Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 13 August 2026
এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু সাইবার নিরাপত্তা ব্যবস্থার অংশ নয়, হামলাকারীদের হাতেও ক্রমেই কার্যকর একটি হাতিয়ার হয়ে উঠছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস। প্রতিষ্ঠানটির প্রকাশিত AI Security 2026 Report-এ বলা হয়েছে, এআই ব্যবহারের কারণে সাইবার হামলার বিভিন্ন ধাপ সম্পন্ন করতে কয়েক সপ্তাহের পরিবর্তে মাত্র কয়েক দিন সময় লাগছে।

সফোসের পর্যবেক্ষণ অনুযায়ী, এআই এখনো হামলাকারীদের জন্য সম্পূর্ণ নতুন কোনো আক্রমণ পদ্ধতি তৈরি করেনি। বরং প্রচলিত কৌশলগুলোকে দ্রুততর, আরও সংগঠিত এবং কার্যকর করে তুলছে। এতে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা দল হামলা শনাক্ত ও প্রতিরোধের জন্য আগের তুলনায় কম সময় পাচ্ছে।

সফোসের চিফ টেকনোলজি অফিসার জন পিটারসনের ভাষ্য, একটি সাইবার হামলায় সাধারণত প্রথমে কোনো সিস্টেমে প্রবেশ, এরপর নেটওয়ার্কের ভেতরে বিস্তার এবং সবশেষে তথ্য চুরির মতো ধাপ থাকে। এআইয়ের কারণে মূল পরিবর্তনটি ঘটেছে এসব কাজ সম্পন্ন করার গতিতে।

এআই ব্যবহারে নতুন লক্ষ্যবস্তু

সফোসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানে এআই ব্যবহারের বিস্তারের সঙ্গে সঙ্গে এআই-সম্পর্কিত বিভিন্ন অবকাঠামোও হামলাকারীদের কাছে আকর্ষণীয় লক্ষ্য হয়ে উঠছে। এর মধ্যে রয়েছে এআই আইডেন্টিটি, OAuth টোকেন, এআই এজেন্ট, API, ডেভেলপমেন্ট টুল ও বিভিন্ন ধরনের অ্যাক্সেস ক্রেডেনশিয়াল।

কোডিং এজেন্ট, এআই অ্যাসিস্ট্যান্ট ও ওপেন-ওয়েট মডেল গুরুত্বপূর্ণ সিস্টেমে প্রবেশাধিকার পাওয়ায় এগুলোর সঙ্গে যুক্ত অনুমতি, API কী, মডেল এবং অন্যান্য গোপন তথ্যও ঝুঁকির মুখে পড়ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

একই সঙ্গে এআই-নির্ভর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ও ডিপফেক প্রযুক্তি প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য ও ব্যাপক করে তুলছে। ভূয়া বিনিয়োগ প্ল্যাটফর্মের পাশাপাশি ডেভেলপার টুল, ক্রেডেনশিয়াল, মডেল ওয়েট, প্রশিক্ষণ ডেটা এবং MCP সার্ভারও সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

কয়েক সপ্তাহের কাজ কয়েক দিনে

প্রতিবেদনে STAC6994 নামে একটি সাইবার হামলা কার্যক্রমের কথাও তুলে ধরেছে সফোস। প্রতিষ্ঠানটির দাবি, ওই প্রচারণায় হামলাকারীরা একটি প্রতিষ্ঠানের নেটওয়ার্কের ভেতরে সফটওয়্যার ডেভেলপমেন্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রায় ১২টি এআই এজেন্ট ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার বিভিন্ন কৌশল পরীক্ষা করেছে।

এ সময় প্রায় ৮০টি মডিউল এবং ৭০টির বেশি ইভেশন কৌশল তৈরি করা হয়। সফোসের মতে, মানুষের কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এমন কাজ এআই ব্যবহারের মাধ্যমে হামলাকারীরা কয়েক দিনের মধ্যেই সম্পন্ন করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাইবার অপরাধীরা এখন আন্ডারগ্রাউন্ড মার্কেট, নিয়োগ কার্যক্রম, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, জেলব্রেকিং, ম্যালওয়্যার তৈরি এবং বিভিন্ন অপরাধমূলক সেবায় এআই ব্যবহার করছে।

এআই নিরাপত্তায় নতুন করে নজরদারি প্রয়োজন

সফোসের মতে, কোনো প্রতিষ্ঠানে এআই ব্যবহারের পরিধি যত বাড়বে, সংশ্লিষ্ট নিরাপত্তা ঝুঁকিও তত বাড়বে। ফলে শুধু এআই মডেল সুরক্ষিত রাখাই যথেষ্ট নয়; এআই ব্যবহারের সঙ্গে যুক্ত পরিচয় ব্যবস্থাপনা, অনুমোদন, গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট অবকাঠামো এবং সাপ্লাই চেইনকেও নিরাপত্তার আওতায় আনতে হবে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, এআই-চালিত হামলার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ নতুন কোনো প্রযুক্তি নয়, বরং হামলাকারীদের কাজের গতি। তাই নিরাপত্তা ব্যবস্থায় দ্রুত শনাক্তকরণ, পরিচয় ও অ্যাক্সেস নিয়ন্ত্রণ এবং এআই অবকাঠামোর ওপর নিয়মিত নজরদারি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

সফোস জানিয়েছে, AI Security 2026 Report তৈরিতে তাদের এক্স-অপস এমডিআর কেসওয়ার্ক, সোফোস ল্যাবসের বিশ্লেষণ, সোফোস সিটিইউ ইন্টেলিজেন্স, সোফোস এআই রিসার্চ এবং ৬ লাখ ২৫ হাজারের বেশি গ্রাহকের পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য ব্যবহার করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এআইসফোস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেকারত্ব দূর করতে উদ্যোক্তা তৈরির আহ্বান
ই-কমার্স

বেকারত্ব দূর করতে উদ্যোক্তা তৈরির আহ্বান

সূর্যকে স্পর্শ করে ইতিহাস গড়লো নাসার মহাকাশযান
প্রযুক্তি সংবাদ

সূর্যকে স্পর্শ করে ইতিহাস গড়লো নাসার মহাকাশযান

নতুন ডিজিটাল ঘড়ি আনছে ক্যাসিও, এক ব্যাটারিতে চলবে ১০ বছর
নির্বাচিত

নতুন ডিজিটাল ঘড়ি আনছে ক্যাসিও, এক ব্যাটারিতে চলবে ১০ বছর

অনলাইনে টিকটকের লার্নিং ক্যাম্পেইন চালু
নির্বাচিত

বাংলাদেশিদের ৩৫ লাখ ভিডিও সরিয়ে ফেলেছে টিকটক

ছয় মাসে ১১৮ মিলিয়ন স্মার্টফোন বাজারে ছেড়েছে হুয়াওয়ে
নির্বাচিত

হুয়াওয়ের ‘এশিয়া প্যাসিফিক ইনোভেশন ডে’ আজ

ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি তরুণ
নির্বাচিত

ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি তরুণ

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 August 2026

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix