Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 12 October 2026
বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
Share on FacebookShare on Twitter

বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রি বাড়লেও খাতটি থেকে মুনাফা করতে পারছে না দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ স্মার্টফোন বিক্রেতার স্থান ফিরে পায় কোম্পানিটি। তবে র‍্যাম ও স্টোরেজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে স্যামসাংয়ের। ফলে বিক্রি বাড়লেও মুনাফা বাড়াতে পারছে না টেক জায়ান্টটি।

মানি টুডের প্রতিবেদনে বলা হয়, বর্তমান পরিস্থিতির কারণে স্যামসাং চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) স্মার্টফোন উৎপাদন ২০-৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়ার জন্য নির্দেশ দিয়েছে সরবরাহকারীদের। সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছর স্যামসাংকে প্রতিটি ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‌্যাম চিপের জন্য প্রায় ১৪৫ ডলার খরচ করতে হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ১৭৫ শতাংশ বেশি।

উৎপাদন হ্রাসের সিদ্ধান্তের আগে কোম্পানিটি চলতি বছর প্রায় ২৭ কোটি স্মার্টফোন তৈরির পরিকল্পনা করেছিল। এখন এ সংখ্যা কমে প্রায় ২০ কোটিতে নেমে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। উৎপাদন খরচ সামাল দিতে গ্যালাক্সি এস২৬ সিরিজ ও ফোল্ডেবল ফোনের দাম কিছুটা বাড়িয়ে বাজারজাত করে স্যামসাং। এমনকি নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলোর দাম ১০০ ডলার পর্যন্ত বাড়ানো হয়।

পুরনো ফ্ল্যাগশিপ ও মিড-রেঞ্জ ফোনগুলোর দামও আগের তুলনায় অনেক বেশি। কিন্তু এত দাম বাড়িয়েও স্যামসাংয়ের মোবাইল বিভাগ কোনো মুনাফা অর্জন করতে পারছে না।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত উন্নতির কোনো লক্ষণ নেই। কারণ তৃতীয় প্রান্তিকে ডিআরএএমের দাম আরো ২০ শতাংশ বেড়ে ১৮০ ডলারে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিম্ফনি মোবাইলের সঙ্গে ‘একশপে’র চুক্তি
নির্বাচিত

সিম্ফনি মোবাইলের সঙ্গে ‘একশপে’র চুক্তি

বিকাশে মোবাইল রিচার্জ বেড়েছে ৪০ শতাংশ
টেলিকম

বিকাশে মোবাইল রিচার্জ বেড়েছে ৪০ শতাংশ

পৃথিবীর প্রথম ৩০০ ওয়াট চার্জিং প্রযুক্তি আনছে রিয়েলমি
নির্বাচিত

পৃথিবীর প্রথম ৩০০ ওয়াট চার্জিং প্রযুক্তি আনছে রিয়েলমি

উন্নত ও টেকসই ভবিষ্যৎ নির্মাণই হুয়াওয়ের লক্ষ্য
নির্বাচিত

উন্নত ও টেকসই ভবিষ্যৎ নির্মাণই হুয়াওয়ের লক্ষ্য

রেডমি ৭ হবে আপনার পারফরম্যান্স পার্টনার
নির্বাচিত

আপডেট নিয়ে যা জানাল শাওমি

সেবার মান উন্নয়নের খবর নাই, খরচ বৃদ্ধির হুঙ্কার
টেলিকম

সেবার মান উন্নয়নের খবর নাই, খরচ বৃদ্ধির হুঙ্কার

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রিমিয়াম অ্যাপল ডিভাইস সহজ কিস্তিতে কেনার সুযোগ দিতে...

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 October 2026

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

Techzoom.TV |
TechzoomTV