Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ জুন ২০২৬
সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০
Share on FacebookShare on Twitter

ভারতে নিজেদের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক রিয়েল এস্টেট প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ওপেনডোর’। কোম্পানির এই সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মরত প্রায় ২৫০ জন কর্মী চাকরি হারাতে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

ওপেনডোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজ নেজাতীয়ান এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোম্পানির ব্যবসায়িক রূপান্তর কৌশলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো গ্রাহকসেবা সংক্রান্ত কার্যক্রমগুলো যুক্তরাষ্ট্রের গ্রাহকদের আরও কাছাকাছি নিয়ে যাওয়া।

কর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক বার্তায় নেজাতীয়ান বলেন, গত কয়েক মাস ধরেই কোম্পানি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব ক্রমান্বয়ে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে ভারতে ওপেনডোরের কার্যক্রম সম্পূর্ণ গুটিয়ে নেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

ব্যবসায়িক কার্যক্রম স্থানান্তরের কারণ ব্যাখ্যা করে ওপেনডোরের সিইও জানান, যেহেতু তাঁদের মূল গ্রাহকেরা যুক্তরাষ্ট্রে থাকেন, তাই গ্রাহকসেবা ও অন্য আনুষঙ্গিক কাজগুলো তাদের কাছাকাছি থেকে পরিচালনা করাই বেশি যুক্তিযুক্ত।

তিনি আরও উল্লেখ করেন, পূর্বে বিভিন্ন সিস্টেমে ম্যানুয়াল বা হাতে কলমে কাজ করার জন্য ভারতে একটি বড় কর্মী দল গড়ে তোলা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত দল গঠনের ফলে এই ধরনের কাজের জন্য বিদেশে কর্মী রাখার প্রয়োজনীয়তা অনেকটাই কমে এসেছে।

ওপেনডোরের পক্ষ থেকে জানানো হয়েছে, চাকরি হারানো কর্মীদের উপযুক্ত ক্ষতিপূরণ বা সেভারেন্স প্যাকেজ, অন্য প্রতিষ্ঠানে চাকরি খোঁজার ক্ষেত্রে বিশেষ সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে। তবে ট্রানজিশন বা রূপান্তর প্রক্রিয়াটি মসৃণ করতে একটি ছোট কর্মী দল সাময়িকভাবে কার্যক্রম চালিয়ে যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

গাজিপুরে তৈরি হলো বিশ্বের ৮ম বৃহত্তম ডাটা সেন্টার

বিবিধ

মেলায় শেষমুহূর্তে মার্সেল প্যাভিলিয়নে বিক্রির ধূম

বিবিধ

যে কারণে গাড়িতে ফোন চার্জে দেবেন না

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

“ডাল চাষে ফেনী জেলার সম্ভাবনা”
বিবিধ

“ডাল চাষে ফেনী জেলার সম্ভাবনা”

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ফের চালু হচ্ছে ৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ
টেলিকম

ইন্টারনেট প্যাকের ‘মেয়াদ’: বিশ্বের কোথায় কেমন নিয়ম?

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার ফাঁস
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার ফাঁস

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি
প্রযুক্তি সংবাদ

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসছে আর্জেন্টিনার নাম, ঘটনা কী
বিবিধ

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসছে আর্জেন্টিনার নাম, ঘটনা কী

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

আগামী ১২ আগস্ট আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে গুগলের...

গিকবেঞ্চে আইকিউ জেড১১: গ্লোবাল ভার্সনে বড় বদল আনছে ভিভো

চোরাই ও ক্লোন ফোনের বাজারে বড় ঝুঁকি

৮০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্জ স্ক্রিন নিয়ে এলো রিয়েলমি নারজো ১০০এক্স

৮০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্জ স্ক্রিন নিয়ে এলো রিয়েলমি নারজো ১০০এক্স

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ জুন ২০২৬

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

Techzoom.TV |
TechzoomTV