Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এল চ্যাটজিপিটির সাশ্রয়ী প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 21 August 2025
এল চ্যাটজিপিটির সাশ্রয়ী প্যাকেজ
Share on FacebookShare on Twitter

ভারতে চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে ওপেনএআই, যার মূল্য মাসে চার দশমিক ৫৭ ডলার। এখন পর্যন্ত কোম্পানিটির সবচেয়ে সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান এটি।

মঙ্গলবার ভারতে এ সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানিটি। ভারত তাদের দ্বিতীয় সবচেয়ে বড় ব্যবহারকারীর বাজার। ফলে এখানকার আরও বেশি মানুষের কাছে ওপেনেএআই তাদের পরিষেবা পৌঁছে দিতে চাইছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

এক বিবৃতিতে মার্কিন ওপেনএআই তাদের ওয়েবসাইটে বলেছে, তাদের এ নতুন প্ল্যানটির নাম ‘চ্যাটজিপিটি গো’। এ প্ল্যানে কম খরচে চ্যাটজিপিটির সর্বশেষ মডেল জিপিটি-৫ ও অন্যান্য ফিচার ব্যবহারের সুযোগ থাকবে।

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট-সমর্থিত কোম্পানিটির চ্যাটজিপিটি বিভাগের প্রধান নিক টারলি এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলেছেন, এ নতুন প্ল্যানে ব্যবহারকারীরা ফ্রি প্ল্যানের চেয়ে ১০ গুণ বেশি মেসেজ পাঠাতে পারবেন। পাশাপাশি ছবি তৈরি, ফাইল আপলোড করতে পারবেন ও এতে দ্বিগুণ মেমোরি পাওয়া যাবে।

“চ্যাটজিপিটিকে আরও সাশ্রয়ী করার ব্যাপারে ব্যবহারকারীদের থেকে অনেকদিন ধরেই অনুরোধ আসছিল। তাই আমরা প্রথমে ভারতে ‘গো’ প্ল্যান চালু করেছি। এখানে ব্যবহারকারীদের মতামত নিয়ে তারপর অন্য দেশে চালু করব।”

বর্তমানে আরও দুটি পেইড বা সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে ওপেনএআইয়ের। ‘চ্যাটজিপিটি প্লাস’, ভারতে এ প্যাকেজের দাম মাসে এক হাজার ৯৯৯ রুপি বা ২০ ডলার। ‘চ্যাটজিপিটি প্রো’ প্যাকেজের দাম ভারতে মাসে ১৯ হাজার ৯০০ রুপি বা দুইশো ডলার।

গত ফেব্রুয়ারিতে ভারতের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেন ওপেনএআইয়ের এর সিইও স্যাম অল্টম্যান, যেখানে কম খরচে ভারতে এক এআই ইকোসিস্টেম তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তারা।

ওই সময় ভারতের দ্রুত এআই গ্রহণের প্রশংসা করে অল্টম্যান বলেছেন, ওপেনএআইয়ের জন্য এক গুরুত্বপূর্ণ বাজার ভারত।

এ মাসের শুরুতে নিজেদের নতুন জিপিটি-৫ এআই মডেল চালু করেছে ওপেনএআই। তবে ব্যবহারকারীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এআই মডেলটি।

কিছু ব্যবহারকারী অভিযোগ করে বলেছেন, তাদের কাছে মডেলটি আগের মতো স্বাভাবিক বা সহজবোধ্য বলে মনে হয়নি। ব্যবহারকারীদের নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে শেষ পযর্ন্ত পেইড গ্রাহকদের জন্য পুরানো জিপিটি-৪ মডেলটি আবার চালু করেছে কোম্পানিটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চ্যাটজিপিটিজিপিটি-৫ এআইমাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেমিং সুবিধা আনছে ফ্লিপার জিরো
প্রযুক্তি সংবাদ

গেমিং সুবিধা আনছে ফ্লিপার জিরো

মার্কিন কোম্পানির উপর কর আরোপ করছে ফ্রান্স
নির্বাচিত

মার্কিন কোম্পানির উপর কর আরোপ করছে ফ্রান্স

কম্পিউটার বিপ্লবের জাতীয় বীর হানিফউদ্দিন মিয়া: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

কম্পিউটার বিপ্লবের জাতীয় বীর হানিফউদ্দিন মিয়া: মোস্তাফা জব্বার

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের প্রতি অনাস্থা বেড়েছে

শেয়ার করা যাবে গুগল সার্চের ফল
প্রযুক্তি সংবাদ

শেয়ার করা যাবে গুগল সার্চের ফল

বিকাশের এজেন্ট নম্বর নিয়ে চলছে জুয়ার টাকা লেনদেন
নির্বাচিত

বিকাশের এজেন্ট নম্বর নিয়ে চলছে জুয়ার টাকা লেনদেন

Load More

ট্রেন্ডিং টপিক

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির
অর্থ ও বাণিজ্য

‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও প্রথম...

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 August 2025

এল চ্যাটজিপিটির সাশ্রয়ী প্যাকেজ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix