Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল 

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
বাংলাদেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল 
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম শীর্ষ সুপার অ্যাপ ‘পাঠাও’ তাদের পার্সেল সেবার পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। এখন থেকে কাস্টমারদের জরুরি প্রয়োজন, সুবিধা এবং বাজেট অনুযায়ী আরও দ্রুত ও সাশ্রয়ী মূল্যে পার্সেল ডেলিভারি দিতে নতুন কিছু সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। আগের মতো একটিমাত্র ডেলিভারি নিয়মের মধ্যে সীমাবদ্ধ না থেকে, কাস্টমাররা এখন তাদের প্রয়োজন অনুযায়ী নিচের যেকোনো একটি সুবিধা বেছে নিতে পারবেন:

ইনস্ট্যান্ট: শহরের ভেতরে অত্যন্ত জরুরি পার্সেল পাঠানোর জন্য এই সুবিধা। অর্ডার করার মাত্র ১০ মিনিটের মধ্যে পিকআপ করা হবে এবং ১ ঘণ্টার মধ্যে তা ডেলিভারি দেওয়া হবে।

৪-ঘণ্টা: শহরের ভেতরে দ্রুত ডেলিভারির জন্য এটি একটি দারুণ মাধ্যম। ইনস্ট্যান্ট সেবার চেয়ে কম খরচে ৪ ঘণ্টার মধ্যে পার্সেল পৌঁছে যাবে।

সেম-ডে: শহরের ভেতরে যেসব পার্সেল খুব বেশি জরুরি নয়, সেগুলো একই দিনের মধ্যে সুবিধাজনক সময়ে পৌঁছে দেওয়ার জন্য এই সেবা।

অ্যানিহোয়্যার: সাশ্রয়ী মূল্যে দেশজুড়ে পার্সেল পাঠানোর সুবিধা। কাস্টমাররা ঘর বা অফিস থেকেই পার্সেল সংগ্রহ করে ১ থেকে ৩ দিনের মধ্যে দেশের যেকোনো প্রান্তে পৌঁছে দেওয়া হবে।

হাব ড্রপ: এটি সবচেয়ে সাশ্রয়ী ও খরচ বাঁচানোর উপায়। গ্রাহক নিজে তার কাছের ‘পাঠাও হাব’-এ গিয়ে পার্সেলটি দিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে ১-৩ দিনের মধ্যে দেশজুড়ে ডেলিভারি করা হবে।

প্রাথমিকভাবে ইনস্ট্যান্ট, ৪-ঘণ্টা এবং সেইম-ডে সেবাগুলো নির্দিষ্ট কিছু এলাকার ভেতরে পাওয়া যাবে। আর অ্যানিহোয়্যার ও হাব ড্রপ সেবার মাধ্যমে দেশজুড়ে সাশ্রয়ী মূল্যে পার্সেল পাঠানো যাবে।

এ বিষয়ে পাঠাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, “গ্রাহকদের সব সময় যে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিই প্রয়োজন হয়, তেমনটি নয় বরং উপলক্ষ অনুযায়ী সঠিক সময়ে সঠিক ডেলিভারি সুবিধাটি পাওয়া তাদের জন্য জরুরি। সেটি হতে পারে এক ঘণ্টার মধ্যে পৌঁছানো কোনো জরুরি কাগজপত্র, দিনের যেকোনো সময়ে পাঠালেই চলবে এমন কোনো উপহার, কিংবা দেশের অন্য প্রান্তে পাঠানো কোনো সাধারণ পার্সেল। আমরা এখন কাস্টমারদের সেই স্বাধীনতাই দিচ্ছি। এই নতুন সেবাগুলোর মাধ্যমে পাঠাও পার্সেল একটি একক এক্সপ্রেস সার্ভিস থেকে সম্পূর্ণ লজিস্টিকস প্ল্যাটফর্মে রূপ নিল, যা পুরোপুরি কাস্টমারদের চাহিদার ওপর ভিত্তি করে তৈরি।”

বর্তমানে গ্রাহক ও ছোট ছোট ব্যবসায়ীদের কেনাকাটা ও পার্সেল পাঠানোর আচরণে পরিবর্তন এসেছে। তারা এখন গতি, খরচ এবং সুবিধার সঠিক ভারসাম্য চান। নতুন এই সেবাগুলোর মাধ্যমে পাঠাও পার্সেল পাঠানোকে আরও সহজ ও সাশ্রয়ী করার পাশাপাশি তাদের লজিস্টিকস ও ডেলিভারি কার্যক্রমের কার্যকারিতা আরও বাড়াতে পারবে বলে আশা করছে।

বিশেষ করে ‘হাব ড্রপ’ সেবাটি চালুর ফলে খরচ অনেক কমে আসবে। কাস্টমাররা নিজেরাই কাছাকাছি পাঠাও হাবে পার্সেল রেখে আসতে পারবেন, যা দেশজুড়ে পার্সেল পাঠানোকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসবে।

নতুন এই ডেলিভারি সুবিধাগুলো পাঠাও অ্যাপের সর্বশেষ আপডেটে পাওয়া যাচ্ছে। অ্যাপের ‘পার্সেল’ অপশনে ক্লিক করে কাস্টমাররা সহজেই প্রতিটি সেবার সময় এবং খরচ তুলনা করে নিজেদের পছন্দের ডেলিভারি বেছে নিতে পারবেন।

বাংলাদেশের শীর্ষ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে পাঠাও প্রতিনিয়ত প্রযুক্তি ও লজিস্টিকস অবকাঠামোতে বিনিয়োগ করছে, যাতে লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবন সহজ করার পাশাপাশি দেশের ব্যবসা ও তরুণ উদ্যোক্তাদের বিশ্বস্ত ডেলিভারি সেবা দেওয়া সম্ভব হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পাঠাওপাঠাও পার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন? গোপন নজরদারিতে আছেন
প্রযুক্তি সংবাদ

থার্ড পার্টি কুকি সাপোর্টের মেয়াদ বাড়ালো গুগল

বাজারে কার চার্জার আনলো শাওমি
নির্বাচিত

বাজারে কার চার্জার আনলো শাওমি

হেলিও জি৮৫ এবং ৯০হার্জ ডিসপ্লে নিয়ে আসছে টেকনো ক্যামন ১৭
নির্বাচিত

হেলিও জি৮৫ এবং ৯০হার্জ ডিসপ্লে নিয়ে আসছে টেকনো ক্যামন ১৭

ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক

আবার ফাটলো শাওমি ফোন, অল্পের জন্য রক্ষা পেলো বাচ্চার জীবন
নির্বাচিত

আবার ফাটলো শাওমি ফোন, অল্পের জন্য রক্ষা পেলো বাচ্চার জীবন

ডিজিটাল নিরাপত্তায় ৯৯৯ সংযুক্তির দাবি
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল নিরাপত্তায় ৯৯৯ সংযুক্তির দাবি

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

‘ঘরের বাজারের ট্যাক্স ফাঁকি, ৭ লাখ টাকা জরিমানা করেছে এনবিআর’
নির্বাচিত

‘ঘরের বাজারের ট্যাক্স ফাঁকি, ৭ লাখ টাকা জরিমানা করেছে এনবিআর’

বাংলাদেশকে ট্রানজিট করে দক্ষিণ এশিয়ার ‘নিয়ন্ত্রণ’ চায় স্টারলিংক
টেলিকম

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

অটোমোবাইল

প্রথম বৈদ্যুতিক গাড়ি টোরকালের ঝলক দেখাল বেন্টলি

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
বিবিধ

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আবাসন শিল্পে সংকট, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব
অর্থ ও বাণিজ্য

আবাসন শিল্পে সংকট, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি...

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

চিপের বৈশ্বিক সংকটে লোকসানে দেশিয় স্মার্টফোন কারখানা

চিপের বৈশ্বিক সংকটে লোকসানে দেশিয় স্মার্টফোন কারখানা

গুগলে মেসির নাম সার্চ করলেই চমকে যাবেন

গুগল সার্চেও শীর্ষ রেকর্ড মেসির

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ জুলাই ২০২৬

বাংলাদেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল 

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix