Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তরুণদের অনলাইনে নিরাপদ রাখতে টিকটকের নতুন ক্যাম্পেইন ‘সাবধানে অনলাইনে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 December 2022
তরুণদের অনলাইনে নিরাপদ রাখতে টিকটকের নতুন ক্যাম্পেইন ‘সাবধানে অনলাইনে’
Share on FacebookShare on Twitter

শীর্ষস্থানীয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক বাংলাদেশের তরুণদের মধ্যে অনলাইনে নিরাপত্তা নিশ্চিতের লক্ষে জাগো ফাউন্ডেশনের সঙ্গে ‘সাবধানে অনলাইনে’ নামে নতুন ক্যাম্পেইন চালু করেছে। ছয় মাসব্যাপী এই ক্যাম্পেইনের লক্ষ্য দেশের তরুণদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং প্ল্যাটফর্মটির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা।

সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, কেলেঙ্কারি, জালিয়াতিসহ সাইবার অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলা এবং অনলাইন নিরাপত্তা সম্পর্কে তরুণদের আরও বেশি জানাতে, টিকটক ও জাগো ফাউন্ডেশন রাজশাজী ও রংপুর বিভাগের ১৬ জেলায় স্থানীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও তরুণদের নিয়ে দিনব্যাপী কর্মশালা আয়োজন করবে।

কর্মশালার পাশাপাশি অনলাইন নিরাপত্তা সেশনের মাধ্যমে স্থানীয় যুব সম্প্রদায়কে তথ্যও দেওয়া হবে। এই ইন্টারেক্টিভ সেশনে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার, সোশ্যাল মিডিয়ার নানামুখী ব্যবহার, সাইবার বুলিং থেকে কীভাবে নিরাপদ থাকা যায় এবং যুব উন্নয়নে ইতিবাচক কনটেন্ট তৈরির গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। সেসব জেলায় অনলাইন নিরাপত্তা সেশনের অংশ হিসেবে, অংশগ্রহণকারীদের তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ভিডিও কনটেন্ট তৈরি এবং শেয়ার করার দায়িত্ব দেওয়া হবে। মূলত এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক নিরাপদ ব্যবহারের প্রতি উৎসাহিত করা হবে।

এই কর্মশালায় অংশ নিতে নিবন্ধন করতে ভিজিট করুন https://www.jaago.com.bd/shabdhane-online এই ওয়েবসাইটে। ক্যাম্পেইনটি ১৬ জেলা থেকে কয়েক’শ তরুণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কনটেন্ট ক্রিয়েটরদের ক্ষমতায়ন করবে; সেই সঙ্গে প্রকল্পটির মাধ্যমে তাদের বৃহৎ পরিসরে সেগুলো প্রচার করবে।

টিকটকের সর্বোচ্চ অগ্রাধিকার তার ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা। বাংলাদেশের কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে কোম্পানিটি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ, কারণ টিকটক তার প্ল্যাটফর্মে অনুপযুক্ত কনটেন্ট শেয়ার করার প্রচেষ্টাকে সক্রিয়ভাবে চিহ্নিত করতে এবং প্রতিরোধ করার জন্য নীতি ও প্রোটোকল বাস্তবায়ন অব্যাহত রেখেছে। টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে এমন কনটেন্ট থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ক্রমাগত তার ফিচার উন্নত ও শক্তিশালী করছে। জাগো ফাউন্ডেশনের সঙ্গে টিকটকের এই অংশীদারিত্ব ডিজিটালি নিরাপদ বাংলাদেশের জন্য সঠিক পথে আরেকটি পদক্ষেপ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটকটিকটক ও পাবজি নিষিদ্ধটিকটক কেলেঙ্কারী

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনায় আক্রান্ত কিনা জানাবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

করোনায় আক্রান্ত কিনা জানাবে ফেসবুক

টিকটক কিনতে আগ্রহী নন ইলোন মাস্ক
নির্বাচিত

টিকটক কিনতে আগ্রহী নন ইলোন মাস্ক

আজীবন ঘরে বসে কাজ করার সুবিধা পাবেন টুইটার কর্মীরা
নির্বাচিত

আজীবন ঘরে বসে কাজ করার সুবিধা পাবেন টুইটার কর্মীরা

করোনাভাইরাস: চীনা বিক্রয়কেন্দ্র খুলতে সময় নেবে অ্যাপল
নির্বাচিত

করোনাভাইরাস: চীনা বিক্রয়কেন্দ্র খুলতে সময় নেবে অ্যাপল

দ্রুত ডিজিটালাইজেশনকে এগিয়ে নিতে ক্রমাগত উদ্ভাবনে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

দ্রুত ডিজিটালাইজেশনকে এগিয়ে নিতে ক্রমাগত উদ্ভাবনে হুয়াওয়ে

অধিকাংশ আইফোন ভারতে তৈরি করবে অ্যাপল!
প্রযুক্তি সংবাদ

অধিকাংশ আইফোন ভারতে তৈরি করবে অ্যাপল!

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 December 2022

তরুণদের অনলাইনে নিরাপদ রাখতে টিকটকের নতুন ক্যাম্পেইন ‘সাবধানে অনলাইনে’

Techzoom.TV |
TechzoomTV