Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জলবায়ু পরিবর্তন নিয়ে মিথ্যা টুইট করছে সফটওয়্যার!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Saturday, 22 February 2020
জলবায়ু পরিবর্তন নিয়ে মিথ্যা টুইট করছে সফটওয়্যার!
Share on FacebookShare on Twitter

জলবায়ু পরিবর্তন নিয়ে মিথ্যা প্রচারণার কাজে ব্যবহার করা হচ্ছে সফটওয়্যার। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের বিজ্ঞানকে অস্বীকার করার সপক্ষে মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রকাশিত পোস্টের এক চতুর্থাংশই সফটওয়্যার বা বটের মাধ্যমে করা। বট হলো এমন এক কম্পিউটার প্রোগ্রাম যেটি সোস্যাল মিডিয়াতে পোস্ট করা ও বার্তা পাঠানোর কাজটি নিখুঁতভাবে মানুষের মতোই করতে পারে।

ব্রাউন ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন, বিশ্বাসযোগ্য বার্তা দেয়ার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব অস্বীকার করার ক্ষেত্র তৈরিতে ব্যাপক ভূমিকা রাখছে বট। এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে এ ধরনের খবর প্রথম প্রকাশ করে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

গবেষকরা ২০১৭ সালের জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার ঘোষণার পর থেকে এ যাবতকালের ৬৫ লাখ টুইট যাচাই করেছেন। তারা দেখেছেন, এসব টুইটের ২৫ শতাংশ বটের মাধ্যমে পোস্ট করার সম্ভাবনা প্রবল। আর এর বেশিরভাগই বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কিত বিজ্ঞানকে অস্বীকার করা সংক্রান্ত।

গার্ডিয়ানের ওই প্রতিবেদনের প্রতিবেদক বলেছেন, এ গবেষণা প্রমাণ করে, জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করার প্রবণতাকে আরো পাকাপোক্ত করতে বট কেমন ভূমিকা রাখতে পারে!

বট স্বয়ংক্রিয়ভাবে পোস্ট করে বা মেসেজ পাঠায়। কিন্তু এর পেছনে অবশ্যই একজন মানুষের হাত থাকতে হয়। তবে ব্রাউন ইউনিভার্সিটির গবেষক দল এর পেছনে কে বা কারা আছেন তা শনাক্ত করতে পারেননি।

বটের মাধ্যমে পোস্ট করা বার্তা শনাক্ত করতে গবেষকরা ইন্ডিয়ানা ইউনিভার্সিটির উদ্ভাবিত একটি সফটওয়্যার ‘বটোমিটার’ ব্যবহার করেছেন। গবেষণায় দেখা গেছে, ‘ভুয়া বিজ্ঞান’ সংক্রান্ত পোস্টের ৩৮ শতাংশ লেখা হয় বটের মাধ্যমে। আর তেল কোম্পানি এক্সন সম্পর্কিত টুইটের ২৮ শতাংশ লিখেছে বট।

তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় চলমান আন্দোলনের পক্ষে টুইটগুলোর মধ্যে বট লিখেছে খুবই কম সংখ্যক। গবেষকরা দেখেছেন, এ ধরনের টুইটের মাত্র ৫ শতাংশ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লেখা। বট নিয়ে গবেষণা করেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অধ্যাপক এমিলিও ফেরারা। তিনি এ ধরনের বটকে ‘মেগাফোন’ হিসেবে অভিহিত করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই ডাটা সেন্টারের চিপ সংকটে চাপে পড়েছে ইন্টেলের মুনাফা
প্রযুক্তি সংবাদ

এআই ডাটা সেন্টারের চিপ সংকটে চাপে পড়েছে ইন্টেলের মুনাফা

পিসি বিল্ডিংয়ের সময় মনে রাখতে হবে যে ৪ বিষয়
প্রযুক্তি সংবাদ

পিসি বিল্ডিংয়ের সময় মনে রাখতে হবে যে ৪ বিষয়

চ্যাটজিপিটি প্লাস
নির্বাচিত

ম্যাকওএসের চ্যাটজিপিটি প্লাসে রেকর্ড মোড চালু

স্কয়ার ফার্মার চেয়ারম্যানের শেয়ার ক্রয় সম্পন্ন
প্রযুক্তি সংবাদ

স্কয়ার ফার্মার চেয়ারম্যানের শেয়ার ক্রয় সম্পন্ন

২০২০ : আলোচনায় থাকবে যেসব ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

২০২০ : আলোচনায় থাকবে যেসব ল্যাপটপ

হারমনি ওএসের ল্যাপটপ বাজারে ছাড়বে হুয়াওয়ে
নির্বাচিত

হারমনি ওএসের ল্যাপটপ বাজারে ছাড়বে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি
নির্বাচিত

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
নির্বাচিত

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো
প্রযুক্তি সংবাদ

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির
টেলিকম

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তারহীন উচ্চগতির ইন্টারনেট এবং নাগরিকবান্ধব...

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 February 2020

জলবায়ু পরিবর্তন নিয়ে মিথ্যা টুইট করছে সফটওয়্যার!

Techzoom.TV |
TechzoomTV