘরে থাকা জাকারবার্গের অবস্থান এখন ছয়ে। কিন্তু ঠিক কী কারণে বিভ্রাটের কবলে পড়েছিল ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম? কেনইবা এতটা সময় লেগেছে সেবা ফিরিয়ে আনতে? ফেসবুক এক বিবৃতিতে বলেছে, নিজেদের ডাটা সেন্টারের মধ্যে নেটওয়ার্ক ট্রাফিক সমন্বয়কারী ‘ব্যাকবোন রাউটারে’র কনফিগারেশন পরিবর্তনের কারণেই বিভ্রাটের কবলে পড়তে হয়েছিল তাদের। থমকে গিয়েছিল সব সেবা। শুধু ফেসবুকই নয়, তাদের সবকিছুই গায়েব হয়ে গিয়েছিল অনলাইন থেকে। অন্যদিকে, এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য দিয়েছে ক্লাউডফ্লেয়ার। তারা বলছে, গোটা ঘটনার সঙ্গে দুটি বিষয় জড়িত। এর একটি ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস), আর অন্যটি ‘বর্ডার গেটওয়ে প্রটোকল (বিজিপি)। ইন্টারনেটের পুরোটাতে রয়েছে অসংখ্য সংযুক্ত নেটওয়ার্ক। এর মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে বিজিপি। সাধারণত বিজিপিই বলে দেয় নেটওয়ার্ককে কোথায় যেতে হবে। অন্যদিকে, ডিএনএস হলো প্রত্যেক ওয়েবসাইটের অবস্থান সম্পর্কিত ‘অ্যাড্রেস সিস্টেম’ আইপি অ্যাড্রেস। এক কথায় বলা যায়, বিজিপি হলো ‘রোডম্যাপ’, যা ‘আইপি অ্যাড্রেস’ পর্যন্ত যাওয়ার সবচেয়ে কার্যকরী রাস্তাটি খুঁজে বের করে। সোমবার একাধিক আপডেটের মাধ্যমে ফেসবুক বিজিপিকে জানায়, তাদের সেবা পর্যন্ত যাওয়ার যে পথগুলো ছিল, তা আর নেই। ফলে যারা ফেসবুকে প্রবেশের চেষ্টা করছিলেন, তারা আদতে পথ খুঁজে পাচ্ছিলেন না। এতে শুধু ফেসবুক নয়, প্রতিষ্ঠানটির মালিকানাধীন সব সেবা আক্রান্ত হয়েছিল। এমনকি ফেসবুকের অভ্যন্তরীণ সিস্টেমও বিভ্রাটের হাত থেকে রেহাই পায়নি। অফিস থেকে ছিটকে পড়েছিলেন ফেসবুক কর্মীরা, ব্যবহার করতে পারেননি নিজেদের অভ্যন্তরীণ যোগাযোগ প্লাটফর্মও। ফেসবুকের অভ্যন্তরীণ সিস্টেমও বিভ্রাটের কবলে পড়ায় কর্মীদের জন্য সমস্যা শনাক্ত ও সমাধান করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সিকিউরিটি পাস সিস্টেম বিভ্রাটের কবলে পড়ায় যোগাযোগ প্লাটফর্ম, ওয়ার্কপ্লেস এবং অফিসে প্রবেশ করতে পারছিলেন না খোদ প্রতিষ্ঠানটির কর্মীরাই। মূল সমস্যা কী হয়েছিল এবং কীভাবে তা ঠিক করা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তেমন কিছু জানায়নি ফেসবুক। তবে একাধিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ক্যালিফোর্নিয়ায় নিজ সার্ভারে কারিগরি টিম পাঠিয়েছিল সামাজিক মাধ্যম জায়ান্টটি এবং যেখানে সমস্যা দেখা দিয়েছিল, সেখানে ম্যানুয়ালি সার্ভার রিসেট করে সমস্যার সমাধান করেছে।

নিরাপত্তা নয়, ব্যবসায়িক স্বার্থ দেখে ফেসবুক: তথ্য ফাঁসকারী

অবশেষে জনসমক্ষে এলেন শীর্ষ সামাজিক মাধ্যম ফেসবুককে নিয়ে তোলপাড় ফেলে দেওয়া তথ্য ফাঁসকারী। ফেসবুক বারবার গ্রাহকদের নিরাপত্তার বদলে ব্যবসায়িক স্বার্থকে...

মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত

মহানবী হযরত মুহাম্মদ (স.)- এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার...

স্মার্টফোনের মাধ্যমে গাঁজাখোর শনাক্ত করা সম্ভব

গাঁজা সেবনকারীদের গাঁজাখোরও বলা হয়। আর স্মার্টফোন সেন্সর ব্যবহার করে ৯০ শতাংশ সঠিকভাবে গাঁজায় আসক্ত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব। সম্প্রতি...

Page 90 of 165 ৮৯ ৯০ ৯১ ১৬৫