Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বসার ঘরেই জমুক ঈদের আয়োজন!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 18 April 2023
বসার ঘরেই জমুক ঈদের আয়োজন!
Share on FacebookShare on Twitter

ঈদের ছুটির মধ্যেই পড়ে গেলো আমার বোনের জন্মদিন, যা আমরা ঘরোয়াভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিই। ঠিক হয় – এবারের আয়োজনে দেশীয় রান্নার পাশাপাশি থাকবে নানারকম কাবাব, কন্টিনেন্টাল ফ্রাই আইটেম, গ্রীল আর বারবিকিউ’র আয়োজন, কারণ পরিবারের সকলেই গ্রীল-বারবিকিউ ভীষণ পছন্দ করে। এর ধোঁয়া ওঠা মাংস আর সবজির কথা ভাবলেই সবারই জিভে জল আসে! তবে আয়োজনে একটু ভিন্নতা আনার জন্য এবার আমরা ঠিক করি, এবার সব করব বাসায় বসেই।

পাঠক নিশ্চয়ই ভাবছেন, তাহলে উপায় কী?

উপায় হল আমাদের রান্নাঘরের অন্যতম সঙ্গী – অল-ইন-ওয়ান কনভেকশন মাইক্রোওয়েভ ওভেন!

ঘরের ভেতর বসে মাংস ও সবজি নিখুঁতভাবে বারবিকিউ করা মোটেই সহজ নয়। তবে এই কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনের কুকিং ফাংশন এখন ঘরের ভেতরেই যেকোন সিজনে বারবিকিউ নাইট উদযাপন সম্ভব করে দিয়েছে।

এই ঘরোয়া বারবিকিউ’র আয়োজনের শুরুতে আমি আর আমার বোন প্রথমে রেফ্রিজারেটর থেকে মেরিনেট করা মাংস বের করে নিয়ে তা ওভেনে ডিফ্রস্ট করে নিই। এরই মধ্যে আমরা সাইড ডিশের সবজিগুলোও কেটে ফেলি। গল্পে গল্পে দু’জনেই যখন মশগুল, তখন ওভেনের বিপ বিপ শব্দ মনে করিয়ে দিল – মাংস এবার গ্রিল হওয়ার জন্য প্রস্তুত। মাংস গ্রিল করার জন্য ওভেনের কনভেকশন মোড চালু করলাম আমি। এই ওভেনের অন্যতম সেরা ফিচার হল এর হটব্লাস্ট টেকনোলোজি, যার মাধ্যমে অসংখ্য এয়ার হোলস থেকে উত্তপ্ত বাতাস সরাসরি খাবারের ওপরে প্রবাহিত হয়। ফলে মাংস ও সবজি বাইরে থেকে মুচমুচে হয়ে এলেও ভেতরে থাকে একদম নরম আর রসালো!

মেহমানদের সাথে গল্পগুজব করতে করতেই ওভেনের মাংস গ্রিল হয়ে গেল। এরপর আমি একটি পাত্রের ওপর কেটে রাখা সবজির ওপর সামান্য অলিভ ওয়েল ব্রাশ করি ও পরিমাণমতো লবন ছিটিয়ে দিই। পরে সবজির পাত্রটি স্লিমফ্রাই মোডে ওভেনের ভেতর দিই। এই মোডে সবজি এয়ার-ফ্রায়ারের তুলনায় দ্রুত রান্না হয়, আবার রান্নার পর তেল চিটচিটে ভাবও থাকে না। কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনের স্লিমফ্রাই মোড তাই এক অর্থে এয়ারফ্রায়ার কেনার টাকাও সাশ্রয় করে। এভাবে সুস্বাদু বারবিকিউ মাংস আর সবজি প্রস্তুত হয়ে এলে তা মেহমানদের সামনে পরিবেশন করি। বলাই বাহুল্য, মেহমানদের সকলেই এত অল্প সময়ে আর সহজে এমন চমৎকারভাবে রান্না করা বারবিকিউ খেয়ে অবাক হয়ে যান, আর তাদের সাথে কনভেকশন ওভেনের খুঁটিনাটি টিপস শেয়ার করে অনুষ্ঠানের হিরো বনে যাই আমরা!

অনেকেই হয়তো ভাবছেন – রান্না তো হল, কিন্তু এমন একটি আধুনিক অ্যাপ্লায়েন্স পরিষ্কার কিংবা রক্ষণাবেক্ষণের উপায় কী। পাঠক, কনভেকশন ওভেনের আরেকটি সেরা বিষয় হলো, এটি সিরামিক এনামেল ক্যাভিটি দিয়ে তৈরি করা হয়, ফলে রান্না শেষে লেগে থাকা যেকোনো তেল-মসলা-চর্বি মুছে ফেলতে কোনো ঝক্কিই হয় না! আর আমার কাছে স্যামসাং য়ের যে কনভেকশন ওভেনটি রয়েছে, তাতে রয়েছে ডিওডোরাইজেশন অপশন। ফলে মাত্র ৫ মিনিটের মধ্যে ওভেনের ভেতর থেকে পোড়া তেল-মসলার সব গন্ধ মিলিয়ে যায় একেবারেই!

রান্নাঘরের অ্যাপ্লায়েন্সের তালিকায় কনভেকশন মাইক্রোওয়েভ ওভেন যুক্ত করার সিদ্ধান্তটি নিঃসন্দেহে আমার নেয়া সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। অধিকাংশ ব্যবহারকারীরা সাধারণত খাবার গরম করার উদ্দেশ্যে ওভেন কিনে থাকেন। কিন্তু কনভেকশন সুবিধার ওভেনের মাধ্যমে আপনি বারবিকিউ, গ্রিল কিংবা স্লিমফ্রাই সহ সবধরণের রান্নার সুবিধা নিতে পারবেন। সামনে যদি কোনো প্রিয়জনের জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিন থেকে থাকে, তাহলে এবারের আয়োজনে নতুনত্বের ছোঁয়া লাগাতে আপনিও বসার ঘরেই রান্নার আসর জমিয়ে দিতে পারেন!

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শেষ দিনের স্মার্টফোন মেলা শুরু
নির্বাচিত

স্মার্টফোন মেলায় বিক্রিতে শীর্ষে হুয়াওয়ে পি৩০ লাইট

৮ তারিখ বাজারে আসবে রিয়েলমির বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ জিটি নিও ২
প্রযুক্তি সংবাদ

৮ তারিখ বাজারে আসবে রিয়েলমির বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ জিটি নিও ২

বিপজ্জনক থার্ড পার্টি অ্যাপ চিনবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বিপজ্জনক থার্ড পার্টি অ্যাপ চিনবেন যেভাবে

গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস
প্রযুক্তি সংবাদ

গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস

রোলএবল এবং স্লাইডএবল পর্দায় নজর স্যামস্যাংয়ের
প্রযুক্তি সংবাদ

রোলএবল এবং স্লাইডএবল পর্দায় নজর স্যামস্যাংয়ের

৩ মাসের মধ্যে ৩ স্যাটেলাইট নির্মাণ করবে ইরান
প্রযুক্তি সংবাদ

আরো ৩ স্যাটেলাইটের মালিক হচ্ছে বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 April 2023

বসার ঘরেই জমুক ঈদের আয়োজন!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix