Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন অত্যাধিক গরম হচ্ছে? এই ভুলগুলো করছেন না তো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 3 June 2026
স্মার্টফোন অত্যাধিক গরম হচ্ছে? এই ভুলগুলো করছেন না তো
Share on FacebookShare on Twitter

গরমের সময়ে তাপমাত্রা বাড়লে তার প্রভাব শুধু মানুষের ওপরই পড়ে না, আমাদের নিত্যসঙ্গী স্মার্টফোনের ওপরও পড়ে। একটু দীর্ঘ সময় গেম খেলা, ভিডিও দেখা কিংবা সাধারণ ব্যবহারের সময়ই অনেকের স্মার্টফোন দ্রুত গরম হয়ে উঠছে। অতিরিক্ত গরম হওয়ার ফলে ফোন যেমন স্লো বা ধীরগতির হয়ে যায়, তেমনই ফোনের ব্যাটারিও দ্রুত নষ্ট হতে পারে। এমনকি সাম্প্রতিক সময়ে স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে তা বিস্ফোরণ বা ব্লাস্ট হওয়ার মতো ভয়াবহ দুর্ঘটনার খবরও প্রায়ই শোনা যাচ্ছে। মূলত আমাদের কিছু অসচেতনতা ও ভুল ব্যবহারের কারণেই ফোন অতিরিক্ত গরম বা ওভারহিট হয়ে থাকে।

চলুন জেনে নেওয়া যাক, স্মার্টফোনকে অতিরিক্ত গরম হওয়ার হাত থেকে বাঁচাতে কোন ভুলগুলো এড়িয়ে চলবেন এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন-

সরাসরি রোদে বা গরম জায়গায় ফোন রাখা

স্মার্টফোন গরম হওয়ার অন্যতম প্রধান কারণ হলো এটিকে সরাসরি সূর্যের আলো বা অতিরিক্ত উত্তপ্ত জায়গায় রাখা। বাইরে থাকার সময় সরাসরি কড়া রোদে ফোন ব্যবহার করলে কিংবা গাড়ির ড্যাশবোর্ডে ফোন রেখে দিলে সেটি দ্রুত গরম হয়ে যায়। তাই রোদে থাকা অবস্থায় ফোন পকেটে বা ব্যাগে রাখুন এবং যতটা সম্ভব ছায়ায় রেখে ব্যবহার করার চেষ্টা করুন।

বিরতি না দিয়ে একটানা ব্যবহার করা
টানা কয়েক ঘণ্টা ধরে হাই-গ্রাফিক্সের গেম খেলা, একটানা ভিডিও রেকর্ডিং বা লাইভ স্ট্রিমিং করলে ফোনের প্রসেসরের ওপর প্রচণ্ড চাপ পড়ে। এর ফলে ফোন দ্রুত গরম হতে শুরু করে। তাই একটানা দীর্ঘ সময় ফোন ব্যবহার না করে, মাঝে মাঝে ফোনটিকে কিছুটা সময় বিশ্রাম দেওয়া উচিত।

স্ক্রিনের অতিরিক্ত উজ্জ্বলতা ও ব্যাকগ্রাউন্ড অ্যাপ
ফোনের স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা সবসময় ফুল বা অতিরিক্ত বাড়িয়ে রাখলে তা ব্যাটারির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এবং ফোন গরম করে তোলে। তাই প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস কমিয়ে রাখুন কিংবা ‘অটো-ব্রাইটনেস’ মোড ব্যবহার করুন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলো নিয়মিত বন্ধ করে দিন।

নন-ব্র্যান্ডেড বা নকল চার্জার ব্যবহার
কম দামি, নিম্নমানের বা নন-ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করা ফোনের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই চার্জারগুলো ফোনের সঠিক ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে পারে না, যার ফলে চার্জ হওয়ার সময় মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় এবং ব্যাটারির আয়ুও কমে যায়। তাই সবসময় ফোনের সাথে থাকা আসল চার্জার কিংবা নির্দিষ্ট ব্র্যান্ডের অনুমোদিত চার্জারই ব্যবহার করা উচিত।

চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করা
অনেকেরই অভ্যাস থাকে ফোন চার্জে থাকা অবস্থাতেই গেম খেলা, কথা বলা কিংবা ভিডিও দেখা। চার্জ হওয়ার সময় ফোনের ব্যাটারিতে এমনেই কিছুটা তাপ উৎপন্ন হয়, তার ওপর ফোনের ব্যবহার সেই তাপকে বহুগুণ বাড়িয়ে দেয়। তাই চার্জিংয়ের সময় ফোনে যেকোনো ধরনের কাজ করা থেকে বিরত থাকুন।

মোটা বা ভারী ব্যাক কাভার ব্যবহার

ফোনের সুরক্ষার জন্য আমরা যে কাভার ব্যবহার করি, তা অনেক সময় বিপত্তির কারণ হয়। অতিরিক্ত মোটা বা ভারী কাভার ব্যবহারের ফলে ফোনের ভেতরের গরম বাতাস বাইরে বের হতে পারে না। ফলে ফোন দ্রুত ওভারহিট হয়। ফোন বেশি গরম হয়ে গেলে সাময়িকভাবে ব্যাক কাভারটি খুলে রাখলে তা দ্রুত ঠান্ডা হতে সাহায্য করে।

সফটওয়্যার আপডেট না করা ও ব্যাটারি সেভার

ফোনের সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট না করলেও পারফরম্যান্সে ঘাটতি দেখা দেয় এবং ফোন গরম হয়। নিয়মিত আপডেট ফোনের সিস্টেমকে অপ্টিমাইজ করে এবং গরম হওয়ার সমস্যা কমায়। এ ছাড়া, প্রসেসরের ওপর চাপ কমাতে এবং ফোন ঠান্ডা রাখতে প্রয়োজন অনুযায়ী ‘ব্যাটারি সেভার মোড’ চালু রাখতে পারেন।

সাধারণ এই ছোট ছোট সতর্কতাগুলো মেনে চললেই স্মার্টফোনের ওভারহিটিং বা অতিরিক্ত গরম হওয়ার সমস্যা অনায়াসে এড়ানো সম্ভব, যা আপনার প্রিয় ফোনটিকে দীর্ঘদিন পর্যন্ত নিরাপদ ও সচল রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রতিটি মানুষকে নিয়ে তৈরি হবে ‘বৈশ্বিক মহামস্তিষ্ক!’
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রতিটি মানুষকে নিয়ে তৈরি হবে ‘বৈশ্বিক মহামস্তিষ্ক!’

ভারতে তৈরি iPhone-এ বড় ধরনের ত্রুটি! কী বলছেন বিশেষজ্ঞরা?
নির্বাচিত

ভারতে তৈরি iPhone-এ বড় ধরনের ত্রুটি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের
প্রযুক্তি পরামর্শ

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

গুগলের ডেভেলপার সম্মেলন শুরু হচ্ছে ১২ মে
নির্বাচিত

তথ্যের জন্য ফি দিতে হবে গুগলকে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন আনছে রিয়েলমি
নির্বাচিত

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন আনছে রিয়েলমি

ছবি রাঙিয়ে ট্রেন্ডিংয়ে থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফটোল্যাব ব্যবহারকারীর তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থায়?

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 June 2026

স্মার্টফোন অত্যাধিক গরম হচ্ছে? এই ভুলগুলো করছেন না তো

Techzoom.TV |
TechzoomTV