Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি: ফয়েজ আহমদ তৈয়্যব
Share on FacebookShare on Twitter

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আইসিটি ও টেলিকম খাতে অন্তর্বর্তী সরকার কোনো সমস্যা জিইয়ে রাখছে না, বরং বিদ্যমান চ্যালেঞ্জগুলো সমাধান করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের নেওয়া এই সংস্কার কার্যক্রম পরবর্তী সরকারও জনস্বার্থে অব্যাহত রাখবে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত ‘আইসিটি ও টেলিকম খাতের সংস্কারনামা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে সহায়তা করেছে টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম (টিআইপিএপি)।

শুল্ক কমানোর পরও মোবাইলের দাম না কমা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “যেহেতু শুল্ক কমেছে, তাই দাম অবশ্যই কমে আসা উচিত। তবে প্রজ্ঞাপন জারির পরদিনই দাম কমার প্রত্যাশা করা ভুল। এলসি (LC) খোলা এবং কাঁচামাল আসার একটি ‘লিড টাইম’ আছে। দুই-তিন মাস পর যখন নতুন এলসির পণ্য বাজারে আসবে, তখন এর সুফল পাওয়া যাবে।”

তিনি আরও যোগ করেন, বাজার নিয়ন্ত্রণে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সংস্কার কার্যক্রমের স্থায়িত্ব নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, “পরের সরকার এসে আমাদের কাজ বাতিল করে দেবে—এই ভয়ে আমরা সংস্কার বন্ধ রাখব না। আমরা প্রতিটি শব্দ কেন লিখেছি বা কেন এই পলিসি করেছি, তা যুক্তি দিয়ে ডিফেন্ড করার সক্ষমতা আমাদের আছে। আমরা প্রজেক্ট নির্ভরতায় নয়, বরং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বাস করি।”

সম্প্রতি ৮৮ লাখ সিম বন্ধ হওয়া প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব একটি গুরুত্বপূর্ণ বিভ্রান্তি নিরসন করেন। তিনি বলেন, “একজনের এনআইডির বিপরীতে ৫টি সিমের যে তথ্য ছড়িয়ে পড়েছে সেটি সম্পূর্ণ ভুল। মন্ত্রণালয় থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৫টি বা ২টি সিমের অনুরোধ এলেও আমরা ১০টি পর্যন্ত সিম রাখার অনুমতি বহাল রেখেছি।”

তিনি আরও জানান, যে ৮৮ লাখ সিম বন্ধ হয়েছে তার ৬০ থেকে ৮০ শতাংশই ছিল অব্যবহৃত। মূলত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে একজনের নামে ১০টির বেশি অতিরিক্ত সিমগুলোই বাতিল করা হয়েছে।

বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুরের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য দেন বিটিআরসির কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ, টেলিকম বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন আহমেদ, আইসিটি সেক্টর দুর্নীতি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. নিয়াজ আসাদুল্লাহ এবং বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহিম। বক্তারা আইসিটি খাতে স্বচ্ছতা ফেরাতে শ্বেতপত্রের সুপারিশগুলো বাস্তবায়নের ওপর জোর দেন।

Tags: অতিরিক্ত মোবাইল সিমঅবৈধ সিমআইসিটিআইসিটি উপদেষ্টাএনবিআরফয়েজ আহমদ তৈয়্যব

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুর্গম ৬১৭টি ইউনিয়নে ইন্টারনেটের সুবিধা নিশ্চিত করবে বিসিসি’র কানেক্টেড বাংলাদেশ
টেলিকম

দুর্গম ৬১৭টি ইউনিয়নে ইন্টারনেটের সুবিধা নিশ্চিত করবে বিসিসি’র কানেক্টেড বাংলাদেশ

মোবাইলের শুল্ক বৃদ্ধিতে সাবেক প্রতিমন্ত্রী তারানার বিস্ময়!
প্রযুক্তি সংবাদ

মোবাইলের শুল্ক বৃদ্ধিতে সাবেক প্রতিমন্ত্রী তারানার বিস্ময়!

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি
টেলিকম

৩ দিন পরই বাতিল হবে অতিরিক্ত সিম

ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দিবে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দিবে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
টেলিকম

জয়ের হস্তক্ষেপে থমকে গিয়েছিল এনইআইআর প্রকল্প; নেপথ্যে শতকোটি টাকার ঘুষ ও অবৈধ আমদানিকারক সিন্ডিকেট

জর্জিয়ায় ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
প্রযুক্তি সংবাদ

জর্জিয়ায় ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

Load More

ট্রেন্ডিং টপিক

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
প্রযুক্তি সংবাদ

PayPal এর কাজ কী?

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!
প্রযুক্তি সংবাদ

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

হেলিও এর স্মার্টফোনে পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা
প্রযুক্তি সংবাদ

হেলিও এর স্মার্টফোনে পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

অনার (Honor) তাদের জনপ্রিয় ৬০০ সিরিজের পরিধি আরও...

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি

ওয়ালটন এসি কেন কিনবেন?

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix