Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক প্রান্তিকেই প্রায় ৭০০ কোটি টাকা নিট মুনাফা ব্র্যাক ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 May 2026
ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
Share on FacebookShare on Twitter

২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) এ মুনাফা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৪৩ শতাংশ বেশি। সম্প্রতি ব্র্যাক ব্যাংক পিএলসির ‘আর্নিংস ডিসক্লোজার’ সভায় এ আর্থিক ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় উপস্থাপিত চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাকের সমন্বিত নিট মুনাফা ছিল ৪৮৬ কোটি টাকা। চলতি হিসাব বছরের একই সময়ে এ মুনাফা দাঁড়িয়েছে ৬৯৬ কোটি টাকায়। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৪৩ দশমিক শূন্য ৪ শতাংশ।

২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের সমন্বিত রিটার্ন অন ইকুইটি (আরওই) দাঁড়িয়েছে ২১ দশমিক ৫৪ শতাংশ এবং রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) ১ দশমিক ৭০ শতাংশ। এ সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৯০ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস ছিল ২ দশমিক শূন্য ২ টাকা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬ টাকা ১২ পয়সায়, যা গত হিসাব বছরের ডিসেম্বরে ছিল ৫১ টাকা ৫৬ পয়সা।

২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের আমানত বেড়েছে ৪ দশমিক ৩৫ শতাংশ। ডিসেম্বরে ব্যাংকটির আমানত স্থিতি ছিল ৯৯ হাজার ৩৬ কোটি প্রায়। চলতি বছরের ৩১ মার্চ শেষে এ স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৪৪ কোটি টাকায়। এ সময়ে ব্যাংকের বিনিয়োগও বেড়েছে ৭ দশমিক ২১ শতাংশ। ডিসেম্বরে ৪১ হাজার ৯৩৭ কোটি টাকা থেকে চলতি বছরের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৪ হাজার ৯৬৫ কোটি টাকায়।

এক বছরের ব্যবধানে ব্র্যাক ব্যাংকের পরিচালন মুনাফাও বেড়েছে ৪২ দশমিক শূন্য ৯ শতাংশ। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৮৫৫ কোটি টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে এ মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ২১৫ কোটি টাকায়।

তবে আর্থিক মানদণ্ডের প্রায় প্রতিটি সূচকেই ব্র্যাক ব্যাংকের ইতিবাচক প্রবৃদ্ধি হলেও ঋণ বিতরণ ও খেলাপি ঋণে ব্যাংকটির কিছুটা নেতিবাচক চিত্র দেখা গেছে। গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকের বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ৭৩ হাজার ১৪০ কোটি টাকা। ২০২৬ সালের প্রথম প্রান্তিক শেষে এ স্থিতি দাঁড়িয়েছে ৭১ হাজার ৭০৯ কোটি টাকায়। এক্ষেত্রে প্রবৃদ্ধি কমেছে ১ দশমিক ৯৫ শতাংশ। একইভাবে খেলাপি ঋণের হার ২ দশমিক ২৭ থেকে বেড়ে ২ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে।

সার্বিকভাবে ব্র্যাক ব্যাংকের বর্তমান আর্থিক পরিস্থিতিকে প্রযুক্তি, অবকাঠামো ও মানবসম্পদে পরিকল্পিত বিনিয়োগের ফল হিসেবে দেখছেন ব্যাংকটির এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান। তিনি বলেন, ‘২০২৫ সালে ব্র্যাক ব্যাংক রেকর্ড আর্থিক সাফল্য অর্জন করেছে। এ ধারাবাহিকতা ২০২৬ সালের প্রথম প্রান্তিকেও বজায় রাখতে সক্ষম হয়েছি আমরা। এটি আমাদের প্রতি গ্রাহক ও অংশীজনদের আস্থার প্রতিফলন। বছরের পর বছর ধরে ব্র্যাক ব্যাংক সুশাসন, কমপ্লায়েন্স ও টেকসই ব্যাংকিংয়ের ক্ষেত্রে নতুন মানদণ্ড প্রতিষ্ঠিত করেছে। গ্রাহককেন্দ্রিক পণ্য, ডিজিটাল সক্ষমতা এবং বিস্তৃত সেবা নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেশের আরো বেশি মানুষকে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে পেরেছি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ব্র্যাক ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছাড় ও অফার

ল্যাপটপ কিনে স্বর্ণের চেইন জেতার সুযোগ

এক্সক্লুসিভ মটোরোলা অ্যাকসেসরিস আনল রবিশপ
ই-কমার্স

এক্সক্লুসিভ মটোরোলা অ্যাকসেসরিস আনল রবিশপ

বিটিসিএলের ডট বিডি ডোমেইন সেবায় ৩৬ শতাংশ মূল্যছাড়
ছাড় ও অফার

বিটিসিএলের ডট বিডি ডোমেইন সেবায় ৩৬ শতাংশ মূল্যছাড়

আকর্ষণীয় পুরস্কার নিয়ে ঈদ উদযাপনে রিয়েলমি
ছাড় ও অফার

আকর্ষণীয় পুরস্কার নিয়ে ঈদ উদযাপনে রিয়েলমি

বড় শুল্ক ছাড়ে কমছে মোবাইল ফোনের দাম
প্রযুক্তি বাজার

বড় শুল্ক ছাড়ে কমছে মোবাইল ফোনের দাম

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ
প্রযুক্তি বাজার

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

Load More

ট্রেন্ডিং টপিক

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টও বিক্রি হচ্ছে কালোবাজারে

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
প্রযুক্তি সংবাদ

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’

স্বচ্ছতা, সুশাসন ও আন্তর্জাতিক মানের ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি দিয়ে...

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 May 2026

এক প্রান্তিকেই প্রায় ৭০০ কোটি টাকা নিট মুনাফা ব্র্যাক ব্যাংকের

Techzoom.TV |
TechzoomTV