Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেটার লুইজিয়ানা ডেটা সেন্টারে ৩.৩ বিলিয়ন ডলারের করছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 19 May 2026
মেটার লুইজিয়ানা ডেটা সেন্টারে ৩.৩ বিলিয়ন ডলারের করছাড়
Share on FacebookShare on Twitter

যুক্তিটির জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে চলতি বছরই প্রায় ৭০ হাজার কোটি ডলার খরচ করছে বিভিন্ন কোম্পানি। যুক্তরাষ্ট্রের গ্রামীণ ও শহরতলির বিভিন্ন এলাকায় গড়ে উঠছে বিশাল আকারের এসব ডেটা সেন্টার। কোনো কোনো ডেটা সেন্টারের আকার ম্যানহাটনের সেন্ট্রাল পার্কের চেয়েও দ্বিগুণের বেশি। খবর ফরচুন।

কিন্তু সাম্প্রতিক প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের অন্তত ৩৬টি অঙ্গরাজ্য বর্তমানে ডেটা সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে বিপুল পরিমাণ করছাড় দিচ্ছে। ফলে রাজ্য সরকারগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের রাজস্ব হারাচ্ছে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডেটা সেন্টার রয়েছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। রাজ্যটি প্রতি বছর ডেটা সেন্টার নির্মাণকারীদের ১ হাজার ৯০০ কোটি ডলার করছাড় দিচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী, জর্জিয়া অঙ্গরাজ্য প্রতি বছর এ খাতে ২ হাজার ৬০০ কোটি ডলার ছাড় দিচ্ছে। টেক্সাস ২০২৪ সালে ১৫ কোটি ডলার করছাড় দিয়েছিল। চলতি বছর সে পরিমাণ বাড়িয়ে ১০০ কোটি ডলারের বেশি করা হয়েছে। অর্থাৎ মাত্র এক বছরে সেখানে করছাড়ের পরিমাণ বেড়েছে প্রায় ৫৬৭ শতাংশ। তবে লুইজিয়ানা একটি মাত্র কোম্পানিকে যে পরিমাণ সুবিধা দিচ্ছে, তার তুলনায় অন্য অঙ্গরাজ্যগুলোর হিসাব অনেক কম।

লুইজিয়ানার রিচল্যান্ড প্যারিশে ‘হাইপেরিওন’ নামের একটি বিশাল ডেটা সেন্টার তৈরি করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ১ হাজার কোটি বিলিয়ন ডলার ব্যয়ের এ প্রকল্পের জন্য মেটা প্রায় ৩৩০ কোটি ডলার করছাড় পাবে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, এ অর্থ দিয়ে লুইজিয়ানা রাজ্যের পুরো আইন-শৃঙ্খলা বাহিনীর সাত বছরের বেশি সময়ের খরচ চালানো সম্ভব।

গবেষণা প্রতিষ্ঠান গুড জবস ফার্স্টের জ্যেষ্ঠ বিশ্লেষক কাশিয়া তারচিনস্কা এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি জানান, ডেটা সেন্টার শিল্পটি অত্যন্ত দ্রুত গতিতে বড় হচ্ছে এবং এর জন্য কোনো সরকারি বিনিয়োগ বা সহায়তার প্রয়োজন নেই। তার মতে, এ ভর্তুকি আসলে একধরনের অপচয়। ৩৩০ কোটি ডলারের হিসাব নিয়ে তিনি জানান, প্রকৃত ভর্তুকির পরিমাণ ভবিষ্যতের ধারণার চেয়েও অনেক বেশি হতে পারে।

লুইজিয়ানা রাজ্য আইনসভায় সম্প্রতি একটি নতুন বিল পাস হয়েছে। এ বিলের কারণে মেটা বিশাল সুবিধাটি পাচ্ছে। চুক্তি অনুযায়ী, হাইপেরিওন ডেটা সেন্টার আগামী ২০ বছরের জন্য স্থানীয় ও রাজ্য পর্যায়ের বিক্রি ও ব্যবহার কর থেকে অব্যাহতি পাবে। এর মধ্যে এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত অত্যন্ত মূল্যবান জিপিইউ (গ্রাফিকস প্রসেসিং ইউনিট) সামগ্রীও অন্তর্ভুক্ত রয়েছে।

রাজ্যের সম্মিলিত বিক্রয় করের হার ৯ দশমিক ৫৬ শতাংশ। ডেটা সেন্টারের জিপিইউ কেনার জন্য মেটা প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলার খরচ করবে। করছাড়ের কারণে মেটার প্রায় ৩৩০ কোটি ডলার সাশ্রয় হবে। ২০২৪ সালের জুলাইয়ে রিচল্যান্ড প্যারিসের কমিশনাররা এ করছাড়ের অনুমোদন দেন।

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৪ হাজার ডেটা সেন্টার সচল রয়েছে। পাশাপাশি আরো তিন হাজার ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা বা কাজ চলছে। হাইপেরিওন এগুলোর মধ্যে একটি উদাহরণ। অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও এ ধরনের সুবিধা নিচ্ছে। গুড জবস ফার্স্টের হিসাব অনুযায়ী, ইনডিয়ানার নিউ কার্লাইলে অ্যামাজনের একটি ডেটা সেন্টার ৫০ বছরের জন্য ৪০০ কোটি ডলারের কর মওকুফ সুবিধা পেয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট সেবায় নতুন প্রযুক্তি নিয়ে আসছে আইএসপিএবি
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট সেবায় নতুন প্রযুক্তি নিয়ে আসছে আইএসপিএবি

অবৈধ মোবাইল ফোনের রাজত্ব ও এনইআইআরের বাস্তবতা
প্রযুক্তি সংবাদ

অবৈধ মোবাইল ফোনের রাজত্ব ও এনইআইআরের বাস্তবতা

বোনাস ইন্টারনেট না দিলে ব্যবস্থা নেওয়া হবে : পলক
টেলিকম

বোনাস ইন্টারনেট না দিলে ব্যবস্থা নেওয়া হবে : পলক

ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর উপায়
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিভ্রাট, বোঝা যাচ্ছে না লাইক দিচ্ছেন কারা!

গুণগতমান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করুন: পলক
প্রযুক্তি সংবাদ

গুণগতমান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করুন: পলক

ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর
টেলিকম

ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর

Load More

ট্রেন্ডিং টপিক

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বিটিসিএলের ডট বিডি ডোমেইনে নিবন্ধিত হাজারো ওয়েবসাইটে প্রবেশ...

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 May 2026

মেটার লুইজিয়ানা ডেটা সেন্টারে ৩.৩ বিলিয়ন ডলারের করছাড়

Techzoom.TV |
TechzoomTV