Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোন টাকা না দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ: বিটিআরসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ জুলাই ২০১৯
গ্রামীণফোন টাকা না দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ: বিটিআরসি চেয়ারম্যান
Share on FacebookShare on Twitter

সরকারের পাওনা টাকা গ্রামীণফোনকে দিতে হবে বলে জানিয়েছেন বিটিআরসি’র চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেন, গ্রামীণফোন এই টাকা না দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বকেয়া অর্থ পরিশোধ না করায় গ্রামীণফোনের লাইসেন্স বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত আগেই নেয়া হয়েছে। সেই ব্যবস্থার অংশ হিসেবে তাদের ব্যান্ডইউথও কমানো হয়েছে। ব্যান্ডইউথ কমানোর মধ্য দিয়ে গ্রামীণফোনকে এই বার্তা দেয়া যে, বিটিআরসি বসে নেই, বিটিআরসি ব্যবস্থা গ্রহণ করছে। আমরা আশা করি, গ্রামীণফোন পাওনা টাকা দিয়ে দিবে।

রোববার দুপুরে বিটিআরসি চেয়ারম্যান তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, গ্রামীণফোনের কাছে যে ১২ হাজার টাকার বেশি পাওয়া যাবে সেটি কিন্তু অনেকদিনের বকেয়া। সম্ভবত ২০০৮ বা ২০১০ সালের দিকে করা অডিটে তাদের কাছে তিন হাজার কোটি টাকার মতো পাওয়া যেতো।

তিনি বলেন, এরপর ঘটনা হাইকোর্টে গেল। হাইকোর্ট আবার ফ্রেশ অডিট করতে বললেন। সেই অডিটে জানা গেল তাদের কাছে পাওয়া যাবে ১২ হাজার কোটি টাকার ওপরে। এরমধ্যে বেশকিছু অংশ বিটিআরসি’র, এক তৃতীয়াংশ এনবিআর এর এবং প্রায় এক তৃতীয়াংশ ১০ বছরের সুদ।

‘এরপর টাকা তোলার জন্য সভা ডাকা হয়। সেই সভায় সিদ্ধান্ত হয়, এই টাকা তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে। কিন্তু আমরা লাইসেন্স বাতিল না করে গ্রামীণফোনকে নোটিশ দিলাম। এরপরও টাকা না দেয়ায় সর্বশেষ ব্যবস্থা হিসেবে তাদের ৩০ শতাংশ ব্রান্ডইউথ কমানো হয়েছে।’

জহুরুল হক বলেন, আমরা ব্যান্ডইউথ কমানোর মধ্য দিয়ে আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। এর মধ্য দিয়ে সাধারণ মানুষেরও কিছুটা ভোগান্তি হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে সাধারণ মানুষের যেন কোন ভোগান্তি না হয়, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) মাইকেল ফলি তাদের ব্যান্ডইথ কমানোর সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন। বিটিআরসি’র এই নির্দেশনা বাংলাদেশের মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে উল্লেখ করে গ্রামীণফোনের পক্ষ থেকে এই নির্দেশনা তুলে নেয়ার জন্য বিটিআরসিকে অনুরোধ জানান তিনি।

মাইকেল ফলির এই প্রস্তাবের বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, আইনে আরবিট্রেশন এর কোন সুযোগ নেই। এজন্য আইন সংশোধন করতে হবে। আরবিট্রেশন আমরাও চাই, তবে তারজন্য সময়ের প্রয়োজন। আরবিট্রেশন এর বিষয়টি নির্ধারণ করবে সংসদ।

তাহলে আরবিট্রেশন এর কথা বলে গ্রামীণফোন কালক্ষেপন করছে কিনা, এমন প্রশ্নের জবাবে জহুরুল হক বলেন, হতে পারে। এটা কালক্ষেপনের কৌশলও হতে পারে। তবে আলোচনার সুযোগ আছে। বিটিআরসি আলোচনার জন্য প্রস্তুত।

এই অবস্থায় বিটিআরসি’র পরবর্তী পদক্ষেপ কী হবে বা ব্যান্ডইউথ আরও কমানোর চিন্তাভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেয়া হবে। কোনকিছু তো এত দ্রুত হয় না। আমরা আশা করি গ্রামীণফোন টাকা দিয়ে দিবে।

বকেয়া অর্থ পরিশোধ না করায় গ্রামীণফোন ও রবির বিরুদ্ধে গত বৃহস্পতিবার শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার। শীর্ষ এই দুই মোবাইল ফোন অপারেটরের ব্যান্ডউইথ বৃহস্পতিবারই আংশিকভাবে ব্লক করার নির্দেশ দেয়া হয়। এর ফলে গ্রাহকরা কল ড্রপ ও ইন্টারনেট সেবায় ধীরগতির সমস্যার মুখে পড়বেন।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন এ বিষয়ে জানান, বকেয়া অর্থ পরিশোধ না করা পর্যন্ত গ্রামীণফোনের ৩০ শতাংশ ও রবির ১৫ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে রাখা হবে। সরকারের পক্ষ থেকে দেয়া এই নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ব্যান্ডউইথ আংশিক ব্লক করে দেয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনুমোদনহীন বেতার যন্ত্রপাতি ব্যবহারে বিটিআরসির সতর্কতা জারি
টেলিকম

ফাইভজির রোডম্যাপ তৈরির উদ্যোগ বিটিআরসির

মোবাইল ইন্টারনেটের গতি ভারতের চেয়ে বাংলাদেশে বেশি
টেলিকম

দেশে ইন্টারনেটের দুর্বল গতির কারণ জানালো অপারেটররা

ভিপিএন দিয়ে কি ইন্টারনেটের গতি বাড়ানো যায়
টেলিকম

ভিপিএন দিয়ে কি ইন্টারনেটের গতি বাড়ানো যায়

১ টাকায় ১ জিবি ইন্টারনেট!
টেলিকম

বাজেটে ইন্টারনেট খরচ বাড়তে পারে

দর্শনার্থীদের নজরদারির অভিযোগে নতুন নিষেধাজ্ঞার শঙ্কায় হুয়াওয়ে
টেলিকম

দর্শনার্থীদের নজরদারির অভিযোগে নতুন নিষেধাজ্ঞার শঙ্কায় হুয়াওয়ে

অরেঞ্জ ক্লাব মেম্বারদের বিশেষ সুবিধা প্রদানে বাংলালিংক ও সহজের অংশীদারিত্ব
টেলিকম

অরেঞ্জ ক্লাব মেম্বারদের বিশেষ সুবিধা প্রদানে বাংলালিংক ও সহজের অংশীদারিত্ব

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ
ই-কমার্স

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য
প্রযুক্তি পরামর্শ

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি
নির্বাচিত

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক
নির্বাচিত

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি বাজার

৩৬ হাজারে অর্ডার, পণ্য নিতে গিয়ে ৪২ হাজার দাবি—রায়ান্সের বিরুদ্ধে অভিযোগ

অনলাইনে ৩৬ হাজার টাকা দামে স্পিকার অর্ডার করে...

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ওটিপি ছাড়াই টাকা কাটার অভিযোগ, সিটি ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ জুলাই ২০১৯

গ্রামীণফোন টাকা না দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ: বিটিআরসি চেয়ারম্যান

Techzoom.TV |
TechzoomTV