Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ জুন ২০২৬
এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়
Share on FacebookShare on Twitter

প্রায় আড়াই বছর পর বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে তাকে গ্রেফতার করা হয়।

কীভাবে গ্রেফতার হলেন সাবেক আইজিপি সেই বিষয়ে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের একাধিক কর্মকর্তা। তারা জানিয়েছেন, বেনজীর লন্ডন থেকে দুবাইয়ে এসেছিলেন। সেখানে বিমানযোগে আসার পর ট্রানজিট নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় তার অবস্থান ধরা পড়ে বিমানবন্দরের এআই ক্যামেরায়। ক্যামেরায় শনাক্ত হওয়ার পরপরই তার ব্যাপারে ক্যামেরা তথ্য পাঠায় বিমানবন্দর সংশ্লিষ্টদের কম্পিউটারে। তখন সেই বার্তা চলে যায় দুবাই এয়ারপোর্ট পুলিশের কাছে। দ্রুত তারা তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করেন। তাকে ধরার পর দেশটিতে পাসপোর্ট জালিয়াতি করে প্রবেশ করার দায়ে গ্রেফতার দেখানো হয়েছে।

জানা গেছে, বেনজীরের বিরুদ্ধে দুদক অবৈধ সম্পত্তি অর্জনের দায়ে একাধিক মামলা দায়ের করেছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতারের জন্য দুদক আন্তর্জাতিক পর্যায়ের সহায়তা চেয়েছিল।

তবে তাকে গ্রেফতারের খবরটি প্রথমে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে।

সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো একটি ইমেইল পাঠানো হয় বাংলাদেশ সরকারকে। সেই মেইলে তারা তাকে গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তিনি বর্তমানে সেখানে পুলিশি হেফাজতে আছেন।

তাকে কবে ফেরত আনা হবে তাও স্পষ্ট করে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেফতারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যার্পণ (এক্সট্রাডিশন) আবেদন করতে হবে। সরকার ইতোমধ্যে এ সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদকের মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সট্রাডিশন প্রপোজাল অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। এনসিবি আবুধাবির সঙ্গে সমন্বয় করে অতিদ্রুতই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য, তাকে গ্রেফতারের জন্য গত ১১ এপ্রিল ২০২৫ ইন্টারপোল রেড নোটিশ জারি করেছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ময়মনসিংহের পর্যটন ও দর্শনীয় স্থান
বিবিধ

ময়মনসিংহের পর্যটন ও দর্শনীয় স্থান

ই-কমার্সের মাধ্যমে প্রমোশন ও বিক্রি করার মতো পণ্যের সমাহার রয়েছে টাঙ্গাইলে
ই-কমার্স

ই-কমার্সের মাধ্যমে প্রমোশন ও বিক্রি করার মতো পণ্যের সমাহার রয়েছে টাঙ্গাইলে

ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?
বিবিধ

ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?

বিবিধ

উদ্বোধনের অপেক্ষায় কাপ্তাইয়ে সৌর বিদ্যুৎ কেন্দ্র

বিবিধ

‘সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসবে’

ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
বিবিধ

ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
বিবিধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক
অর্থ ও বাণিজ্য

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক

ম্যাক পিসিতে অফিস ২০১৯ বন্ধ করছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

ম্যাক পিসিতে অফিস ২০১৯ বন্ধ করছে মাইক্রোসফট

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’
প্রযুক্তি সংবাদ

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ জুন ২০২৬

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

Techzoom.TV |
TechzoomTV