Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 April 2026
শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক
Share on FacebookShare on Twitter

শিশুদের ডিজিটাল নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস করেছে তুরস্ক।

ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিভিন্ন দেশের সরকার শিশুদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে যে কঠোর অবস্থান নিচ্ছে তুরস্কের এ নতুন আইনটি তারই ধারাবাহিকতা।

বুধবার রাতে দেশটির পার্লামেন্টে এ আইনটি পাস হয়। নতুন এ নিয়মে বয়স যাচাইয়ের পাশাপাশি গেইমিং প্ল্যাটফর্মগুলোর ওপরও কড়াকড়ি আরোপ করেছে তুরস্ক।

রয়টার্স লিখেছে, স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে ক্রমাগত উদ্বেগের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের প্রবেশাধিকার সীমিত করতে তুরস্ক এ নতুন উদ্যোগে যোগ দিল।

এ নতুন আইনের ফলে সামাজিক মাধ্যম কোম্পানিগুলোকে এখন থেকে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের ব্যবস্থা কার্যকর করতে হবে। গেইম সফটওয়্যার প্ল্যাটফর্মগুলোকেও এই আইনের আওতায় আনা হয়েছে।

এখন থেকে বিভিন্ন ধরনের গেইম কোম্পানিকে বয়স অনুসারে শ্রেণিবদ্ধ এবং তুরস্কে সংশ্লিষ্ট কোম্পানির একজন প্রতিনিধি নিয়োগ করতে হবে।

সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞার বৈশ্বিক জোয়ার

গত এক বছরে বিশ্বজুড়ে সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিষয়টি বেশ গতি পেয়েছে। অন্যান্য দেশগুলো কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তার একটি চিত্র তুলে ধরা হল–

● অস্ট্রেলিয়া: বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করে আইন পাস করেছে দেশটি, যা ২০২৫ সালের ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।

● মালয়েশিয়া: নভেম্বরে তারাও ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের পরিকল্পনা ঘোষণা করেছে। নতুন এই নিয়ম ২০২৬ সাল থেকে কার্যকর হতে পারে।

● ইন্দোনেশিয়া: ২০২৬ সালের মার্চ থেকে টিকটক, ফেইসবুক ও ইনস্টাগ্রামের মতো ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্মগুলোতে’ ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ শুরু করেছে দেশটি।

● যুক্তরাজ্য: তারাও অস্ট্রেলিয়ার মতো ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে। বর্তমানে সামাজিক মাধ্যমে সময়ের সীমাবদ্ধতা ও নির্দিষ্ট সময়ে ব্যবহারের প্রভাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে তারা।

● ফ্রান্স ও অস্ট্রিয়া: দেশ দুটি যথাক্রমে ১৫ এবং ১৪ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের পথে হাঁটছে।

● ব্রাজিল: এরইমধ্যে এমন এক আইন করেছে দেশটি, যেখানে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট তাদের অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে যোগ করা বাধ্যতামূলক।

● যুক্তরাষ্ট্র: দেশটিতে একটি কেন্দ্রীয় আইন রয়েছে, যা ১৩ বছরের কম বয়সীদের তথ্য সংগ্রহে মা-বাবার অনুমতি নেওয়া বাধ্যতামূলক করেছে। তবে বাকস্বাধীনতার দোহাই দিয়ে বেশ কিছু অঙ্গরাজ্যের আদালতে এ আইন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

টিকটক, ফেইসবুক ও স্ন্যাপচ্যাটের মতো অধিকাংশ বড় সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৩ বছর হওয়া বাধ্যতামূলক।

তবে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, এ নিয়ন্ত্রণ ব্যবস্থা যথেষ্ট নয় এবং শিশুরা সহজেই তা ফাঁকি দিতে পারে।

ইউরোপীয় পার্লামেন্টও একটি প্রস্তাব পাস করেছে, যেখানে পুরো ইউরোপীয় ইউনিয়ন জুড়ে সামাজিক মাধ্যম ব্যবহারের ন্যূনতম বয়স ১৬ করার আহ্বান জানানো হয়েছে।

তুরস্কের এ নতুন পদক্ষেপসহ বিভিন্ন দেশের সাম্প্রতিক বিভিন্ন আইন এখন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর সরাসরি দায়ভার চাপাচ্ছে।

কঠোরভাবে বয়স যাচাইয়ের এসব নিয়ম না মানলে অনেক দেশেই এখন এসব কোম্পানিকে কয়েক লাখ ডলার জরিমানার হুঁশিয়ারি দিচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডিজিটাল নিরাপত্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ওয়েব পেজ

৬১০ কোটি টাকা অনুদান চেয়েছে আইএসপি খাত
নির্বাচিত

৬১০ কোটি টাকা অনুদান চেয়েছে আইএসপি খাত

চালকবিহীন টেসলার রোবোট্যাক্সিতে এখন চালকের আসনেই ‘সেফটি মনিটর’
অটোমোবাইল

চালকবিহীন টেসলার রোবোট্যাক্সিতে এখন চালকের আসনেই ‘সেফটি মনিটর’

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে রাশিয়ার আগ্রহ প্রকাশ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে রাশিয়ার আগ্রহ প্রকাশ

বিশ্ব নারী দিবসে গুগলের বিশেষ ডুডল
নির্বাচিত

বিশ্ব নারী দিবসে গুগলের বিশেষ ডুডল

ওয়ারেন্টি থাকলেও দিতে হয় টাকা: রায়ান্সের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়সম অভিযোগ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও দিতে হয় টাকা: রায়ান্সের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়সম অভিযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 April 2026

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক

Techzoom.TV |
TechzoomTV