Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাংয়ের আয় ১৪ বছরের সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ মে ২০২৩
স্যামসাংয়ের কাছে শীর্ষস্থান হারিয়েছে শাওমি
Share on FacebookShare on Twitter

২০২৩ সালের প্রথম প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। প্রতিবেদন অনুযায়ী এ আয় প্রতিষ্ঠানটির ১৪ বছরের ইতিহাসে সর্বনিম্নে। মূলত গ্রাহক পর্যায়ে চাহিদা কমে যাওয়া ও চিপের মূল্য হ্রাসের কারণে আয়ে বিরূপ প্রভাব পড়েছে। খবর রয়টার্স ও দ্য কোরিয়া হেরাল্ড।

প্রথম প্রান্তিকে এ প্রযুক্তি জায়ান্ট ৩৪০ কোটি ডলার লোকসানে পড়েছে। তবে বছরের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছে কোম্পানিটি। কেননা এ প্রান্তিক থেকেই উৎপাদন কমার যে নেতিবাচক প্রভাব তা কমতে শুরু করবে। মূলত বিশ্বের অন্যতম এ মেমোরি চিপ ও স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি উন্নত প্রক্রিয়ায় বেশি দামের পণ্য উৎপাদনে মনোনিবেশ করবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রযুক্তি সংরক্ষণে বিনিয়োগ অব্যাহত রাখবে।

প্রথম প্রান্তিকের আয়-ব্যয় প্রতিবেদন প্রকাশের সময় মেমোরি মার্কেটিং স্ট্র্যাটেজি বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কিম জায়ে জুন বলেন, ‘‌আমরা মেমোরি উৎপাদন কার্যক্রম কমানোর উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের আশা কার্যক্রম কমানোর হার প্রতিষ্ঠানের জন্য অর্থবহ হয়ে উঠবে।’

চলতি মাসের শুরুতে দেয়া এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছিল, প্রতিষ্ঠানটি মেমোরি চিপ উৎপাদন কমানোর কথা জানিয়েছিল। যেখানে আগে উৎপাদন বাড়ানোর কথা বলা হয়েছিল। সে সময় অন্য প্রতিযোগীরা ব্যবসার বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য উৎপাদন ও বিনিয়োগ কমানোর কথা জানিয়েছিল। ১৯৯৮ সালের পর স্যামসাং প্রথমবারের মতো উৎপাদন কমানোর বিষয়টি প্রকাশ করে।

চিপ বিভাগের প্রধান জানান, উৎপাদন কমানো হলেও মিড থেকে লং টার্মে গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য কোম্পানিটি পর্যাপ্ত পণ্য মজুদ রেখেছে। বাজার তদারককারীদের বিশ্বাস, মূলত গেয়ংগি প্রদেশের হাওয়াসেং এ প্রযুক্তি জায়ান্টটির যে কারখানা রয়েছে সেখানেই মূলত উৎপাদন কমানো হবে। এ কারখানায় স্যামসাং সাধারণ পণ্য তৈরি করে থাকে।

রেগুলেটরি ফাইলিংয়ে স্যামসাং চলতি বছরের প্রথম প্রান্তিকে ১৪ বছরের মধ্যে সবচেয়ে কম পরিচালন মুনাফার কথা জানিয়েছে। এ প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা ৯৫ দশমিক ৫ শতাংশে নেমে ৬৪ হাজার ২০ কোটি ওন বা ৪৭ কোটি ৮৫ লাখ ডলারে দাঁড়িয়েছে। ২০০৯ সালের প্রথম প্রান্তিকে যার পরিমাণ ছিল ১ ট্রিলিয়ন ওন। সে সময় মুনাফাই হয়েছিল ৫৯ হাজার কোটি ওন।

