Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিদেশি ওয়েবসাইট ক্লোন করে প্রতারণা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
বিদেশি ওয়েবসাইট ক্লোন করে প্রতারণা, গ্রেফতার ২
Share on FacebookShare on Twitter

নেদারল্যান্ডসের উইথলোকালস নামীয় একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে একই নাম ও ডিজাইনে ভুয়া ওয়েবপেজ তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে বিনিয়োগ প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন— তৌহিদ ভূঁইয়া (২১) ও হৃদয় হাসান (২১)। গ্রেফতারকৃতদের মধ্যে হৃদয় হাসান মামলার এজাহারভুক্ত আসামি এবং তৌহিদ ভূঁইয়া তদন্তে প্রাপ্ত অভিযুক্ত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি নেদারল্যান্ডসভিত্তিক উইথলোকালস প্রতিষ্ঠানের ওয়েবসাইট হুবহু ক্লোন করে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে। পরে চক্রের অন্যান্য সদস্যদের মাধ্যমে ওই ভুয়া ওয়েবসাইটের লিংক ভিকটিমদের কাছে পাঠানো হয়। নিজেদেরকে বিদেশি কোম্পানির কর্মী পরিচয় দিয়ে দ্রুত ও উচ্চ লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে প্রলুব্ধ করা হয়।

ভিকটিমরা প্রলোভনে পড়ে ভুয়া প্ল্যাটফর্মে বিভিন্ন অংকের অর্থ বিনিয়োগ করেন। এভাবে অন্তত একজন ভিকটিমের কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভিকটিম পল্টন থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকালে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ প্রতারণা চক্রটির কার্যক্রম শনাক্ত করে। তদন্তে জানা যায়, এজাহারভুক্ত আসামি হৃদয় হাসান দীর্ঘদিন ধরে একটি টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে বিদেশি প্রতিষ্ঠানে বিনিয়োগের নামে প্রতারণা চালিয়ে আসছিল।

বুধবার (৭ জানুয়ারি) সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি আভিযানিক দল জামালপুর সদর থানাধীন স্টেশন রোড এলাকা থেকে প্রথমে তৌহিদ ভূঁইয়াকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিনে চক্রের মূলহোতা হৃদয় হাসানকে একই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

হৃদয় হাসানের কাছ থেকে জব্দকৃত স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইস বিশ্লেষণ করে জানা যায়, সে বিভিন্ন ব্যক্তির নামে খোলা প্রায় ৩০টি ব্যাংক হিসাব নিয়ন্ত্রণ করত। এছাড়া তার ব্যবহৃত দুটি বাইনান্স অ্যাকাউন্ট অন্য ব্যক্তিদের নামে খোলা হলেও সেগুলোর সঙ্গে তার বিকাশ ও নগদ অ্যাকাউন্ট সংযুক্ত ছিল।

ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে আরও দেখা যায়, হৃদয়ের স্মার্টফোনে থাকা ১৫টি কিউআর কোড ব্যবহার করে একাধিক টেলিগ্রাম অ্যাকাউন্টে লগইন করে সে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করত। নিজেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার দাবি করলেও বাস্তবে সে বিদেশি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে বিনিয়োগ প্রতারণায় জড়িত ছিল।

গ্রেফতারকৃত উভয় আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে। বর্তমানে বাইনান্স অ্যাকাউন্টের লেনদেন, সংশ্লিষ্ট ৩০টি ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ তথ্য, ভিকটিমের সংখ্যা এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত সহযোগীদের শনাক্তকরণ এবং অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে তদন্ত অব্যাহত রয়েছে।

সিআইডি জানিয়েছে, অনলাইন বিনিয়োগ প্রতারণা, সাইবার জালিয়াতি ও আর্থিক অপরাধ দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িত সকলকে আইনের আওতায় আনার লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান থাকবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

গাজায় ইসরায়েলের নতুন ‘হাতিয়ার’ স্যামসাং ফোন
প্রযুক্তি সংবাদ

গাজায় ইসরায়েলের নতুন ‘হাতিয়ার’ স্যামসাং ফোন

বিশ্বকাপ উপলক্ষে ওয়ালটনের ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’
ছাড় ও অফার

বিশ্বকাপ উপলক্ষে ওয়ালটনের ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’

বাংলাদেশে মাইক্রোসফট ৩৬৫ এ১ সফটওয়্যার এর যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে মাইক্রোসফট ৩৬৫ এ১ সফটওয়্যার এর যাত্রা শুরু

আবারও বিসিএস এর সভাপতি সুব্রত সরকার, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া
প্রযুক্তি সংবাদ

আবারও বিসিএস এর সভাপতি সুব্রত সরকার, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া

ফ্যাশন পণ্যভিত্তিক ই-কমার্স সাইট ‘ঝালমুড়ি বাংলাদেশ’-এর যাত্রা
ই-কমার্স

ফ্যাশন পণ্যভিত্তিক ই-কমার্স সাইট ‘ঝালমুড়ি বাংলাদেশ’-এর যাত্রা

লাস্ট অব আস পার্ট-২-এর রিমাস্টার্ড সংস্করণ আসছে
নির্বাচিত

লাস্ট অব আস পার্ট-২-এর রিমাস্টার্ড সংস্করণ আসছে

Load More

ট্রেন্ডিং টপিক

উত্তরা ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সাবসিডিয়ারিতে বড় বিনিয়োগে যাচ্ছে উত্তরা ব্যাংক—রাইট শেয়ারে ঢালবে ১৯২ কোটি টাকা

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix