Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের আহ্বান অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 5 July 2026
ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের আহ্বান অর্থমন্ত্রীর
Share on FacebookShare on Twitter

ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে ডিজিটাল লেনদেনের পরিধি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কিউআর কোডভিত্তিক পেমেন্ট ব্যবস্থা মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করছে এবং দেশের অর্থনীতিকে আরও দক্ষ ও স্বচ্ছ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

৪ জুলাই, শনিবার চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাকিউআর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হক।

অর্থমন্ত্রী বলেন, একবার কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবহার শুরু করলে নগদ অর্থ বহন, খুচরা ফেরত নেওয়া কিংবা দীর্ঘ সময় অপেক্ষার প্রয়োজন হয় না। তরুণরা ইতোমধ্যে ডিজিটাল লেনদেনকে দ্রুত গ্রহণ করেছে। শুরুতে বয়স্কদের মধ্যে কিছুটা দ্বিধা থাকলেও সময়ের সঙ্গে তারাও এ ব্যবস্থায় অভ্যস্ত হয়ে উঠবেন।

তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ৬ লাখ ৯০ হাজার মার্চেন্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও কিউআরভিত্তিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছে। প্রতি মাসে প্রায় ১৫ হাজার কোটি টাকা ডিজিটাল লেনদেন হচ্ছে। চলতি বছর এ লেনদেনের পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের দীর্ঘমেয়াদি লক্ষ্য এই পরিমাণ ৫ লাখ কোটি টাকায় উন্নীত করা।

চট্টগ্রামে বাংলাকিউআরের ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকার পর চট্টগ্রাম দেশের প্রধান বন্দরনগরী ও ব্যবসাকেন্দ্র। তাই ডিজিটাল লেনদেনেও চট্টগ্রামকে শীর্ষস্থানীয় অবস্থান ধরে রাখতে হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য অর্থনীতিকে সম্পূর্ণ ডিজিটাল করা এবং ক্যাশলেস লেনদেনের মাধ্যমে আর্থিক ব্যবস্থাকে আরও দক্ষ ও স্বচ্ছ করে তোলা। বর্তমানে নগদ অর্থ ছাপানো, সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। ক্যাশলেস ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়িত হলে এই ব্যয় প্রায় অর্ধেকে নেমে আসবে, যা জনগণের অর্থ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চ্যাটজিপিটি দিয়ে কীভাবে ছবি তৈরি করা যায়?
কিভাবে করবেন

চ্যাটজিপিটি দিয়ে কীভাবে ছবি তৈরি করা যায়?

গভীর সমুদ্রে গ্রামীণফোনের নেটওয়ার্ক সম্প্রসারণ
টেলিকম

বন্যার্তদের পাশে গ্রামীণফোন, ১০ মিনিট ফ্রিতে কথা বলার সুযোগ

হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আড়িপাতার অভিযোগ
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আড়িপাতার অভিযোগ

ভিডিও দেখেই মাসে আয় করুন লাখ টাকা!
নির্বাচিত

ভিডিও দেখেই মাসে আয় করুন লাখ টাকা!

দ্বিতীয় দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু
ই-কমার্স

এপ্রিলে একটি স্মার্টফোনও বিক্রি হয়নি!

রেলের টিকিট কালোবাজারি: সহজের সিস্টেম ইঞ্জিনিয়ারসহ ২ জন গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

রেলের টিকিট কালোবাজারি: সহজের সিস্টেম ইঞ্জিনিয়ারসহ ২ জন গ্রেপ্তার

Load More

ট্রেন্ডিং টপিক

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড থেকে কোনো...

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 July 2026

ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের আহ্বান অর্থমন্ত্রীর

Techzoom.TV |
TechzoomTV