প্রথম প্রান্তিকে কোম্পানির বিক্রি ১৮ দশমিক ১ শতাংশ কমে ৬৯ দশমিক ৭৫ ট্রিলিয়রে নেমে আসে। অন্যদিকে গড় আয় ছিল ১ দশমিক ৫৭ ট্রিলিয়ন ওন। যা আগের বছরের তুলনায় ৮৬ দশমিক ১ শতাংশ কম। অন্যদিকে স্যামসাংয়ের ডিভাইস সলিউশন ইউনিট বৈশ্বিক মন্দার মধ্যে ৪ দশমিক ৫৮ ট্রিলিয়ন ওন ঘাটতির মুখে পড়েছে। মূলত গ্রাহক পর্যায়ে ডিভাইসের ব্যবহার কমার পাশাপাশি উৎপাদনকারী পর্যায়ে চিপ ক্রয় কমে যাওয়ার কারণে আয়ে এ বিরূপ প্রভাব পড়েছে বলে জানিয়েছে্ এ প্রযুক্তি জায়ান্ট।

এক পূর্বাভাসে স্যামসাং জানায়, চলতি বছর চিপের বৈশ্বিক বাজার ৬ শতাংশ সংকুচিত হয়ে ৫৬ হাজার ৩০০ কোটি ডলারে সীমাবদ্ধ থাকবে। এ খাতের সংকটাবস্থাও পুরো বছরজুড়ে চলমান থাকবে। এ পরিস্থিতি মোকাবেলায় ও বিক্রি বাড়াতে কোম্পানিটি প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনে বিনিয়োগ অব্যাহত রাখবে বলে সূত্রে জানা গেছে। গবেষণা ও উন্নয়ন খাতও এর অন্তর্গত। শুধু প্রথম প্রান্তিকেই কোম্পানিটি ১০ দশমিক ৭ ট্রিলিয়ন ওন মূলধন বিনিয়োগ করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেশি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’

এআই খাতে টেক জায়ান্টদের বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল
নির্বাচিত

এআই খাতে টেক জায়ান্টদের বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল

টিকটক করতে মানা করায় আত্মহত্যা, ভিডিও করে স্বামীকে পাঠালেন স্ত্রী
প্রযুক্তি সংবাদ

টিকটক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে

আকাশ থেকে পড়েও অক্ষত আইফোন!
নির্বাচিত

আকাশ থেকে পড়েও অক্ষত আইফোন!

‘বিদ্যুতচালিত’ থিম নিয়ে নতুন লোগোতে জেনারেল মোটর্স
নির্বাচিত

‘বিদ্যুতচালিত’ থিম নিয়ে নতুন লোগোতে জেনারেল মোটর্স

পাসপোর্ট ছাড়াই ২২ হাজার ডলার ব্যবহারের সুযোগ পাবে ই-ক্যাব সদস্যরা
ই-কমার্স

পাসপোর্ট ছাড়াই ২২ হাজার ডলার ব্যবহারের সুযোগ পাবে ই-ক্যাব সদস্যরা

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল গ্যাজেট অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনছে স্মার্টফোন, পাচার হচ্ছে ডলার!
নির্বাচিত

কম দামের বিজ্ঞাপন দেখিয়ে বেশি দাম চাওয়ার অভিযোগ অ্যাপল গ্যাজেটসের বিরুদ্ধে

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি সংবাদ

‘রায়ান্স’-এর বিরুদ্ধে প্রতারিত হওয়ার দাবি শিক্ষার্থীর

বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি অসন্তোষ, বাড়তি বিলের চাপে ক্ষোভ বাড়ছে গ্রাহকের
প্রযুক্তি পরামর্শ

যেসব ভুলে বাড়ছে ঘরের বিদ্যুৎ বিল!

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী
প্রযুক্তি সংবাদ

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

স্মার্টফোনের পপ-আপ ক্যামেরা প্রযুক্তিকে নতুন মাত্রা দিতে যান্ত্রিক...

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’

ফোনের কভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?

ফোনের কভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ মে ২০২৩

স্যামসাংয়ের আয় ১৪ বছরের সর্বনিম্নে

Techzoom.TV |
TechzoomTV