Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তি আসার আগেই ‘ওয়াই-ফাই ৮’ রাউটার আনল টিপি-লিংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 31 May 2026
প্রযুক্তি আসার আগেই ‘ওয়াই-ফাই ৮’ রাউটার আনল টিপি-লিংক
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে এখনো ‘ওয়াই-ফাই ৮’ প্রযুক্তির অফিশিয়াল বা চূড়ান্ত কোনো মানদণ্ড তৈরিই হয়নি। অথচ তার বহু আগেই এই প্রযুক্তির প্রথম রাউটার ‘আর্চার ৮’ উন্মোচন করে প্রযুক্তি বিশ্বকে চমকে দিয়েছে নেটওয়ার্কিং পণ্যের শীর্ষ ব্র্যান্ড টিপি-লিংক। তবে চমকের পাশাপাশি নতুন এই রাউটারটি যুক্তরাষ্ট্রের বাজারে আদৌও আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিদেশী সমস্ত রাউটার বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, আগামী ২০২৮ সালের মার্চের আগে ‘ওয়াই-ফাই ৮’ প্রযুক্তি চূড়ান্ত রূপ পাওয়ার কথা নেই। অথচ টিপি-লিংক চলতি ২০২৬ সালের অক্টোবর মাসকেই তাদের এই রাউটারের বাজারজাতকরণের লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করেছে।

কী সুবিধা মিলবে এই ‘ওয়াই-ফাই ৮’ রাউটারে?
টিপি-লিংক-এর প্রেসিডেন্ট জেফ বার্নি জানান, গ্রাহকদের দৈনন্দিন নেটওয়ার্কিংয়ের সাধারণ কিছু সমস্যা—যেমন ঘন ঘন ইন্টারনেটের গতি কমে যাওয়া, অনেক ডিভাইস একসাথে যুক্ত থাকলে নেটওয়ার্ক জ্যাম হওয়া এবং গেমিং বা ভিডিও কলের সময় ‘ল্যাগ’ হওয়া—এসবের স্থায়ী সমাধান দেবে আর্চার ৮।

পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি ঘরের পরিবেশে বর্তমান ‘ওয়াই-ফাই ৭’-এর সাথে তুলনা করে টিপি-লিংক দাবি করেছে যে, ওয়াই-ফাই ৮ প্রযুক্তিটি অপেক্ষাকৃত দূরবর্তী স্থানেও ৩৩ শতাংশ বেশি দ্রুত এবং স্থিতিশীল ইন্টারনেট গতি বজায় রাখতে পারে। বহুতল ভবনের ক্ষেত্রে এক তলা থেকে অন্য তলায় একক ডিভাইসের কানেক্টিভিটি প্রায় ৩০ শতাংশ উন্নত করে। এছাড়া একই সাথে অনেক ডিভাইস যুক্ত থাকলে পারফরম্যান্স ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়।

মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে টিপি-লিংক
আগামী অক্টোবরে এই রাউটার বাজারে আসার কথা থাকলেও এটি বিশ্বের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে। মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন দেশের বাইরে তৈরি সমস্ত কনজিউমার রাউটারকে জাতীয় নিরাপত্তার জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে আখ্যায়িত করেছে। খুচরা বিক্রেতারা কেবল পূর্বে অনুমোদিত পুরনো মডেলগুলো বিক্রি করতে পারলেও, নতুন যেকোনো বিদেশী রাউটারকে এফসিসি-র ‘কাভার্ড লিস্ট’ (কালো তালিকা)-ভুক্ত করা হচ্ছে।

টিপি-লিংক মূলত চীনের শেনঝেনে প্রতিষ্ঠিত হলেও যুক্তরাষ্ট্রের বাজার দেখভাল করার জন্য ক্যালিফোর্নিয়ার আর্ভিনে তাদের একটি আলাদা মালিকানাধীন শাখা রয়েছে। তারা আমেরিকার জন্য পণ্যগুলো মূলত ভিয়েতনামে তৈরি করে। তবে ২০২২ সালে মূল চীনা কোম্পানি থেকে আইনিভাবে আলাদা হওয়ার দাবি করলেও মার্কিন সরকারের সন্দেহ কাটেনি। ২০২৪ সালে মার্কিন সরকারের বিভিন্ন সংস্থায় চীনা হ্যাকারদের সাইবার হামলার সাথে টিপি-লিংক রাউটারের সম্পৃক্ততা পাওয়ার পর কমার্স ও জাস্টিস ডিপার্টমেন্ট এর বিরুদ্ধে তদন্ত শুরু করে, যা পরবর্তীতে এই নিষেধাজ্ঞার পথ তৈরি করে। এমনকি চলতি বছরের শুরুতে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন টিপি-লিংকের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের ডিভাইসে চীনা হ্যাকারদের ব্যাকডোর সুবিধা দেওয়ার অভিযোগে মামলাও করেছেন।

শর্তসাপেক্ষে অনুমোদনের পথ ও টিপি-লিংকের বক্তব্য
এফসিসি জানিয়েছে, বিদেশী কোম্পানিগুলো যদি নতুন রাউটার যুক্তরাষ্ট্রে বিক্রি করতে চায়, তবে তাদের ম্যানুফ্যাকচারিং বা চিপ উৎপাদন ব্যবস্থার একটি বড় অংশ আমেরিকার ভেতরে সরিয়ে নিতে হবে এবং শর্তসাপেক্ষে অনুমোদন নিতে হবে। এই প্রক্রিয়ায় মার্কিন কোম্পানি ‘নেটগিয়ার’ ইতিমধ্যেই এফসিসি-র প্রাথমিক সবুজ সংকেত পেয়েছে।

এই মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে টিপি-লিংকের একজন মুখপাত্র বলেন, “টিপি-লিংক বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য ওয়াই-ফাই ৮ প্রযুক্তির নেতৃত্ব দিচ্ছে। মার্কিন বাজারের জন্য আমরা এফসিসি-র নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করব এবং আমেরিকান গ্রাহকদের নিরাপদ ও নির্ভরযোগ্য নেটওয়ার্কিং সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

লাইনে আছে আরও নতুন ডিভাইস
আর্চার ৮ রাউটার ছাড়াও টিপি-লিংক আগামী ২০২৭ সালের প্রথম প্রান্তিকে ‘ডেকো ৮’ নামে একটি ওয়াই-ফাই ৮ মেশ সিস্টেম বাজারে আনার পরিকল্পনা করেছে। এছাড়া আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে ‘রোম ৮’ নামক ট্রাভেল রাউটার এবং বেশ কিছু ওয়াই-ফাই ৮ রেঞ্জ এক্সটেন্ডার বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। তবে আপকামিং এই ডিভাইসগুলোর দাম কত হতে যাচ্ছে, তা এখনো গোপন রেখেছে টিপি-লিংক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিপণ্যের ব্যবসা বাড়াতে চায় আমিরাত
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিপণ্যের ব্যবসা বাড়াতে চায় আমিরাত

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

অক্টোবরে চীনে মোবাইল ফোনের চালান বেড়েছে
প্রযুক্তি সংবাদ

ব্যবহৃত ফোনটি অবৈধ প্রমাণ হলে যা করবেন

যে সকল হুয়াওয়ে ফোনে বন্ধ হবেনা গুগল সেবা
প্রযুক্তি সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞায় বিচলিত নয় হুয়াওয়ে

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি২০ এসই
নির্বাচিত

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি২০ এসই

স্মার্টফোনের সিম কার্ড পরিষ্কার করবেন যেভাবে
কিভাবে করবেন

সিমের মালিকানা পরিবর্তন করার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 May 2026

প্রযুক্তি আসার আগেই ‘ওয়াই-ফাই ৮’ রাউটার আনল টিপি-লিংক

Techzoom.TV |
TechzoomTV