Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ানপ্লাস সিইও-এর বিরুদ্ধে তাইওয়ানের গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
ওয়ানপ্লাস সিইও-এর বিরুদ্ধে তাইওয়ানের গ্রেপ্তারি পরোয়ানা
Share on FacebookShare on Twitter

তাইয়ানে কর্মী নিয়োগে অবৈধ পন্থার অভিযোগে ওয়ানপ্লাস-এর সিইও পিট লাউয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির কর্মকর্তারা।

লাউয়ের অধীনে কাজ করা দুই তাইওয়ান নাগরিককেও অভিযুক্ত করেছে দেশটি। চীনভিত্তিক এ স্মার্টফোন কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাইওয়ান থেকে ৭০ জনেরও বেশি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে তারা।

শিলিন জেলা প্রসিকিউটর অফিসের কর্মকর্তাদের দাবি, পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত। হংকংয়ে এক ভুয়া ‘শেল কোম্পানি’ গঠন করে ২০১৫ সালে তাইওয়ান সরকারের কোনো অনুমতি ছাড়াই সেখানে একটি শাখা খোলে ওয়ানপ্লাস। এ শাখাটি মূলত ওয়ানপ্লাসের মোবাইল ফোনের গবেষণা ও উন্নয়নের কাজ করত।

তাইওয়ান কর্মকর্তাদের দাবি, ওয়ানপ্লাসের এসব কাজ দেশটির ‘ক্রস-স্ট্রেট অ্যাক্ট’ নামের আইন লঙ্ঘন করেছে। এ আইনটি তাইওয়ান ও মূল ভূখণ্ড চীনের মধ্যে সম্পর্ক ও ব্যবসায়িক লেনদেন পরিচালনার নির্দেশিকা হিসেবে কাজ করে।

এ আইনের শর্ত হচ্ছে, কোনো চীনা কোম্পানিকে তাইওয়ানের কর্মী নিয়োগ করতে হলে অবশ্যই তাইওয়ান সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে, যা ওয়ানপ্লাস করেনি।

২০২৫ সালের নভেম্বরের এ নথিটি প্রথমবারের মতো মঙ্গলবার তাইওয়ানের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ্যে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

ওয়ানপ্লাসের সদর দপ্তর দক্ষিণ চীনের শেনজেন শহরে অবস্থিত। কোম্পানিটির ওয়েবসাইটের তথ্য অনুসারে, ২০২১ সালে আরেক চীনা কোম্পানি অপো’র অধীনে স্বতন্ত্র এক সাব-ব্র্যান্ডে পরিণত হয় ওয়ানপ্লাস।

অভিযোগের বিষয়ে রয়টার্সের মন্তব্যের জন্য অনুরোধে সাড়া দেয়নি অপো ও ওয়ানপ্লাস। লাউয়ের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে বেইজিং এবং দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও কখনো উড়িয়ে দেয়নি দেশটি।

অন্যদিকে, চীনের এই সার্বভৌমত্বের দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান এবং তাদের মতে, কেবল দ্বীপের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।

তবে তাইওয়ানের উন্নত প্রযুক্তিগত সক্ষমতা দেশটিকে এমন এক আকর্ষণে পরিণত করেছে যে, সবসময়ই এখান থেকে মেধাবী কর্মী সংগ্রহের চেষ্টা চালায় বিভিন্ন চীনা কোম্পানি। এমনটি ঠেকাতে এখন বেশ কঠোর অবস্থান নিয়েছে তাইওয়ান কর্তৃপক্ষ।

Tags: ওয়ানপ্লাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ হাজার টাকায় ৬.৬ ইঞ্চি ডিসপ্লের ফোন
নির্বাচিত

১০ হাজার টাকায় ৬.৬ ইঞ্চি ডিসপ্লের ফোন

সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর মধ্য দিয়ে ওয়ালটনের ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স’ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর মধ্য দিয়ে ওয়ালটনের ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স’ অনুষ্ঠিত

চীনে ব্যবসা গোটাচ্ছে এইচটিসি
প্রযুক্তি সংবাদ

চীনে ব্যবসা গোটাচ্ছে এইচটিসি

সকল প্রতিবন্ধকতা কাটিয়ে গ্রাহকদের আস্থার সাথে সেবা দিবে ইভ্যালি
ই-কমার্স

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইভ্যালির রাসেলের জামিন

সাশ্রয়ী মূল্যে ফোল্ডেবল ডিভাইস বাজারজাত কী সম্ভব
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী মূল্যে ফোল্ডেবল ডিভাইস বাজারজাত কী সম্ভব

‘সুইস ডিলাইট’ বিজয়ী ঘোষণা করল মাস্টারকার্ড
প্রযুক্তি সংবাদ

‘সুইস ডিলাইট’ বিজয়ী ঘোষণা করল মাস্টারকার্ড

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া
প্রযুক্তি পরামর্শ

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix