Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম প্রান্তিকে হুয়াওয়ের রাজস্ব মুনাফা দুটিই বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Tuesday, 23 April 2019
প্রথম প্রান্তিকে হুয়াওয়ের রাজস্ব মুনাফা দুটিই বেড়েছে
Share on FacebookShare on Twitter

ইউরোপ ও আমেরিকায় নিষেধাজ্ঞা এবং যন্ত্রাংশের নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখেও বছরের প্রথম প্রান্তিকে ৩৯ শতাংশ রাজস্ব বেড়েছে হুয়াওয়ের। পাশাপাশি নিট প্রান্তিক মুনাফা বেড়েছে ৮ শতাংশ। গতকাল হুয়াওয়ের পক্ষ থেকে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বছরের প্রথম প্রান্তিকে চীনা টেলিকম জায়ান্টটির আয় হয়েছে ২ হাজার ৬৮১ কোটি মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় নিট প্রান্তিক মুনাফাও কিছুটা বেড়েছে। অবশ্য হুয়াওয়ে কখনই নিট মুনাফার হিসাব প্রকাশ করে না।

বর্তমানে বিশ্বের বৃহত্তম টেলিকম সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। আর স্মার্টফোন নির্মাতা হিসেবে অবস্থান তৃতীয়। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের নানা প্রচারণার পরও কোম্পানির ফাইভজি টেলিকম যন্ত্রাংশ সরবরাহ চুক্তির সংখ্যা বেড়েছে। গত মার্চের শেষ নাগাদ বেশ কয়েকটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে ৪০টি ফাইভজি বাণিজ্য চুক্তি হয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন বাজারে ৭০ হাজার ফাইভজি বেজ স্টেশন সরবরাহ করা হয়েছে। মে মাসের মধ্যে এ সংখ্যা এক লাখে পৌঁছবে বলে আশা করছে হুয়াওয়ে।

এদিকে দুই বছরে প্রথমবারের মতো হুয়াওয়ের নেটওয়ার্ক ব্যবসায় আয় কমেছে। যদিও চলতি মাসের শুরুতে হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রেন ঝেংফেই সিএনবিসিকে বলেছেন, প্রথম প্রান্তিকে নেটওয়ার্ক যন্ত্রাংশের বিক্রি বেড়েছে ১৫ শতাংশ ও কনজিউমার ব্যবসা বেড়েছে ৭০ শতাংশ।

কোম্পানির বর্তমান চেয়ারম্যান গৌ পিং বলেছেন, চলতি বছর কনজিউমার, ক্যারিয়ার ও এন্টারপ্রাইজ তিনটি ব্যবসাতেই দুই অংকের প্রবৃদ্ধি আশা করছেন তারা।

গতকাল হুয়াওয়ের আর্থিক প্রতিবেদনে আরো বলা হয়, প্রথম প্রান্তিকে কোম্পানি ৫ কোটি ৯০ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে। হুয়াওয়ে বছরওয়ারি হিসাব প্রকাশ না করলেও গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকস

বলছে, ২০১৮ সালের প্রথম প্রান্তিকে চীনা কোম্পানিটি ৩ কোটি ৯৩ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ের

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক আইডিতে স্টিকার কমেন্ট করলে কী হয়?
প্রযুক্তি সংবাদ

ফেসবুক আইডিতে স্টিকার কমেন্ট করলে কী হয়?

MWC 2026: বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে নুবিয়া নিও ৫ জিটি (Nubia Neo 5 GT)!
প্রযুক্তি সংবাদ

MWC 2026: বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে নুবিয়া নিও ৫ জিটি (Nubia Neo 5 GT)!

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্মার্টফোন বিক্রি কমেছে চীনে
নির্বাচিত

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্মার্টফোন বিক্রি কমেছে চীনে

অনলাইনে মিথ্যা ও গুজবের ভিড়ে সত্য জানতে ‘আসল চিনি’
প্রযুক্তি সংবাদ

অনলাইনে মিথ্যা ও গুজবের ভিড়ে সত্য জানতে ‘আসল চিনি’

দেশে উৎপাদিত ফাইভজি মোবাইল আমেরিকায় যাচ্ছে: মোস্তফা জব্বার
প্রযুক্তি বাজার

দেশে উৎপাদিত ফাইভজি মোবাইল আমেরিকায় যাচ্ছে: মোস্তফা জব্বার

প্রতিবন্ধীদের সব সুবিধা দিতে প্রস্তুত আইসিটি বিভাগ
প্রযুক্তি সংবাদ

প্রতিবন্ধীদের সব সুবিধা দিতে প্রস্তুত আইসিটি বিভাগ

Load More

ট্রেন্ডিং টপিক

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন
অটোমোবাইল

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন

সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির
অর্থ ও বাণিজ্য

‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং

জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ম্যাক্সওয়েলের (Maxell) ক্যামেরা-সংক্রান্ত মেধাস্বত্ব (পেটেন্ট)...

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 April 2019

প্রথম প্রান্তিকে হুয়াওয়ের রাজস্ব মুনাফা দুটিই বেড়েছে

Techzoom.TV |
TechzoomTV