Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিস নির্বাচনে রাসেল টি আহমেদের নেতৃত্বে ‘ওয়ান টিম’ প্যানেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 21 December 2021
বেসিস নির্বাচনে রাসেল টি আহমেদের নেতৃত্বে ‘ওয়ান টিম’ প্যানেল
Share on FacebookShare on Twitter

আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ এ বাণিজ্য সংগঠনের ২০২২-২০২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটি নির্বাচন নিয়ে ইতোমধ্যেই প্রচার-প্রচারণা শুরু হয়েছে। প্যানেল ঘোষণাও শেষ হয়েছে। ২ বছর মেয়াদে ১১টি পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের বেসিস নির্বাচনে ১০ সদস্যের প্যানেলে অংশ নিয়েছে ‘ওয়ান টিম’। ‘এভরি মেম্বার মেটার্স’ প্রত্যয় নিয়ে প্যানেলটির নেতৃত্বে আছেন টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেসিসের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ।

ওয়ান টিমের ১০ সদস্যের প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন- গিগা টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বেসিসের সাবেক পরিচালক সামিরা জুবেরী হিমিকা, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজওয়ানা খান; টেকনোগ্রাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও একেএম আহমেদুল ইসলাম বাবু; এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু দাউদ খান; চালডাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিওও জিয়া আশরাফ; জামান আইটির চেয়ারম্যান ও সিইও জামান খান; মাইন্ডল্যাবজ এর ব্যবস্থাপনা অংশীদার ও সিইও সুজাদুর রহমান। এছাড়া সহযোগী বিভাগে রয়েছেন ড্রিমার্জ ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানভীর হোসেন খান এবং অধিভুক্ত বিভাগে পাঠাও লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফাহিম আহমেদ।

নির্বাচন নিয়ে রাসেল টি আহমেদ-বলেন, ‘বেসিস ব্র্যান্ড তথা বেসিসের পতাকাকে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সুউচ্চ মর্যাদায় তুলে ধরতে আমি সর্বাত্মক ভূমিকা রাখার চেষ্টা করেছি। সেইসাথে এই খাতের উন্নয়নে সরকারের সাথে বিভিন্ন নীতিমালা তৈরি, তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট দাবি আদায়, মেম্বার স্বার্থ রক্ষা, ডিজিটাল বাংলাদেশ নীতিমালা প্রণয়ন, ডিজিটাল ওয়ার্ল্ড, ইন্টারনেট উইকের মতো বিভিন্ন সম্মেলন, দেশে বিদেশে বিনিয়োগ সম্মেলন এবং কান্ট্রি ব্র্যান্ডিয়ের নানা উদ্যোগকে সফলভাবে বাস্তবায়নে আমরা সম্মিলিতভাবে কাজ করেছি।’

‘আবারো সময় এসেছে বেসিসের সুমহান ঐতিহ্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা বিশ্বাস করি, তথ্যপ্রযুক্তি খাতের প্রতিটি সদস্যই সমানভাবে এই খাতের উন্নয়ন অংশীদার। প্রত্যেক সদস্যের উন্নয়ন মানেই এই খাতের উন্নয়ন। আমরা বিভেদ নয়, সংযুক্তিতে বিশ্বাসী। পারস্পরিক মূল্যবোধ, সচেতনতা, শ্রদ্ধাবোধ, নলেজ শেয়ারিং এবং সর্বোপরি সকল সদস্যের সম-অধিকার নিশ্চিত করে সম্মিলিতভাবে এগিয়ে চলাই আমাদের মূল লক্ষ্য- বলেও জানান তিনি।

ওয়ান টিম প্যানেলের বিস্তারিত https://oneteambd.com ওয়েবসাইট থেকে জানা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রাসেল টি আহমেদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে নতুন দৈনিক পত্রিকা ‘নয়া শতাব্দী’
পাঁচমিশালি

বাজারে নতুন দৈনিক পত্রিকা ‘নয়া শতাব্দী’

বিজ্ঞাপন বাজারে গুগলের একচেটিয়া আধিপত্য অবৈধ: মার্কিন আদালতের রায়
পাঁচমিশালি

বিজ্ঞাপন বাজারে গুগলের একচেটিয়া আধিপত্য অবৈধ: মার্কিন আদালতের রায়

এমন ডিএনএ পৃথিবীতে নেই, মেক্সিকোর কঙ্কাল কি তাহলে এলিয়েন!
পাঁচমিশালি

এমন ডিএনএ পৃথিবীতে নেই, মেক্সিকোর কঙ্কাল কি তাহলে এলিয়েন!

বিনামূল্যে ব্যবহার করা যাবে গুগলের এআই ফটো এডিটিং ফিচার
পাঁচমিশালি

বিনামূল্যে ব্যবহার করা যাবে গুগলের এআই ফটো এডিটিং ফিচার

দেশে এলো মটোরোলার নতুন ফোন ‘এ৩০০ ২০২৬’, দাম ২,৩৫০ টাকা
পাঁচমিশালি

দেশে এলো মটোরোলার নতুন ফোন ‘এ৩০০ ২০২৬’, দাম ২,৩৫০ টাকা

বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন আসছে বাংলাদেশে
পাঁচমিশালি

বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন আসছে বাংলাদেশে

Load More

ট্রেন্ডিং টপিক

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

উন্নত মেমোরি চিপ উৎপাদনের পরিকল্পনায় টিএসএমসি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং...

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 December 2021

বেসিস নির্বাচনে রাসেল টি আহমেদের নেতৃত্বে ‘ওয়ান টিম’ প্যানেল

Techzoom.TV |
TechzoomTV