Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 9 August 2026
ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপনের অর্থ পরিশোধে bKash পেমেন্ট অপশন চালু করছে মেটা। তবে সুবিধাটি এখনও সব অ্যাড অ্যাকাউন্টে একসঙ্গে পাওয়া যাচ্ছে না। পর্যায়ক্রমে বিভিন্ন ব্যবহারকারীর অ্যাকাউন্টে ফিচারটি যুক্ত করা হচ্ছে।

যেসব অ্যাড অ্যাকাউন্টে bKash পেমেন্ট সুবিধা ইতোমধ্যে চালু হয়েছে, সেসব অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশ ওয়ালেট যুক্ত করে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করা যাবে।

মোবাইল অ্যাপ থেকে bKash যুক্ত করবেন যেভাবে

১. ফোনে Meta Ads অ্যাপ খুলুন।
২. নিচের ডান দিকে থাকা Settings অপশনে যান।
৩. Payment Methods নির্বাচন করুন।
৪. এরপর Add Payment Method-এ চাপ দিন।
৫. দেশ হিসেবে Bangladesh এবং মুদ্রা হিসেবে BDT নির্বাচন করা আছে কিনা নিশ্চিত করুন।
৬. পেমেন্ট পদ্ধতির তালিকায় bKash দেখা গেলে সেটি নির্বাচন করে Next চাপুন।
৭. এরপর নির্দেশনা অনুযায়ী bKash নম্বর দিয়ে প্রয়োজনীয় OTP ও PIN ব্যবহার করে পেমেন্ট পদ্ধতিটি ভেরিফাই করুন।

কম্পিউটার থেকে bKash যুক্ত করার নিয়ম

কম্পিউটার থেকেও ফেসবুক বিজ্ঞাপনের পেমেন্ট মেথডে bKash যুক্ত করা যায়।

প্রথমে ব্রাউজার থেকে Facebook Ads Manager-এ লগইন করতে হবে। এরপর Billing & Payments থেকে Payment Settings-এ গিয়ে Add Payment Method নির্বাচন করতে হবে।

সেখানে Bangladesh এবং BDT নির্বাচন করা আছে কিনা যাচাই করে পেমেন্ট অপশন থেকে bKash বেছে নিতে হবে। এরপর bKash অ্যাকাউন্টের নম্বর দিয়ে মোবাইলে পাওয়া OTP এবং bKash PIN-এর মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করা যাবে।

bKash অপশন না দেখালে কী করবেন?

সব অ্যাড অ্যাকাউন্টে এখনই bKash সুবিধা দেখা যাবে না। আপনার Payment Methods তালিকায় bKash না থাকলে ধরে নিতে হবে, অ্যাকাউন্টটিতে ফিচারটি এখনও চালু হয়নি। সেক্ষেত্রে মেটার পক্ষ থেকে ফিচারটি চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ ছাড়া অ্যাড অ্যাকাউন্টের currency BDT হিসেবে সেট করা থাকা গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্টের মুদ্রা যদি USD থাকে, তাহলে bKash পেমেন্ট অপশন নাও দেখা যেতে পারে।

বাংলাদেশি বিজ্ঞাপনদাতাদের জন্য এই সুবিধা চালু হলে আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ফেসবুক বিজ্ঞাপনের অর্থ পরিশোধের সুযোগ তৈরি হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে ড্রোন ওড়ানো সহজ হচ্ছে
নির্বাচিত

দেশে ড্রোন ওড়ানো সহজ হচ্ছে

বৃষ্টি থেকে ফোনকে সুরক্ষিত রাখবেন যেভাবে
কিভাবে করবেন

বৃষ্টি থেকে ফোনকে সুরক্ষিত রাখবেন যেভাবে

সফল স্টার্ট-আপরাই হবে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকা শক্তি: পলক
নির্বাচিত

সফল স্টার্ট-আপরাই হবে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকা শক্তি: পলক

ডিজেআই মিনই ড্রোনঃ স্পেসিফিকেশন ও রিভিউ
নির্বাচিত

ডিজেআই মিনই ড্রোনঃ স্পেসিফিকেশন ও রিভিউ

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিতে নগদ-গ্রামীণফোন চুক্তি
প্রযুক্তি বাজার

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিতে নগদ-গ্রামীণফোন চুক্তি

ফেব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ, স্কায়ার ও ইওয়ান ব্যবস্থাপনা পরিচালক পেলেন সম্মাননা
প্রযুক্তি সংবাদ

ফেব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ, স্কায়ার ও ইওয়ান ব্যবস্থাপনা পরিচালক পেলেন সম্মাননা

Load More

ট্রেন্ডিং টপিক

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রিমিয়াম অ্যাপল ডিভাইস সহজ কিস্তিতে কেনার সুযোগ দিতে...

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 August 2026

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

Techzoom.TV |
TechzoomTV