Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ দল নিয়ে ‘সমালোচনা’র ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ জুলাই ২০১৯
বাংলাদেশ দল নিয়ে ‘সমালোচনা’র ভিডিও ভাইরাল
Share on FacebookShare on Twitter

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ করেই ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। শুরুটা জয় দিয়ে হলেও শেষটা হয়েছে পাকিস্তানের সঙ্গে হেরে। শেষ চারে খেলার আশা নিয়ে ইংল্যান্ড গেলেও বাংলাদেশ বিশ্বকাপ শেষ করেছে সাত নম্বরে থেকে। কিন্তু শেষ দুটি ম্যাচ ইন্ডিয়া ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের জয় না পাওয়াকে খুব ভালোভাবে নেননি ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে ভক্ত-সমর্থকরা। বিশেষ করে গত শুক্রবার পাকিস্তানের সঙ্গে ২২১ রানে অল আউট হয়ে যাওয়াকে কেউ ভালোভাবে দেখছে না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা।

পাকিস্তানের সঙ্গে ম্যাচ শেষে বাংলাদেশ দলকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন নিঝুম মজুমদার নামের এক দর্শক। এক লাইভে তার বক্তব্য নিয়েছেন জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক সাংবাদিক। দৈনিক আমাদের সময় অনলাইন পাঠকদের জন্য সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-

https://www.facebook.com/dw.bengali/videos/2063617107267425/

সাংবাদিক : কেমন আছেন আপনি?

দর্শক : খুবই খারাপ

সাংবাদিক : এই যে বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স এক কথায় সংক্ষেপে যদি বলতে হয়-তাহলে কী বলবেন?

দর্শক : জঘন্য, এর থেকে ফালতু আর হতে পারে না।

সাংবাদিক : কেন?

দর্শক : এটা কোনো খেলা হলো? দলের মধ্যে আমি কোনো ধরনের কম্বিনেশন দেখি না। এই ভালো খেলে তো, এই খারাপ খেলে। এটা কোনো ম্যাচ হয় না আসলে। এভাবে খেলতে আসা থেকে না আসাটাই বেটার।

আপনি দেখেন, লাস্ট ম্যাচ ইন্ডিয়ার সাথে দেখেন, আজকের খেলাটা দেখেন। কোনো ধরনের জেতার কোনো স্পৃহাই নেই। আমরা এতগুলো মানুষ এখানে আসছি। আমাদের কথাও চিন্তা করা উচিত, সব কিছু মিলে আমি খুবই হতাশ।

সাংবাদিক : বাংলাদেশ দলে কী ধরনের পরিবর্তন আনা উচিত বলে আপানার মনে হয় ভবিষ্যতে?

দর্শক : বাংলাদেশ দলের পরিবর্তনের দরকার নেই তো। প্রত্যেকটি প্লেয়ার প্রতিষ্ঠিত প্লেয়ার। প্রত্যেকটা প্লেয়ার ভালো প্লেয়ার। আপনি কাকে ছেড়ে কাকে বাদ দিবেন।

সাংবাদিক : তাহলে সমস্যাটা কোথায়?

দর্শক : সমস্যাটা হচ্ছে যে পারফরম্যান্স করছে না। তামিমের কথা চিন্তা করেন, তামিমের মতো একটা প্লেয়ার আজকে প্রায় ৮-৯টা ম্যাচ হলো ১০ রান ১২ করার মতো প্লেয়ার সে?

তারপর সৌম্যের কথা ধরেন। সৌম্যকে নামানো হয় কীসের জন্য। ১০-১৫ রান করার জন্য? ও যদি নিজের ওজনটা না বোঝে তাহলে ওর ভবিষ্যৎ হবে অতীতে যারা বাদ হয়ে গেছে তাদের মতো চলে যেতে হবে। কারণ, এত পাওয়ার সৌমের হাতে, এই লেভেল পাওয়ার। একটা ছেলে ১০-১৫ রান করে, তা হতে পারে না আসলে।

সাংবাদিক : সেক্ষেত্রে আপনার কী মনে হয় নেতৃত্বে কোনো ঘাটতি আছে কি?

