Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 7 November 2026
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
Share on FacebookShare on Twitter

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পুরোনো ভবনের নিরাপত্তা ঝুঁকি ও বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগে ক্লাস বর্জন করেছেন। একই সঙ্গে বন্ধ রেখেছেন সেমিস্টার ফি প্রদান। ভবনের নিরাপত্তা নিশ্চিত করা, তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।

ছাদ থেকে ঢালাই খসে আহত শিক্ষার্থী
শিক্ষার্থীদের অভিযোগ, গত বছর ভূমিকম্পের পর বিশ্ববিদ্যালয়ের পুরোনো ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা নিরাপত্তার উদ্বেগ থেকে ক্লাস বর্জন করেছিলেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের জানায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশলীরা ভবনটি পরিদর্শন করেছেন এবং সেখানে ক্লাস করতে কোনো ঝুঁকি নেই।

তবে এক বছরের মধ্যেই ভবনটির প্রথম তলার ১০৭ ও ১০৯ নম্বর কক্ষের ছাদের ঢালাই খসে পড়ে। এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬২তম ব্যাচের এক শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের দাবি, ভবনটির বিভিন্ন স্থানে নতুন করে ফাটল দেখা দিয়েছে। ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ল্যাবের একটি পিলারের চারপাশেও ফাটল সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ফাটলযুক্ত স্থানে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা না করেই শুধু প্লাস্টার করা হচ্ছে। এতে ভবনের নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বেগ আরও বেড়েছে। ভবনের বর্তমান অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন চাইলেও বিভাগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা দিতে পারেনি। এ ছাড়া নতুন ভবনের একটি কক্ষেও ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

তদন্ত প্রতিবেদন প্রকাশে বিলম্ব
ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে শিক্ষার্থীদের জানানো হয়, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়ে তাঁদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

তবে নির্ধারিত সময় পার হওয়ার পর তদন্তের অগ্রগতি জানতে গেলে কর্তৃপক্ষ প্রতিবেদন দিতে পারেনি। বরং আরও সময় চেয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এতে ভবনের নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বেগের সমাধান হয়নি।

শ্রেণিকক্ষ, ল্যাব ও শিক্ষা উপকরণের সংকট
ভবনের নিরাপত্তার পাশাপাশি শিক্ষা কার্যক্রমের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েও অসন্তোষ জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, পুরোনো ভবনের প্রজেক্টর ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) দীর্ঘদিন ধরে অকার্যকর। কম্পিউটারগুলোও পুরোনো প্রজন্মের। শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম হওয়ায় নিয়মিত ক্লাস করতে ভোগান্তিতে পড়তে হয়। কম্পিউটার ল্যাবের সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম।

টেক্সটাইল ভবনে একটি লাইব্রেরি থাকলেও শিক্ষার্থীর সংখ্যার তুলনায় তা অপ্রতুল। বিভাগের প্রয়োজনীয় ল্যাব সুবিধা ও যন্ত্রপাতিরও ঘাটতি রয়েছে বলে অভিযোগ তাঁদের। এসব সীমাবদ্ধতার মধ্যেও প্রতি সেমিস্টারে কোর্স ফি বাড়ানো হচ্ছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।

সেমিস্টার ফি ও পরিবহন নিয়ে অসন্তোষ
বিশ্ববিদ্যালয়ের ফি পরিশোধের নিয়ম নিয়েও আপত্তি রয়েছে শিক্ষার্থীদের। তাঁদের অভিযোগ, ক্লাস শুরুর পরপরই সেমিস্টার ফির ৪০ শতাংশ পরিশোধ করতে হয়। এতে অনেক শিক্ষার্থী আর্থিক চাপে পড়েন। নির্ধারিত সময়ে ফি দিতে না পারলে উপস্থিতি (অ্যাটেনডেন্স) বন্ধ করে দেওয়া হয় এবং জরিমানাও আদায় করা হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহনসেবা শিক্ষার্থীদের প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ তাঁদের। এ কারণে পরিবহন সুবিধা বাড়ানোর দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, পুরোনো ভবনের নিরাপত্তা নিশ্চিত করা, তদন্ত প্রতিবেদন প্রকাশ, অবকাঠামো ও শিক্ষা উপকরণের ঘাটতি পূরণ, ফি-সংক্রান্ত সমস্যার সমাধান এবং পরিবহন সুবিধা বাড়ানোর দাবিতে তাঁরা ক্লাস বর্জন ও সেমিস্টার ফি প্রদান বন্ধ রেখেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করছেন তাঁরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সাউথইস্ট বিশ্ববিদ্যালয়

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে কারণে শোকজ করা হয় সিলেটের ডিসি সারওয়ারকে
সোশ্যাল মিডিয়া

যে কারণে শোকজ করা হয় সিলেটের ডিসি সারওয়ারকে

প্রোটেক্ট না করলে বন্ধ হতে পারে ফেসবুক আইডি
কিভাবে করবেন

প্রোটেক্ট না করলে বন্ধ হতে পারে ফেসবুক আইডি

ফেসবুক নিউজ ফিডে কী দেখতে চান ঠিক করুন নিজেই
নির্বাচিত

ফেসবুক নিউজ ফিডে কী দেখতে চান ঠিক করুন নিজেই

গান গেয়ে ভাইরাল গাধা
নির্বাচিত

গান গেয়ে ভাইরাল গাধা

বিএনপির সংরক্ষিত নারী আসনে আসছেন যারা
সোশ্যাল মিডিয়া

বিএনপির সংরক্ষিত নারী আসনে আসছেন যারা

চলুন কক্সবাজারে ধর্ষণে অভিযুক্তর ফেসবুকে ঘুরে আসি
সোশ্যাল মিডিয়া

চলুন কক্সবাজারে ধর্ষণে অভিযুক্তর ফেসবুকে ঘুরে আসি

Load More

ট্রেন্ডিং টপিক

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প
টেলিকম

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

উন্নত মেমোরি চিপ উৎপাদনের পরিকল্পনায় টিএসএমসি

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
সোশ্যাল মিডিয়া

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পুরোনো ভবনের...

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 November 2026

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

Techzoom.TV |
TechzoomTV