Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের শীর্ষে চীনের ‘লাইনশাইন’ সুপারকম্পিউটার!

সিরাজুর রহমান, টেকজুম ডটটিভি by সিরাজুর রহমান, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ জুলাই ২০২৬
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে সুপারকম্পিউটার!
Share on FacebookShare on Twitter

বর্তমানে বিশ্বের শীর্ষ ৫০০ সুপারকম্পিউটারের তালিকা TOP500-এর হালনাগাদ (৬৭তম) সংস্করণে প্রথম স্থান অর্জন করেছে চীনের নতুন প্রজন্মের ‘লাইনশাইন’ (Lineshine) সুপারকম্পিউটার। মূলত, ২৩ জুন জার্মানির হামবুর্গে প্রকাশিত তালিকায় এটি যুক্তরাষ্ট্রের ‘এল ক্যাপিটান’ (El Capitan)-কে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে।

TOP500-এর তথ্য অনুযায়ী, চীনের ‘লাইনশাইন’ সুপারকম্পিউটিং সিস্টেমের সর্বোচ্চ গণনাগত গতি হচ্ছে ২.১৯৮ এক্সাফ্লপস (Exaflop/s)। অর্থাৎ এটি প্রতি সেকেন্ডে প্রায় ২.২ কুইন্টিলিয়নেরও বেশি গাণিতিক অপারেশন সম্পন্ন করতে সক্ষম। যেখানে বর্তমানে বিশ্বের শীর্ষ দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের এল ক্যাপিটানের পারফরম্যান্স হচ্ছে প্রতি সেকেন্ডে ১.৮০৯ এক্সাফ্লপস (Exaflop/s)।

‘লাইনশাইন’ সুপারকম্পিউটারটি স্থাপন করা হয়েছে শেনঝেনের ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টার (NSCS)-এ এবং এটি ডিজাইন ও তৈরি করেছে শেনঝেন ক্লাউড কম্পিউটিং সেন্টার। প্রযুক্তিগত সক্ষমতার বিচারে এটি যুক্তরাষ্ট্রের শীর্ষ সুপারকম্পিউটার এল ক্যাপিটানের চেয়ে প্রায় ২০% বেশি গতিসম্পন্ন পারফরম্যান্স প্রদান করে।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে নির্মিত এই সুপার কম্পিউটিং সিস্টেমে ব্যবহৃত হয়েছে LX2 প্রসেসর, LingQi ইন্টারকানেক্ট এবং Kylin অপারেটিং সিস্টেম।

এই হাইস্পিড সুপারকম্পিউটিং সিস্টেমটিতে প্রায় ১৩.৭৯ মিলিয়ন প্রসেসর কোর রয়েছে। এটি পরিচালনায় প্রায় ৪২.২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় এবং এর শক্তি দক্ষতা প্রতি ওয়াটে ৫২.০৭ গিগাফ্লপস হতে পারে।

এখানে শুধু TOP500 তালিকাতেই নয়, HPCG বেঞ্চমার্কেও ‘লাইনশাইন’ শীর্ষস্থান অর্জন করেছে। অন্যদিকে HPL-MxP বেঞ্চমার্কে ৭.৯২ এক্সাফ্লপ/সেকেন্ড পারফরম্যান্স নিয়ে এটি চতুর্থ স্থানে অবস্থান করছে।
টপ৫০০ এর হালনাগাদ (৬৭তম এডিশন) তালিকায় ‘লাইনশাইন’ সুপারকম্পিউটারের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘এল ক্যাপিটান’ (১.৮০৯ Exaflop/s) এবং ‘ফ্রন্টিয়ার’ (১.৩৫৩ Exaflop/s)। এছাড়া, আমেরিকার ‘অরোরা’ (১.০১২ Exaflop/s) চতুর্থ এবং জার্মানির ‘জুপিটার বুস্টার’ (১.০১২ Exaflop/s) রয়েছে পঞ্চম স্থানে।

আসলে, ‘লাইনশাইন’ সুপারকম্পিউটারটি মূলত আবহাওয়া ও জলবায়ু মডেলিং, জীবন বিজ্ঞান ও ওষুধ আবিষ্কার, মস্তিষ্ক গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণ এবং জ্যোতির্বিদ্যা বা ভূমিকম্প পূর্বাভাসের মতো জটিল বৈজ্ঞানিক ও প্রকৌশল গবেষণার জন্য ডিজাইন করা হয়েছে।

পরিশেষে বলা যায়, গত ২০১৭ সালের পর এই প্রথম কোনো চীনা সুপারকম্পিউটার TOP500 তালিকার শীর্ষস্থান অর্জন করল। এর মাধ্যমে বৈশ্বিক সুপারকম্পিউটিং গবেষণা ও প্রযুক্তিগত প্রতিযোগিতায় চীনের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

তথ্যসূত্র: TOP500.org, 67th TOP500 List (June 2026)

লেখক পরিচিতি:
সিরাজুর রহমান, শিক্ষক ও লেখক, বাংলাদেশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সুপারকম্পিউটার

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠান এর ২ হাজার কোটি টাকা বিনিয়োগ
টেলিকম

বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠান এর ২ হাজার কোটি টাকা বিনিয়োগ

যতোসব টিকটক কেলেঙ্কারী !
প্রযুক্তি সংবাদ

১০ মিনিট হচ্ছে টিকটকের ভিডিও দৈর্ঘ্য

পদত্যাগ করলেন ডেলের সিএফও ইভন ম্যাকগিল
প্রযুক্তি বাজার

পদত্যাগ করলেন ডেলের সিএফও ইভন ম্যাকগিল

বিগ এর বিভাগীয় ক্যাম্পেইন শুরু
প্রযুক্তি সংবাদ

বিগ এর বিভাগীয় ক্যাম্পেইন শুরু

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

এশীয় অঞ্চলে নতুন রূপে ফুডপ্যান্ডা
ই-কমার্স

এশীয় অঞ্চলে নতুন রূপে ফুডপ্যান্ডা

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
প্রযুক্তি সংবাদ

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
অর্থ ও বাণিজ্য

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

টিনএজারদের উবার রাইডে লাইভ ভিডিও দেখবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিনএজারদের উবার রাইডে লাইভ ভিডিও দেখবেন অভিভাবকরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন প্রজন্মের কম্পিউটার ম্যাক স্টুডিও (Mac Studio 2026)...

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ জুলাই ২০২৬

বিশ্বের শীর্ষে চীনের ‘লাইনশাইন’ সুপারকম্পিউটার!

Techzoom.TV |
TechzoomTV