Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫জি প্রকল্পেও হুয়াওয়ের ‘ম্যাজিক’: ৪৮ ঘণ্টায় সব শেষ!

শ্বেতপত্রে উঠে এল বিটিসিএল-এর নজিরবিহীন অনিয়মের চিত্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 6 January 2026
৫জি প্রকল্পেও হুয়াওয়ের ‘ম্যাজিক’: ৪৮ ঘণ্টায় সব শেষ!
Share on FacebookShare on Twitter

যেখানে সরকারি ফাইল নড়তে মাসের পর মাস সময় লাগে, সেখানে শত কোটি টাকার ৫জি প্রকল্প মাত্র দুই কার্যদিবসে চূড়ান্ত করার ‘ম্যাজিক’ দেখিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়েকে কাজ পাইয়ে দিতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে নজিরবিহীন তড়িঘড়ি করা হয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাম্প্রতিক শ্বেতপত্রে উঠে এসেছে।

সংশ্লিষ্ট নথিপত্র ও শ্বেতপত্র পর্যালোচনা করে দেখা যায়, বিটিসিএল-এর ‘৫জি’র উপযোগীকরণে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন’ প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় শুরু থেকেই ছিল নানা অসংগতি। বিশেষ করে কারিগরি ও আর্থিক মূল্যায়নে পিপিআর (PPR) বিধির গুরুতর লঙ্ঘনের প্রমাণ মিলেছে।

৪৮ ঘণ্টার রহস্যময় মূল্যায়ন: দরপত্র দলিলে আর্থিক প্রস্তাব খোলার জন্য অন্তত ৭ দিনের নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও মাত্র ৪৮ ঘণ্টার কম সময়ের নোটিশে তা খোলা হয়। এ বিষয়ে অন্য একটি দরদাতা প্রতিষ্ঠান (ZTE) লিখিত আপত্তি জানালেও তা আমলে নেয়নি বিটিসিএল। সবচেয়ে অবাক করার বিষয় হলো, মাত্র দুই কার্যদিবসের মধ্যে বিশদ মূল্যায়ন প্রতিবেদন জমা দেয় মূল্যায়ন কমিটি, যা কারিগরিভাবে প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপত্তি তোলায় এমডিকে পদাবনতি: সূত্র জানায়, তৎকালীন বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসাদুজ্জামান চৌধুরী এই ত্রুটিপূর্ণ মূল্যায়ন প্রক্রিয়ায় আপত্তি জানিয়েছিলেন এবং পুনরায় দরপত্র আহ্বানের প্রস্তাব দিয়েছিলেন। এর খেসারত হিসেবে তাকে প্রথমে পদাবনতি এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। যদিও পরবর্তীতে আদালতের রায়ে তিনি পুনরায় বহাল হন।

কারিগরি শর্তে ছাড় ও সরঞ্জাম ক্রয়ে নয়ছয়: প্রকল্পের কারিগরি মূল্যায়নে দেখা যায়, হুয়াওয়েসহ অংশগ্রহণকারী কোনো প্রতিষ্ঠানই সব শর্ত পুরোপুরি পূরণ করতে পারেনি। তা সত্ত্বেও সবাইকে রহস্যজনকভাবে ‘যোগ্য’ ঘোষণা করা হয়। এছাড়া বুয়েটের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনের তোয়াক্কা না করে প্রয়োজনের চেয়ে কয়েক গুণ বেশি সক্ষমতার সরঞ্জাম কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সরঞ্জাম আমদানির আগে বাধ্যতামূলক কারখানা পরিদর্শন (FPAT) করার জন্য সরকারি আদেশ (GO) জারি হলেও পরবর্তীতে তা রহস্যজনকভাবে বাতিল করা হয়।

প্রকল্পের ব্যয় ও বর্তমান অবস্থা: সম্পূর্ণ সরকারি অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১০৫,৯১০.০০ লক্ষ টাকা। এর মধ্যে হুয়াওয়ের সঙ্গে ২৬.৫৫ মিলিয়ন মার্কিন ডলার এবং ৩১.১০ কোটি টাকার চুক্তি সম্পন্ন হয়। বিটিসিএল-এর এই ‘স্পিডি’ মূল্যায়ন নিয়ে তৎকালীন সময়েই প্রশ্ন তুলেছিল সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (CPTU)।

সংশ্লিষ্টরা বলছেন, ৫জি সেবার নামে সরকারি অর্থের এই নয়ছয় কেবল প্রযুক্তিগত দুর্নীতিই নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হতে পারে। শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে এই প্রকল্পে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ৫জি৫জি প্রযুক্তিচীনা জায়ান্ট হুয়াওয়েচীনা প্রতিষ্ঠান হুয়াওয়েবিটিসিএলহুয়াওয়েহুয়াওয়ে ৫জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিকমে পুরানো লাইসেন্স পলিসিতে ফিরে যাবার সুযোগ নাই
টেলিকম

টেলিকমে পুরানো লাইসেন্স পলিসিতে ফিরে যাবার সুযোগ নাই

এখন থেকে মোবাইল ব্যালেন্স দিয়ে সাবস্ক্রিপশন কিনতে পারবেন টফি ব্যবহারকারীরা
টেলিকম

এখন থেকে মোবাইল ব্যালেন্স দিয়ে সাবস্ক্রিপশন কিনতে পারবেন টফি ব্যবহারকারীরা

মোবাইল ডেটা প্ল্যান চালু করল বাংলালিংক
টেলিকম

মোবাইল ডেটা প্ল্যান চালু করল বাংলালিংক

বাজেট পাসের আগে কেটে নেয়া বাড়তি কলচা‌র্জের টাকা চেয়ে চিঠি
টেলিকম

বাজেট পাসের আগে কেটে নেয়া বাড়তি কলচা‌র্জের টাকা চেয়ে চিঠি

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

বিটিআরসিতে ‘পদোন্নতি রহস্য’: বিতর্কিতদের ভাগ্য খুলতে বারবার পেছানো হচ্ছে বৈঠক

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’
টেলিকম

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের
প্রযুক্তি সংবাদ

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের

ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর
প্রযুক্তি সংবাদ

ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যানসমওয়্যার হামলার ৮৫ শতাংশই আইডেন্টিটি-ভিত্তিক: সফোস

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী
সোশ্যাল মিডিয়া

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

আগামী দিনের বিদ্যুৎ ব্যবস্থা কেমন হবে? শুধু বিদ্যুৎ...

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 January 2026

৫জি প্রকল্পেও হুয়াওয়ের ‘ম্যাজিক’: ৪৮ ঘণ্টায় সব শেষ!

Techzoom.TV |
TechzoomTV