Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইপিডিসি ফাইন্যান্সের লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এই সন্দেহজনক উত্থানের কারণ খুঁজতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে কমিশনে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২ জুন কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৮ দশমিক ৯০ টাকা। ১৮ জুন তা এক লাফে ২৯ দশমিক ৬০ টাকায় পৌঁছায়। অর্থাৎ মাত্র ১২ কার্যদিবসে শেয়ারটির দাম বেড়েছে ৫৬ দশমিক ৬১ শতাংশ বা ১০ দশমিক ৭০ টাকা। তবে গত রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দাম কিছুটা সংশোধন হয়েছে। হঠাৎ এই দাম বাড়ার পেছনে কোম্পানিটির কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা ব্যবসায়িক অগ্রগতির খবর নেই। তাই শেয়ারটি নিয়ে কারসাজির সন্দেহ জোরালো হয়েছে।

এর আগে দাম বৃদ্ধির কারণ জানতে চেয়ে গত ১৫ মে কোম্পানিটিকে একটি চিঠি পাঠায় ডিএসই। জবাবে কোম্পানিটি জানিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত বা মূল্য সংবেদনশীল তথ্য নেই, যার কারণে শেয়ারের দাম বাড়তে পারে। ফলে কোম্পানিটির শেয়ার নিয়ে কোনো কারসাজি হচ্ছে কি না— তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে নিয়ন্ত্রক সংস্থার। তাই বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সঙ্গে সংস্থাটির সার্ভিলেন্স বিভাগ কোম্পানিটির লেনদেন রেখেছে নজরদারিতে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানিয়েছেন, আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের দাম বাড়া এবং লেনদেনে অস্বাভাবিকতা লক্ষ করে কমিশন। বিষয়টি স্বাভাবিক বলে মনে হচ্ছে না। তাই এর প্রকৃত কারণ উদঘাটনে ডিএসইকে কোম্পানিটির শেয়ারের দাম ও লেনদেন বাড়ার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তে কোনো অসংগতি পাওয়া গেলে আইন অনুযায়ী নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। হঠাৎ দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা ব্যবসায়িক অগ্রগতির খবর নেই। তাই শেয়ারটি নিয়ে কারসাজির সন্দেহ জোরালো হয়েছে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, তদন্তে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মধ্যে কোনো সমন্বিত কারসাজিমূলক বা অস্বাভাবিক লেনদেন হয়েছে কি না— অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ব্যবহার করে ইনসাইডার ট্রেডিং সংঘটিত হয়েছে কি না এবং সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও তাদের অনুমোদিত প্রতিনিধিরা মার্জিন রুলস এবং কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেছেন কি না তা খতিয়ে দেখা হবে।

এ ছাড়া সন্দেহজনক লেনদেন সংঘটিত হওয়া বা প্রতিরোধে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের কোনো ভূমিকা বা দায় আছে কি না এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনসহ অন্য কোনো অনিয়ম রয়েছে কি না এগুলোও থাকবে তদন্তের আওতায়।

একই সঙ্গে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর অনুমোদিত প্রতিনিধি (এআর), কমপ্লায়েন্স কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) মধ্যে সচেতনতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিএসইসির মতে, কোম্পানিটির শেয়ার নিয়ে এ ধরনের সন্দেহজনক লেনদেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর দ্বিতীয় তফসিলের আচরণবিধি ৬ ও ৮ এবং বিধি ১১-এর সম্ভাব্য লঙ্ঘন।

আইপিডিসি ফাইন্যান্স পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৬ সালে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানির পরিশোধিত মূলধন ৪২৯ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানির মোট শেয়ারসংখ্যা ৪২ কোটি ৯৫ লাখ ৮৪ হাজার ৮৫১টি।

সর্বশেষ ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের হাতে ৪০ শতাংশ, সরকারের হাতে ২১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৯ দশমিক ১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৮ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইপিডিসি ফাইন্যান্সআইপিডিসি ফাইন্যান্স পিএলসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি বাজার

৭ বছর পর নিবন্ধন পেল গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন

মাগুরায় অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
ই-কমার্স

মাগুরায় অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

আস্থার সংকটে ইভ্যালি, গিফট দিয়েও মিলছে না ভালো রিভিউ
ই-কমার্স

আস্থার সংকটে ইভ্যালি, গিফট দিয়েও মিলছে না ভালো রিভিউ

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

বিনিয়োগকারীদের সঙ্গে আল-আরাফাহ্ ব্যাংকের প্রতারণা
অর্থ ও বাণিজ্য

বিনিয়োগকারীদের সঙ্গে আল-আরাফাহ্ ব্যাংকের প্রতারণা

অনলাইন প্রতারণায় ৩৪ কোটি টাকা পাচারের অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে মামলা
অর্থ ও বাণিজ্য

অনলাইন প্রতারণায় ৩৪ কোটি টাকা পাচারের অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে মামলা

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে

কুলপ্যাড সি৩৫সি – ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন
মোবাইল এরিনা

কুলপ্যাড সি৩৫সি – ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

স্মার্ট–জেডকেটেকো পার্টনারস নাইট ২০২৬ অনুষ্ঠিত, প্রদর্শিত হলো আধুনিক নিরাপত্তা প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্ট–জেডকেটেকো পার্টনারস নাইট ২০২৬ অনুষ্ঠিত, প্রদর্শিত হলো আধুনিক নিরাপত্তা প্রযুক্তি

দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: গ্রাহকের প্রতিবাদের ‘প্রতিশোধ’? রিফান্ডের পর সিটি ব্যাংকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকে আবারও ওটিপি ছাড়া অর্থ কাটার অভিযোগ

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক-এর কার্ড নিরাপত্তা নিয়ে...

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক

বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি অসন্তোষ, বাড়তি বিলের চাপে ক্ষোভ বাড়ছে গ্রাহকের

যেসব ভুলে বাড়ছে ঘরের বিদ্যুৎ বিল!

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ জুন ২০২৬

আইপিডিসি ফাইন্যান্সের লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix