ব্যবহারকারীদের জন্য পরিবেশবান্ধব তথ্যসেবা সুবিধা নিয়ে এল গুগল। গুগলের সার্চ অপশনে এখন থেকে এ সেবা পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা আগের তুলনায় আরো টেকসই সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবেন। পরিবেশগত টেকসই লক্ষ্যমাত্রা পূরণে অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটির পদক্ষেপগুলোর অন্যতম পদক্ষেপ হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে। খবর দ্য ন্যাশনাল নিউজ ডটকম। এক ব্লগ পোস্টে গুগল জানায়, জলবায়ু পরিবর্তন এখন আর কোনো দূরবর্তী হুমকি নয়। এটি এখন আমাদের স্থানীয় ও ব্যক্তিগত হুমকিতে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে দাবানল, বন্যা ও অন্যান্য প্রতিকূল আবহাওয়া ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের স্বাস্থ্য, অর্থনীতি এবং ভবিষ্যতে পৃথিবীতে আমাদের একত্রে বসবাসের পরিবেশকে হুমকির মুখে ফেলছে। গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এমনটা জানান। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের এমন হুমকি মোকাবেলায় আমাদের জরুরি ও অর্থবহ সমাধান প্রয়োজন। গুগলের দাবি অনুসারে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে তারা প্রথম কার্বন নিরপেক্ষ কোম্পানি হিসেবে নিজেদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। ২০১৭ সাল নাগাদ তারা তাদের ব্যবহূত জ্বালানির শতভাগ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে সংগ্রহ করে থাকে। পাশাপাশি ২০৩০ সাল থেকে তারা দিনের পুরোটা সময় কার্বনমুক্ত জ্বালানি ব্যবহার করার প্রতিশ্রুতিও দিয়েছে। বর্তমানে পরিবেশবান্ধব পণ্যগুলো মূলধারায় যুক্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় এবং এর অনাকাঙ্ক্ষিত প্রভাব এড়াতে মানুষ আরো সচেতন হচ্ছে। গুগলের সর্বশেষ আপডেট অনুযায়ী, প্রতিষ্ঠানটি নিজেদের ফ্লাইট সার্ভিস-সংক্রান্ত পরিষেবায় কার্বন নিঃসরণজনিত সব তথ্য প্রকাশ করবে। এর মাধ্যমে ব্যবহারকারীদের প্রতি সিটের বিপরীতে কার্বন নিঃসরণের পরিমাণ ও অন্যান্য কার্বনবান্ধব বিকল্পগুলো সহজেই খুঁজে পেতে সাহায্য করা হবে। পরিবেশগত স্থায়িত্ব নিয়ে পদক্ষেপস্বরূপ হোটেলগুলো দ্বারা বর্জ্য হ্রাসে পানি সংরক্ষণের তথ্য, পরিবেশ বেঞ্চমার্ক সাইট গ্রিন কি অথবা আর্থচেকের দ্বারা সার্টিফিকেশনের তথ্য প্রদর্শন করা হবে। এর ফলে ব্যবহারকারীরা তাদের পছন্দ বাছাই করতে আরো সুবিধা উপভোগ করবেন।
সকল কন্টেন্ট নির্মাতার জন্য ‘অটো লাইভস্ট্রিম ক্যাপশন’ ফিচারটি উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইউটিউব। প্রাথমিক পর্যায়ে এই ফিচারটির সুবিধা পেতেন...
সম্প্রতি নিজেদের মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ক ‘মোপাব’ বিক্রির খবর জানিয়েছে টুইটার। গেইম ডেভেলপার ও বিজ্ঞাপন-প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপলাভিন’ এর কাছে নগদ একশ’...
ফাঁস হয়ে গেছে গেইম-স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের বিপুল পরিমাণ ডেটা। ফাঁস হওয়া ডেটার মধ্যে প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য এবং স্ট্রিমারদের আয়ের হিসাব...
নতুন পিক্সেল ফোন আনছে গুগল। ১৯ অক্টোবর আসছে পিক্সেল ৬ ও পিক্সেল ৬ প্রো। এই দুটি ফোনের সঙ্গেই একটি ফোল্ডেবল...
গত সোমবার বড় আকারের বিভ্রাটের কবলে পড়েছিল ফেসবুক ও তাদের মালিকানাধীন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা অনেক চেষ্টা করেও প্রবেশ করতে পারেননি সেবাগুলোতে। এ সময়ে ব্যবহারকারীরা টুইটার, টিকটক, টেলিগ্রাম ও সিগন্যালের মতো বিকল্প প্লাটফর্মে গিয়েছে। গত সোমবারের এ বিভ্রাট নিয়ে প্রযুক্তিবিদরা থেকে শুরু করে বিভিন্ন কন্সপিরেসি থিউরিস্ট বিভিন্ন মতামত দিয়েছেন। আবার বিভিন্ন দেশের তদারককারীরা নড়েচড়ে বসেছেন। মাত্র এক বা অল্প কয়েকটি অনলাইন প্লাটফর্মের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ার নেতিবাচক দিক নিয়ে সচেতন ও সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে বলে মনে করেন তারা। খবর এপি ও গিজমোদো। ফেসবুকনির্ভর বিভিন্ন ক্ষুদ্র ও বৃহৎ প্রতিষ্ঠানগুলো যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে সোস্যাল মিডিয়া জায়ান্টটি। এর মাশুল গুনতে হয়েছে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গকেও। ফেসবুকের শেয়ারদরে পতনের জেরে জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ কমেছে ৬০০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকেও কয়েক ঘর নিচে নেমে এসেছেন তিনি। এক সময়ে তিনের ঘরে থাকা জাকারবার্গের অবস্থান এখন ছয়ে। কিন্তু ঠিক কী কারণে বিভ্রাটের কবলে পড়েছিল ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম? কেনইবা এতটা সময় লেগেছে সেবা ফিরিয়ে আনতে? ফেসবুক এক বিবৃতিতে বলেছে, নিজেদের ডাটা সেন্টারের মধ্যে নেটওয়ার্ক ট্রাফিক সমন্বয়কারী ‘ব্যাকবোন রাউটারে’র কনফিগারেশন পরিবর্তনের কারণেই বিভ্রাটের কবলে পড়তে হয়েছিল তাদের। থমকে গিয়েছিল সব সেবা। শুধু ফেসবুকই নয়, তাদের সবকিছুই গায়েব হয়ে গিয়েছিল অনলাইন থেকে। অন্যদিকে, এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য দিয়েছে ক্লাউডফ্লেয়ার। তারা বলছে, গোটা ঘটনার সঙ্গে দুটি বিষয় জড়িত। এর একটি ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস), আর অন্যটি ‘বর্ডার গেটওয়ে প্রটোকল (বিজিপি)। ইন্টারনেটের পুরোটাতে রয়েছে অসংখ্য সংযুক্ত নেটওয়ার্ক। এর মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে বিজিপি। সাধারণত বিজিপিই বলে দেয় নেটওয়ার্ককে কোথায় যেতে হবে। অন্যদিকে, ডিএনএস হলো প্রত্যেক ওয়েবসাইটের অবস্থান সম্পর্কিত ‘অ্যাড্রেস সিস্টেম’ আইপি অ্যাড্রেস। এক কথায় বলা যায়, বিজিপি হলো ‘রোডম্যাপ’, যা ‘আইপি অ্যাড্রেস’ পর্যন্ত যাওয়ার সবচেয়ে কার্যকরী রাস্তাটি খুঁজে বের করে। সোমবার একাধিক আপডেটের মাধ্যমে ফেসবুক বিজিপিকে জানায়, তাদের সেবা পর্যন্ত যাওয়ার যে পথগুলো ছিল, তা আর নেই। ফলে যারা ফেসবুকে প্রবেশের চেষ্টা করছিলেন, তারা আদতে পথ খুঁজে পাচ্ছিলেন না। এতে শুধু ফেসবুক নয়, প্রতিষ্ঠানটির মালিকানাধীন সব সেবা আক্রান্ত হয়েছিল। এমনকি ফেসবুকের অভ্যন্তরীণ সিস্টেমও বিভ্রাটের হাত থেকে রেহাই পায়নি। অফিস থেকে ছিটকে পড়েছিলেন ফেসবুক কর্মীরা, ব্যবহার করতে পারেননি নিজেদের অভ্যন্তরীণ যোগাযোগ প্লাটফর্মও। ফেসবুকের অভ্যন্তরীণ সিস্টেমও বিভ্রাটের কবলে পড়ায় কর্মীদের জন্য সমস্যা শনাক্ত ও সমাধান করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সিকিউরিটি পাস সিস্টেম বিভ্রাটের কবলে পড়ায় যোগাযোগ প্লাটফর্ম, ওয়ার্কপ্লেস এবং অফিসে প্রবেশ করতে পারছিলেন না খোদ প্রতিষ্ঠানটির কর্মীরাই। মূল সমস্যা কী হয়েছিল এবং কীভাবে তা ঠিক করা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তেমন কিছু জানায়নি ফেসবুক। তবে একাধিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ক্যালিফোর্নিয়ায় নিজ সার্ভারে কারিগরি টিম পাঠিয়েছিল সামাজিক মাধ্যম জায়ান্টটি এবং যেখানে সমস্যা দেখা দিয়েছিল, সেখানে ম্যানুয়ালি সার্ভার রিসেট করে সমস্যার সমাধান করেছে।
বাচ্চা থেকে বয়স্ক যদি কাউকে প্রশ্ন করা হয় সোশ্যাল সাইট বলতে কাকে বোঝানো হয়? তবে এক বাক্যে উত্তর দেবে ফেসবুক।...
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলে বিরুদ্ধে নতুন অ্যান্টিট্রাস্ট মামলা ঠুকে দিতে পারেন ইউরোপিয়ান ইউনিয়নের নীতিনির্ধারকরা। সংশ্লিষ্টরা বলছেন, বড় আকারের জরিমানার মুখে...
তরুণ প্রজন্মের জন্য প্রতি বছর বিশেষভাবে আয়োজন করা হয় ‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড’। এটির যাত্রা শুরু হংকং থেকে। প্রতি বছর এটি...
যশোরের শার্শায় বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তাদের হাতে আসার আগেই ‘নগদ’ একাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে...
টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন
নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com
সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com
স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix