Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ গুগলের এআই সার্চ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ গুগলের এআই সার্চ
Share on FacebookShare on Twitter

গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারগুলো শিশুদের জন্য চরম ঝুঁকিপূর্ণ বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক অলাভজনক সংস্থা ‘কমন সেন্স মিডিয়ার ইয়ুথ এআই সেফটি ইনস্টিটিউট’ এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের এ নতুন এআই প্রযুক্তি ব্যবহারকারীদের আত্মহত্যা ও খাবারের অনীহাজনিত (ইটিং ডিজঅর্ডার) মানসিক সমস্যা শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি এটি ইন্টারনেটে আপত্তিকর ভুয়া ছবি বা ডিপফেক তৈরির নির্দেশনাও দিচ্ছে। খবর দ্য জাপান টাইমস।

গবেষকেরা অপ্রাপ্তবয়স্কদের জন্য তৈরি বিশেষ অ্যাকাউন্ট ব্যবহার করে এ পরীক্ষা চালিয়েছেন। গুগলের সব ধরনের নিরাপত্তা ফিল্টার সচল রাখার পরও এআই ফিচারগুলো বিপদ চিহ্নিত করতে পারেনি। একটি পরীক্ষায় এআই সিস্টেমটি ইটিং ডিজঅর্ডারের মতো মারাত্মক রোগকে সম্পূর্ণ স্বাভাবিক বলে বর্ণনা করে। অন্য আরেকটি ক্ষেত্রে ডিপফেক ছবি তৈরির পর তা কীভাবে নিরাপত্তা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে ছড়িয়ে দেয়া যায়, তার উপায় বাতলে দেয়।

সাধারণ এআই চ্যাটবটগুলোর মতো এটি আলাদা কোনো অ্যাপ নয়। গুগল সার্চের সঙ্গেই এটি সরাসরি যুক্ত করা হয়েছে। ফলে ব্যক্তিগত ও স্কুলের ডিভাইসে শিশুরা যখনই সাধারণ কোনো কিছু খুঁজছে, তখনই তাদের সামনে এআই ফিচারটি চলে আসছে। বর্তমানে অভিভাবক কিংবা স্কুলের শিক্ষকদের ফিচারটি বন্ধ করার কোনো সুযোগ বা অপশন রাখেনি গুগল।

পরীক্ষামূলকভাবে শিশুরা যেভাবে খোঁজে, ঠিক সেভাবে আড়াই হাজারেরও বেশি তথ্য অনুসন্ধান করেন গবেষকেরা। দেখা গেছে, হোমওয়ার্কের ক্ষেত্রে এ এআই সরাসরি উত্তর দিয়ে দিচ্ছে, যা শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করছে। এছাড়া ইতিহাস সম্পর্কিত একই প্রশ্নের উত্তর একেকবার একেক রকম দিচ্ছে। তাছাড়া প্রায় ২৯ শতাংশ তথ্য নেয়া হয়েছে ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে।

তবে গুগল এ অভিযোগ অস্বীকার করেছে। গুগলের একজন মুখপাত্র জানান, এ গবেষণায় এমন কিছু জটিল শব্দ ব্যবহার করা হয়েছে, যা সাধারণ মানুষ সচরাচর খোঁজে না। তাদের নিজস্ব পরীক্ষায় এমন কোনো ক্ষতিকর তথ্য পাওয়া যায়নি। গুগল ফিচারটি আলাদাভাবে বন্ধ করার সুযোগ না দিলেও অভিভাবকেরা চাইলে শিশুদের অ্যাকাউন্ট থেকে গুগল সার্চ সুবিধাটি পুরোপুরি বন্ধ করে রাখতে পারেন।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এমন ত্রুটিপূর্ণ প্রযুক্তি কোটি কোটি শিশুর মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ইন্টারনেটের তথ্য যাচাই করার ক্ষমতা শিশুদের না থাকায় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আরো দায়িত্বশীল হওয়া উচিত বলে তারা মনে করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
নির্বাচিত

ইনস্টাগ্রামে রিলস বানানো আরও সহজ

ইয়ামাহার ১০০০ সিসির বাইক বাংলাদেশে
অটোমোবাইল

বিলাসবহুল ১০ সুপারফাস্ট বাইক

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার
প্রযুক্তি সংবাদ

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

চার্জার বাদ দিতে পারে স্যামসাং
নির্বাচিত

চার্জার বাদ দিতে পারে স্যামসাং

বাজারে আসছে ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসছে ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ

টেলিগ্রামেও যুক্ত হলো স্টোরিজ ফিচার
নির্বাচিত

টেলিগ্রামেও যুক্ত হলো স্টোরিজ ফিচার

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন
প্রযুক্তি সংবাদ

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ জুলাই ২০২৬

শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ গুগলের এআই সার্চ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix