Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 July 2026
মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
Share on FacebookShare on Twitter

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket Gamer Mobile Games Awards 2026’-এ ‘Leading App Store Experience’ বিভাগে মনোনয়ন পেয়েছে হুয়াওয়ের অফিসিয়াল অ্যাপ স্টোর Huawei অ্যাপগ্যালারি। বিশ্বজুড়ে গেমিং কমিউনিটি, ডেভেলপার ও শিল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা আগামী ২০ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে এই বিভাগে ভোট দিতে পারবেন।

চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ২৫ আগস্ট জার্মানির কোলোন (Cologne) শহরে Gamescom সপ্তাহ উপলক্ষে আয়োজিত গালা অনুষ্ঠানে।

কেন মনোনয়ন পেল অ্যাপগ্যালারি?
আয়োজকদের মতে, ডেভেলপার এবং ব্যবহারকারী—উভয়ের জন্য উন্নত, নিরাপদ ও মানসম্মত অ্যাপ স্টোর অভিজ্ঞতা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ হুয়াওয়ে AppGallery-কে এই বিভাগে মনোনয়ন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের Mobile Games Awards-এ Huawei AppGallery ‘Best App Store’ পুরস্কার জিতেছিল।

বর্তমানে অ্যাপগ্যালারি বিশ্বের ১৭০টিরও বেশি দেশ ও অঞ্চলে বৈশ্বিক ও স্থানীয় অ্যাপ এবং গেমের বিশাল সংগ্রহ নিয়ে সেবা দিচ্ছে।

Huawei-এর নিজস্ব অ্যাপ ইকোসিস্টেম

হুয়াওয়ে অ্যাপগ্যালারি হলো প্রতিষ্ঠানটির অফিশিয়াল অ্যাপ ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম, যা সব হুয়াওয়ে স্মার্টফোন ও ট্যাবলেটে আগে থেকেই ইনস্টল করা থাকে। এটি Google Play Store এবং Apple App Store-এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

অ্যাপগ্যালারি-এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই—

নতুন অ্যাপ ও গেম খুঁজে পেতে পারেন
নিরাপদে অ্যাপ ডাউনলোড করতে পারেন
ইনস্টল করা অ্যাপ আপডেট ও পরিচালনা করতে পারেন
বন্ধুদের সঙ্গে অ্যাপ শেয়ার করতে পারেন
নিরাপত্তায় চার স্তরের সুরক্ষা

হুয়াওয়ে জানিয়েছে, AppGallery-তে Four-layer Detection Mechanism ব্যবহার করা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থা অ্যাপের গোপনীয়তা, নিরাপত্তা এবং সম্ভাব্য ক্ষতিকর (Malicious) আচরণ যাচাই করে, যাতে ব্যবহারকারীরা নিরাপদে অ্যাপ ইনস্টল করতে পারেন।

GMS নিষেধাজ্ঞার পর অ্যাপগ্যালারি-এর বিস্তার
যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞার ফলে হুয়াওয়ে নতুন ডিভাইসগুলোতে Google Mobile Services (GMS) ব্যবহার করতে পারে না। এরপর থেকেই প্রতিষ্ঠানটি নিজস্ব অ্যাপ ইকোসিস্টেম গড়ে তোলার দিকে জোর দেয় এবং অ্যাপগ্যালারিকে বৈশ্বিক বাজারে দ্রুত সম্প্রসারণ করে।

বর্তমানে অ্যাপগ্যালারিতে অনেক অ্যাপ সরাসরি ইনস্টল করা যায়। এছাড়া যেসব অ্যাপ স্টোরে নেই, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় ডেভেলপারদের অফিসিয়াল ওয়েবসাইটে নিরাপদ ডাউনলোড লিংকও প্রদান করা হয়।

২০ জুলাই পর্যন্ত চলবে ভোট
মোবাইল গেমিং খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং হুয়াওয়ে ব্যবহারকারীরা ২০ জুলাই ২০২৬ পর্যন্ত Pocket Gamer Mobile Games Awards-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Leading App Store Experience বিভাগে নিজেদের পছন্দের অ্যাপ স্টোরের পক্ষে ভোট দিতে পারবেন।

এই বিভাগে হুয়াওয়ে অ্যাপগ্যালারি-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে Samsung Galaxy Store, Xiaomi App Store, TapTapসহ আরও কয়েকটি জনপ্রিয় অ্যাপ স্টোর।

চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২৫ আগস্ট জার্মানির কোলোনে অনুষ্ঠিত Mobile Games Awards 2026-এর গালা অনুষ্ঠানে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়েহুয়াওয়ে অ্যাপগ্যালারি

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘স্বপ্ন’ এখন বসুন্ধরা আবাসিক এলাকায়
নির্বাচিত

‘স্বপ্ন’ এখন বসুন্ধরা আবাসিক এলাকায়

তরুণদের অনলাইনে নিরাপদ রাখতে টিকটকের নতুন ক্যাম্পেইন ‘সাবধানে অনলাইনে’
প্রযুক্তি সংবাদ

তরুণদের অনলাইনে নিরাপদ রাখতে টিকটকের নতুন ক্যাম্পেইন ‘সাবধানে অনলাইনে’

হ্যাকিং থেকে আইফোন সুরক্ষার উপায়
নির্বাচিত

হ্যাকিং থেকে আইফোন সুরক্ষার উপায়

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

ক্রোম ব্রাউজারের আপডেট এড়িয়ে না যাওয়ার পরামর্শ গুগলের

গ্যালাক্সি ওয়াচ সেভেনে ব্লাড সুগার শনাক্তের ফিচার থাকবে
নির্বাচিত

গ্যালাক্সি ওয়াচ সেভেনে ব্লাড সুগার শনাক্তের ফিচার থাকবে

ব্যবহারকারীদের তথ্য চুরি করেছে ১০০ অ্যাপ নির্মাতা, আশঙ্কা ফেসবুকের
নির্বাচিত

ব্যবহারকারীদের তথ্য চুরি করেছে ১০০ অ্যাপ নির্মাতা, আশঙ্কা ফেসবুকের

Load More

ট্রেন্ডিং টপিক

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 July 2026

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

Techzoom.TV |
TechzoomTV