দর্শক : নেতৃত্বের তো কোনো ঘাটতি আমি দেখি না। আমার কাছে এটা মনে হয়েছে যে, ইন্টারনাল কোনো প্রবলেম আছে। কোনো সিরিয়াস ধরনের প্রবলেম আছে। সেই বিষয়ে না বলি, যেহেতু আপনারা লাইভ করছেন।

সাংবাদিক : আপনি আপনার মতামত দিতে পারেন।

দর্শক : আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যেমন, আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি। যখন সাকিব সেঞ্চুরি করলো, ওই ম্যাচে মাশরাফী বলছে যে, আজকের খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে মোস্তাফিজের একটা বল। অথচ সাকিব কিন্তু সেঞ্চুরি করল। তো বোঝাই যাচ্ছে যে মাশরাফীর সঙ্গে সাকিবের একটা ভালো রকমের ক্যাচাল চলছে।

সাংবাদিক : সেটা আপনি মনে করছেন?

দর্শক : হ্যাঁ, আমি মনে করছি। দেখা যাচ্ছে যে জার্সির জন্য সে (সাকিব) ছবি তুলতে আসল না-এটা নিয়ে তামিম- মাশরাফীর সঙ্গে তার একটা ঝামেলা হয়েছে। এটা বোঝাই যায় তাদের কথাবার্তা শুনে। যেমন আবার সাকিবের ওয়াইফ একটা স্ট্যাটাস দিলো-এগুলো খুব ইন্টারনাল-এটা বুঝতে পারি আমরা দর্শকরা। এর প্রভাব কিন্তু মাঠে পড়ে। ওরা যদি মনে করে আমরা খুব বোকা, আমরা বোকা না আসলে। আমরা বুঝি এবং খবর রাখি।

আমার মনে হয় দল হওয়া উচিত ইন্ডিয়ার মতো। একটা গুণ্ডা থাকবে মাঠের মধ্যে সবাই তার কথা শুনবে-সেটা হচ্ছে বিরাট কোহলির মতো। মাস্তান একটাই ১১ জন তার পেছনে থাকবে। দ্যাটস ইট-এটাই হচ্ছে খেলা।

সাংবাদিক : আপনার কাছে তাহলে কী মনে হয়, বাংলাদেশ দলের নেতৃত্বে কার আসা উচিত?

দর্শক : নেতৃত্ব কার না, আপনাকে মানতে হবে। মেহেদি মিরাজও যদি ক্যাপ্টেন হয় মানতে হবে ওকে। দল তার অনুগত থাকবে। তার ব্যক্তিগত সমস্যা মাঠে আনবে না। শেষ, সিম্পল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভাইরাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৫ ঘন্টার ব্যাটারি ব্যাকআপের সাথে এল পাওয়ারবিটস ৪
পাঁচমিশালি

১৫ ঘন্টার ব্যাটারি ব্যাকআপের সাথে এল পাওয়ারবিটস ৪

ফোনের ইন্টারনেট ডাটা বাঁচানোর পাঁচ উপায়
পাঁচমিশালি

হারিয়ে যাওয়া ফোনের ডেটা কিভাবে ডিলিট করবেন? জেনে নিন

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন রাখতে ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক রাখুন
পাঁচমিশালি

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন রাখতে ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক রাখুন

পাঁচমিশালি

ডিসেম্বরে বাজারে আসছে ভিভো ভি২০প্রো

পৃথিবীর বাইরেও ৩৬টি সভ্যতা আছে, দাবি গবেষকদের
পাঁচমিশালি

পৃথিবীর বাইরেও ৩৬টি সভ্যতা আছে, দাবি গবেষকদের

বিশ্বব্যাপী সরকারি নজরদারি বাড়ছে মোবাইল ও কম্পিউটারে
নির্বাচিত

বিশ্বব্যাপী সরকারি নজরদারি বাড়ছে মোবাইল ও কম্পিউটারে

Load More

ট্রেন্ডিং টপিক

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯
প্রযুক্তি সংবাদ

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল

ফের চালু হচ্ছে ৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ
টেলিকম

ইন্টারনেট প্যাকের ‘মেয়াদ’: বিশ্বের কোথায় কেমন নিয়ম?

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন
প্রযুক্তি বাজার

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ জুলাই ২০১৯

বাংলাদেশ দল নিয়ে ‘সমালোচনা’র ভিডিও ভাইরাল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix