Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 January 2026
২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেন রেকর্ড
Share on FacebookShare on Twitter

নিজেদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেন রেকর্ড করেছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। সদ্যসমাপ্ত ২০২৫ সালে সব মিলে প্রায় ৩ লাখ ৮০ হাজার কোটি টাকার লেনদেন করেছে প্রতিষ্ঠানটি, ২০২৪ সালে যা ছিল প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।

এ ছাড়া সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসেও নগদের গ্রাহকেরা ৩৫ হাজার ৫৩০ কোটি টাকা লেনদেন করেছেন। মাসের হিসেবে এটিও নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। শেষ হওয়া বছরে ২০২৫ সালে এই রেকর্ড তিনবার গড়েছে প্রতিষ্ঠানটি। এমন অসামান্য অর্জন উপলক্ষ্যে কয়েক কোটি নিবন্ধিত গ্রাহকের বিশাল পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছে নগদ কর্তৃপক্ষ।

নতুন এই মাইলফলক অর্জন উপলক্ষ্যে সকল গ্রাহক, কর্মী, ডিস্ট্রিবিউটর ও উদ্যোক্তাসহ সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। তিনি বলেন, ‘নগদ সবসময় তার গ্রাহকদের জন্য কিছু করার চেষ্টা করেছে, তার অংশ হিসেবে বিভিন্ন ক্যাম্পেইন থাকে বছরের বিভিন্ন সময়ে। এ ছাড়া বাজারের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ তো আছেই। নগদের গ্রাহকদের আস্থা আর কর্মীদের প্রচেষ্টার কারণে এভাবে বিভিন্ন মাইলফলক অর্জন করছে সেবাটি।’

মো. মোতাছিম বিল্লাহ আরো বলেন, বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে নগদ আরো উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের অর্থের অধিকতর নিশ্চয়তা দিয়ে এগিয়ে যাচ্ছে। যার ফলে নতুন নতুন গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং তারাও স্বাচ্ছন্দ্যে আগের চেয়ে বেশি লেনদেন করছেন। তাছাড়া সেবার কলেবর বৃদ্ধি ও বিভিন্ন কার্যক্রম দিনদিন নগদের লেনদেনের সক্ষমতা বৃদ্ধি করেছে।

যাত্রা শুরুর ছয় বছরের মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা হিসেবে বাজারে প্রতিষ্ঠা পেয়েছে নগদ। এ সময়ে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ও লেনদেন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রেকর্ড গড়া এই লেনদেনের অধিকাংশই ছিল ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, বিভিন্ন পেমেন্ট, সেবা প্রতিষ্ঠানের বিল প্রদান, মোবাইল রিচার্জ এবং রেমিটেন্সের অঙ্ক।

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ গত বছরের অক্টোবর মাসে মাসিক সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করে। ওই মাসে প্রতিষ্ঠানটি ৩৪ হাজার ৭০৫ কোটি টাকার বেশি লেনদেন করেছে। এর আগে ২০২৫ সালের মার্চে এক মাসে ৩৪ হাজার কোটি টাকার লেনদেনের অঙ্ক ছুঁয়ে যায় নগদ। তারও আগে ২০২৪ সালের জুন মাসে একবার নগদের মাধ্যমে ৩২ হাজার কোটি টাকার লেনদেন হয়। সব মিলিয়ে বাংলাদেশের সামগ্রিক ডিজিটাল লেনদেন নতুন উচ্চতায় তুলে আনার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছে নগদ।

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল সেবা হিসেবে যাত্রা শুরু করার পর থেকে একের পর এক উদ্ভাবন ও গ্রাহকবান্ধব সেবার কারণে নগদের গ্রাহক সংখ্যা দ্রুততার সঙ্গে বাড়তে থাকে। এখনও নগদের অ্যাপের মাধ্যমে প্রতিদিন এই সেবাটিতে উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক যুক্ত হচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদনগদ অ্যাপনগদ একাউন্ট

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স

দারাজের নতুন অ্যাপসে কেনাকাটায় পাওয়া যাবে বিশেষ ছাড়!

ভালোবাসার মাসে মটোরোলার ‘হ্যালো ভালোবাসা’ ক্যাম্পেইন শুরু
ছাড় ও অফার

ভালোবাসার মাসে মটোরোলার ‘হ্যালো ভালোবাসা’ ক্যাম্পেইন শুরু

চট্টগ্রামে সুলতান’স ডাইন নিয়ে এলো ইফুড
ই-কমার্স

চট্টগ্রামে সুলতান’স ডাইন নিয়ে এলো ইফুড

ধামাকাশপিং ডটকমে চলছে কোরবানির হাট!
ই-কমার্স

ধামাকাশপিং ডটকমে চলছে কোরবানির হাট!

সাউথইস্ট ব্যাংককে এমডির হুন্ডি নেটওয়ার্ক: ব্যাংককে ব্যবহার করে অর্থ পাচার
অর্থ ও বাণিজ্য

সাউথইস্ট ব্যাংককে এমডির হুন্ডি নেটওয়ার্ক: ব্যাংককে ব্যবহার করে অর্থ পাচার

নগদ জালিয়াতি তদন্ত | ই-মানি কেলেঙ্কারি | মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস | গ্রাহকের টাকা নিরাপদ?
অর্থ ও বাণিজ্য

নগদের ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তরে নিষেধাজ্ঞা

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
ই-কমার্স

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্টগ্রামে সেবা বন্ধের ঘোষণা

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস
প্রযুক্তি সংবাদ

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 January 2026

২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেন রেকর্ড

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix