Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন প্রকৌশলী রেহান আসিফ আসাদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 20 February 2026
ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন প্রকৌশলী রেহান আসিফ আসাদ
Share on FacebookShare on Twitter

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এবার আরও একজন উপদেষ্টা পেলো ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এই দুই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী রেহান আসিফ আসাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রীপরিষদকে সহায়তায় নিযুক্ত ১০ জন উপদেষ্টার মধ্যে প্রতিমন্ত্রী মার্যাদায় দু’দিন আগেই এই দায়িত্ব পান তিনি।

১৯ ফেব্রুয়ারি উপদেষ্টাদের দায়িত্ব বণ্টনের মাধ্যমে রাজনীতিতে যুক্ত এই প্রযুক্তি পেশাদারকে দেয়া হলো ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুত্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব।

নবনিযুক্ত এই উপদেষ্টা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কেল্লা বারূইপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ম্যানেজমেন্ট ও ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স এবং আরএমআইটি থেকে টেলিকম ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন।তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রয়াত চেয়ারম্যান ও সাবেক নির্বাহী পরিচালক ড. এম. আসাদুজ্জামানের ছেলে এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ভাতিজা। তার আরেক চাচা এনামুল হক বাংলাদেশ পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন রেহান আসিফ আসাদ।

উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেয়ে এবার তিনি ডাক, টেলিযোগাযোগ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রতিমন্ত্রী এম এ মুহিতকে এই খাতের উন্নয়নে খাত সংশ্লিষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করবেন।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা নিয়োগের মাধ্যমে ধারণা করা হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিএনপি’র চতুর্থ মেয়াদের সরকারে সমান্তরাল ভাবে পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, স্বাধীনতাত্তর ১৯৭২ সালের ২০ জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করে বাংলাদেশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় (বর্তমানে বিভাগ)। পরবর্তীতে ১৯৮৫ সালে এটি স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে পুনর্গঠিত হয় এবং ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি বিভাগ হিসেবে পুনর্গঠিত ও একীভূত হয়। একইভাবে ১৯৯৩ সালের ১৪ আগস্ট বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গঠিত হলেও পরবর্তী সময়ে ২০০২ সালে এর নাম পরিবর্তন করে “বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়” রাখা হয়ভ দবে ২০১১ সালের ৪ ডিসেম্বর ফের এর নাম পরিবর্তন করে বর্তমানের “বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়” রাখা হয়। ২০০২-২০০৬ সাল পর্যন্ত বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদি দলের আব্দুল মঈন খান। একই সময়ে ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়ার শাসনামলে আমৃত্যু বিএনপি’র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী ব্যারিস্টার আমিনুল হক।

এরপর থেকেই টেলিকম ও বিজ্ঞানে একজন পূর্ণ মন্ত্রী এবং আইসিটিতে একজন প্রতিমন্ত্রী মন্ত্রী দায়িত্ব পালন করে আসছিলেন। পূণর্গঠিত ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ে আওয়ামী লীগের শাসনামলের পূর্ণ সময়েই এখানে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিভাগেরই কণিষ্ঠ একজন সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানোর মামলায় এখন তিনি কারাবন্দী। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন। এদিকে জুলাই অভ্যুত্থানের পর ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়টিতে ওই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষাপ্রতিনিধি এবং নতুন সরকারের সময়ে নির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলাম উপদেষ্টা পদ ছাড়লে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথান উপদেষ্টার বিশেষ সহকারি হিসেবে মন্ত্রণালয়টির কার্য পরিচালনা করেন আরেকজন প্রকৌশলী ফয়েজ আহমদ তৈয়্যব। আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন সাবেক গভর্নর ও অর্থনিতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রকৌশলী রেহান আসিফ আসাদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ
প্রযুক্তি সংবাদ

জুয়ার অ্যাপসের অনুমতি দিলো গুগল প্লে স্টোর

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
নির্বাচিত

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট

বাজারে আসছে ৬৭ ওয়াটের সুপারভুক প্রযুক্তির নতুন স্মার্টফোন
নির্বাচিত

বাজারে আসছে ৬৭ ওয়াটের সুপারভুক প্রযুক্তির নতুন স্মার্টফোন

বিদেশি বিনিয়োগ পেল ইকুরিয়ার
ই-কমার্স

বিদেশি বিনিয়োগ পেল ইকুরিয়ার

ঢাকার আইডিবি’তে শুরু হচ্ছে কম্পিউটার মেলা
প্রযুক্তি সংবাদ

ঢাকার আইডিবি’তে শুরু হচ্ছে কম্পিউটার মেলা

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক
প্রযুক্তি সংবাদ

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

Load More

ট্রেন্ডিং টপিক

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম
নির্বাচিত

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

পেছনে থাকছে আলাদা OLED স্ক্রিন, সঙ্গে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!
পাঁচমিশালি

অনার ৭০০ প্রোতে ১.৭২ ইঞ্চির ব্যাক স্ক্রিন ও ২০০MP ক্যামেরা, আসছে ১২,০০০mAh ব্যাটারির ফোনও

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 February 2026

ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন প্রকৌশলী রেহান আসিফ আসাদ

Techzoom.TV |
TechzoomTV