Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যে কারণে নাম বদলাচ্ছে ফেসবুক, ঘোষণা ২৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 25 October 2021
স্মার্ট ওয়াচ নিয়ে আসছে ফেসবুক
Share on FacebookShare on Twitter

ফেসবুক তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি দ্য ভার্জে প্রকাশিত রিপোর্টে এই খবর সামনে এসেছে। বিগত কয়েক বছর ধরেই ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটির দুনিয়ায় গবেষণার কাজ করছিল মার্কিন কোম্পানিটি। সোশ্যাল মিডিয়া কোম্পানির থেকে নিজের পরিচয় পরিবর্তন করতেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

দ্য ভার্জের রিপোর্টে বলা হয়েছে, আগামী ২৮ অক্টোবর ফেসবুকের কানেক্ট কনফারেন্স। সেই দিনই নাম পরিবর্তনের বিষয়ে ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র এমনটা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে দ্য ভার্জের রিপোর্টে। দ্য ভার্জে প্রকাশিত রিপোর্টে আরও জানানো হয়েছে, কোম্পানির অধীনে ফেসবুক, Instagram, WhatsApp-এর ব্র্যান্ডগুলি পৃথকভাবে কাজ করতে থাকবে। তবে, এই রিপোর্ট সম্পর্কে মন্তব্য করতে রাজি হয়নি ফেসবুক।

কেন
ইতিমধ্যেই মেটাভার্সের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার লগ্নির ঘোষণা করেছে মার্ক জাকারবার্গের কোম্পানি। এই জন্য ইউরোপে ১০,০০০ নতুন কর্মসংস্থান হবে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু মেটাভার্স আসলে কী?

কেন ফেসবুক নিজের নাম পরিবর্তন করছে?
গুগল যেমন অ্যালফাবেট নামক কোম্পানির অধীনে কাজ করে একই ভাবে একটি পেরেন্ট কোম্পানির অধীনে কাজ করবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও কোম্পানির অন্যান্য সার্ভিস।

ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছে দ্রুত মেটাভার্সের মাধ্যমে গোটা দুনিয়া চলবে। তাই এই দুনিয়ায় নিজের নাম শক্ত করতে এখনই কোম্পানির নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কোম্পানিটি। ইতিমধ্যেই ভার্চুয়াল রিয়েলিটি কোম্পানি অকুলাস কিনে নিয়েছে ফেসবুক। তাই ভার্চুয়াল রিয়েলিটির দুনিয়ায় আর পিছিয়ে থাকতে রাজি নয় কোম্পানিটি।

আর এই কারণেই সোশ্যাল মিডিয়া কোম্পানির পরিচয় থেকে বেরিয়ে আসতে চাইছে ফেসবুক। এই মুহূর্তে ফেসবুকের উপরে একাধিক অভিযোগ উঠছে। আর সেই সময় কোম্পানির পরিচয় পরিবর্তন করে গ্রাহকের বিশ্বাস ফিরে পেতে চাইছে কোম্পানিটি।

মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশে ইতিমধ্যেই কড়া সমালোচনার সম্মুখীন হয়েছে কোম্পানিটি। কোম্পানির বিরুদ্ধে জেনে শুনে সমাজের ক্ষতি করার অভিযোগ এনেছেন ফেসবুকের প্রাক্তন প্রোডাক্ট ম্যানেজার।

মেটাভার্স আসলে কী?
এই প্রশ্নের একাধিক উত্তর হতে পারে। কিন্তু এই প্রশ্নের সহজ উত্তর হল মেটাভার্স একটি সমান্তরাল ভার্চুয়াল দুনিয়া। সেখানে বিভিন্ন চরিত্র পরিচয় ও জিনিসপত্র থাকবে।

ইন্টারনেট জামানার পরে মেটাভার্স জনপ্রিয়তা পেতে পারে। তবে সিলিকন ভ্যালির গবেষকরা মনে করেন ফিসিকাল ও ডিজিটাল দুনিয়ায় উপস্থিত থাকবে মেটাভার্স।

তবে একটিমাত্র কোম্পানির মাধ্যমে মেটাভার্স তৈরি সম্ভব নয়। তাই ফেসবুক ছাড়াও আরও অনেক কোম্পানির মেটাভার্স তৈরির কাজ শুরু করে দিয়েছে।

মেটাভার্স কীভাবে কাজ করবে?
ডিজিটাল স্পেস, ভার্চুয়াল রিয়েলিটি গেম, একটি ভার্চুয়াল দুনিয়া অথবা ফোর্টনাইটের মতো সামান্য এক গেমও মেটাভার্স হিসাবে কাজ করতে পারে। সম্প্রতি ফোর্টনাইট একটি ‘মিউজিক এক্সপেরিয়েন্স’ আয়োজন করেছিল। সেখানে গেমের মধ্যে শিল্পীদের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছিল। অর্থাৎ গেমের মধ্যেই ব্যান্ড নিজেদের প্রোডাক্ট শোকেস করতে পারবে।

মেটাভার্সের মাধ্যমে গ্রাহক ভার্চুয়াল সার্ভিস পাবেন। এছাড়াও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ভার্চুয়াল অ্যাসেট তৈরি করা যাবে।

মেটাভার্স নিয়ে ফেসবুকের পরিকল্পনা কী?
ফেসবুকের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেটাভার্স। এমন একটি ডিজিটাল দুনিয়া যেখানে মানুষ বেশিরভাগ সময় বন্ধুদের সঙ্গে কাটাবে এবং ভার্চুয়াল অ্যাসেটের মূল্য বেশি হবে, যেখানে সব নিয়ম আলাদা হবে। আর এই রকম একটা কিছু তৈরি করতে চাইছে ফেসবুক। আর এই জন্য ফেসবুক নিজস্ব অকুলাস ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমেই মানুষ মেটাভার্সের দুনিয়ায় প্রবেশ করবেন।

ফেসবুক জানিয়েছে মেটাভার্সের মাধ্যমে ভার্চুয়াল দুনিয়ায় বন্ধুদের সঙ্গে কাজ, খেলা, কেনাকাটা করতে পারবেন। অর্থাৎ আপনি অনলাইনে যে সময় কাটাচ্ছেন তা আরও ভালো করে তোলার জন্যই মেটাভার্স নিয়ে হাজির হচ্ছে ফেসবুক।

ফেসবুক আরও জানিয়েছে রাতারাতি মেটাভার্স তৈরি সম্ভব নয়। এই কাজ শেষ হতে ১০-১৫ বছর সময় লাগবে। তবে মেটাভার্স কীভাবে তৈরি হবে আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে কোম্পানিটি।

মার্ক জুকারবার্গ ২০০৪ সালে এই সোশ্যাল নেটওয়ার্কের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একাধিক সাক্ষাত্কারে জানিয়েছিলেন যে, ফেসবুকের ভবিষ্যতে সাফল্যের চাবিকাঠি মেটাভার্স ধারণার মধ্যে নিহিত। মেটাভার্স ধারণাকে আরও একধাপ এগিয়ে যেতে এই রিব্র্যান্ডিং আরও কার্যকর হবে বলে মত বিশেষজ্ঞদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ম্যাপে জাতীয়-আঞ্চলিক মহাসড়ক চিনবেন যেভাবে
নির্বাচিত

গুগল ম্যাপে জাতীয়-আঞ্চলিক মহাসড়ক চিনবেন যেভাবে

সেনাবাহিনীর জন্য ৬জি চালু করছে চীন!
প্রযুক্তি সংবাদ

৬জি নিয়ে আসছে নকিয়া, দিনক্ষণ চূড়ান্ত!

প্রথম আইফোনের অজানা তথ্য জানুন
প্রযুক্তি সংবাদ

প্রথম আইফোনের অজানা তথ্য জানুন

কয়েক সেকেন্ডে মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন
নির্বাচিত

কয়েক সেকেন্ডে মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন

জুমকে টেক্কা দিতে এবার মুকেশ আম্বানির জিওমিট
নির্বাচিত

জুমকে টেক্কা দিতে এবার মুকেশ আম্বানির জিওমিট

মিডিয়াটেক প্রসেসর, কোয়াড রিয়ার ক্যামেরাসহ আসছে রিয়েলমি ৯আই
নির্বাচিত

মিডিয়াটেক প্রসেসর, কোয়াড রিয়ার ক্যামেরাসহ আসছে রিয়েলমি ৯আই

Load More

ট্রেন্ডিং টপিক

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন
প্রযুক্তি সংবাদ

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা
প্রযুক্তি সংবাদ

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে কখন, কোথায় কী করছেন,...

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 October 2021

যে কারণে নাম বদলাচ্ছে ফেসবুক, ঘোষণা ২৮ অক্টোবর

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix