Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটার ও ফোনের দাম বাড়াতে পারে এআইয়ের উচ্চ চাহিদা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
কম্পিউটার ও ফোনের দাম বাড়াতে পারে এআইয়ের উচ্চ চাহিদা
Share on FacebookShare on Twitter

বড় ও শক্তিশালী এআই সিস্টেম নির্বিঘ্নে চালাতে টেক জায়ান্টগুলোর আরো বেশি কম্পিউটিং শক্তি প্রয়োজন হচ্ছে। কম্পিউটিং শক্তি আসে বিভিন্ন কম্পিউটার কম্পোনেন্ট থেকে, যার মধ্যে অন্যতম র‍্যাম বা র‍্যানডম অ্যাকসেস মেমােরি। কিন্তু বর্তমানে র‍্যামের সরবরাহ কমে যাচ্ছে। খবর ইন্ডিয়া টুডে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সামনে কম্পিউটার ও স্মার্টফোনের দাম বাড়তে পারে। কারণ যন্ত্রাংশের ঘাটতি বাজারে চাপ সৃষ্টি করবে।

বিভিন্ন প্রতিবেদন বলছে, গত কয়েক মাসে র‍্যামের দাম অনেক বেড়েছে। অতিরিক্ত চাহিদা ও এআই কোম্পানিগুলোর আগ্রহের কারণে র‍্যাম উৎপাদনকারী মাইক্রন (এ খাতে তিনটি প্রধান কোম্পানির একটি) ঘোষণা করেছে, তারা সরাসরি সাধারণ ভোক্তাদের কাছে র‍্যাম বিক্রি করবে না। এর বদলে শুধু কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করা হবে।

মাইক্রনের ব্যবসাপ্রধান সুমিত সাদানা বলেছেন, ‘ডাটা সেন্টারে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ায় মেমোরি ও স্টোরেজের চাহিদা বেড়ে গেছে। তাই কোম্পানি ভোক্তা ব্যবসা থেকে বেরিয়ে আসার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বড় ও গুরুত্বপূর্ণ গ্রাহকদের জন্য সরবরাহ ও সহায়তা উন্নত করা যাবে।’

মাইক্রন একা নয়, মেমোরি চিপের বাজারে শীর্ষ কোম্পানি স্যামসাং ও এসকে হাইনিক্সও এআই কোম্পানিগুলোর চাহিদা পূরণে মনোযোগ দিচ্ছে। কারণ এআই প্রতিষ্ঠানগুলো এখন প্রচুর অর্থ ব্যয় করতে ও র‍্যাম কিনতে উচ্চ মূল্য দিতে প্রস্তুত।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাংয়ের র‍্যাম উৎপাদন বিভাগ ফোনের জন্য সরবরাহ বন্ধ করেছে। ফলে আসন্ন গ্যালাক্সি এস২৬ মডেলের উৎপাদন ও বাজারজাতে জটিলতা সৃষ্টি হতে পারে। যদিও কোম্পানিটি তা অস্বীকার করছে।

প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও লেখক জাভেদ আনোয়ার বলছেন, ‘আমরা সাধারণত ওয়েব ব্রাউজারের মাধ্যমে চ্যাটজিপিটি বা গুগল জেমিনির মতো এআই সিস্টেম ব্যবহার করি, তাই এর পেছনের জটিল অবকাঠামোর কথা অনেক সময় ভাবি না। কিন্তু এ ব্রাউজার উইন্ডোর পেছনে এক বিশাল এআই ইনফ্রাস্ট্রাকচার কাজ করছে।’

তিনি বলেন, ‘প্রতিবার যখন আপনি এআইকে কিছু করতে বলেন, এটি সঠিক ফলাফল দিতে অনেক গ্র্যাফিকস প্রসেসর ও অনেক র‍্যাম ব্যবহার করে। কারণ এআই-সম্পর্কিত সবকিছুই অত্যন্ত কম্পিউটিং চাহিদাসম্পন্ন, তাই খুব ছোট এআই মডেলগুলোই আমরা কম্পিউটার বা ফোনে চালাতে পারি। ফলে এআই চালানোর জন্য প্রয়োজনীয় কম্পোনেন্টের ওপর চাহিদা অনেক বেশি।’

এআইয়ের চাহিদা গ্র্যাফিকস প্রসেসরের বাজার বদলে দিচ্ছে। ২০১৫ সালের আগে চিপ জায়ান্ট এনভিডিয়া ভিডিও গেমারদের জন্য প্রসেসর বানাত। কিন্তু কোম্পানিটি এখন মূলত এআই প্রযুক্তির জন্য হার্ডওয়্যার সরবরাহ করছে। এএমডিও একই পথে রয়েছে। কোম্পানিটিও ধীরে ধীরে এআই প্রসেসর তৈরিতে মনোযোগ দিচ্ছে।

এআই প্রযুক্তির দ্রুত প্রবৃদ্ধির ফলে র‍্যামের ওপর চাপ বেড়েছে। যেমন ল্যাপটপ যদি ১৬ জিবি বা ৩২ জিবি র‍্যাম দিয়ে চলে, তবে একটি এআই মেশিন ৪-৬ টেরাবাইট র‍্যাম ব্যবহার করতে পারে।

ভারতে সম্প্রতি উন্মোচিত উচ্চমূল্যের ফোনগুলো প্রায় ৭০ হাজার রুপি বা তার বেশি দামে পাওয়া যাচ্ছে, যেখানে গত বছর এ ধরনের ফোনের দাম ছিল ৫০-৬০ হাজারের মধ্যে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠাও-এর অনুদান
অটোমোবাইল

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠাও-এর অনুদান

ভারতে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয় ফুচকার রেসিপি
নির্বাচিত

ভারতে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয় ফুচকার রেসিপি

ভুয়া অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না ফেসবুক
প্রযুক্তি সংবাদ

জানুয়ারির মধ্যে জাকারবার্গকে চায় মার্কিন হাউজ প্যানেল

অর্ধ বছর না যেতেই এক লাখ পরিবারে স্যামসাং পণ্য পৌঁছে দিলো ইভ্যালি
ই-কমার্স

অর্ধ বছর না যেতেই এক লাখ পরিবারে স্যামসাং পণ্য পৌঁছে দিলো ইভ্যালি

লাভার কম দামের স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি
নির্বাচিত

লাভার কম দামের স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি

মুসলিম নারীদের ‘নিলামে তুলছিলো’ যে ভারতীয় অ্যাপ
প্রযুক্তি সংবাদ

মুসলিম নারীদের ‘নিলামে তুলছিলো’ যে ভারতীয় অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে
নির্বাচিত

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

৮,০০০ এমএএইচ দানবীয় ব্যাটারি ও এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লেসহ বিশ্ববাজারে ‘টেকনো পোভা ৮ ৫জি’
প্রযুক্তি সংবাদ

৮,০০০ এমএএইচ দানবীয় ব্যাটারি ও এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লেসহ বিশ্ববাজারে ‘টেকনো পোভা ৮ ৫জি’

নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ ডিসেম্বর ২০২৫

কম্পিউটার ও ফোনের দাম বাড়াতে পারে এআইয়ের উচ্চ চাহিদা

Techzoom.TV |
TechzoomTV