Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

সফরের বিমানভাড়া, থাকা-খাওয়া ও অন্যান্য ব্যয় হুয়াওয়ে বহন করছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 13 August 2026
দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি প্রকল্পে অনিয়ম ও প্রায় ৩২৬ কোটি টাকা অপচয়ের অভিযোগে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যেই প্রতিষ্ঠানটির অর্থায়নে চীন সফরে গেছেন রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল মাবুদ চৌধুরী।

টেলিটকের দাপ্তরিক আদেশ অনুযায়ী, ‘গ্রামাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ফাইভ-জি সেবার জন্য নেটওয়ার্ক প্রস্তুতি’ প্রকল্পের আওতায় ফ্যাক্টরি টেস্টে অংশ নিতে ১০ থেকে ১৬ আগস্ট চীনে অবস্থান করছেন তিনি। সফরের বিমানভাড়া, থাকা-খাওয়া ও অন্যান্য ব্যয় হুয়াওয়ে বহন করছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ক্ষেত্রে কোনো সরবরাহকারী বা ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়ন নিষিদ্ধ থাকার নীতির সঙ্গে এ সফরের সামঞ্জস্য নিয়েই মূলত প্রশ্ন উঠেছে।

বিটিসিএলের ‘ফাইভ-জি উপযোগীকরণে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন’ প্রকল্প নিয়ে দুদকের অনুসন্ধানে বড় ধরনের অনিয়মের তথ্য উঠে এসেছে বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে।

অনুসন্ধান অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত বিটিসিএলের সম্ভাব্য ব্যান্ডউইথ চাহিদা প্রায় ২৬ টেরাবাইট হলেও প্রকল্পে ১২৬ টেরাবাইট সক্ষমতার সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়। চাহিদার তুলনায় অতিরিক্ত সরঞ্জাম কেনার কারণে রাষ্ট্রের প্রায় ৩২৬ কোটি টাকা অপচয়ের অভিযোগ করেছে দুদক।

এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিশেষজ্ঞদের মতামত ও আপত্তি উপেক্ষা, চুক্তির শর্ত অনুযায়ী ফ্যাক্টরি প্রোডাকশন অ্যাকসেপ্টেন্স টেস্ট শেষ হওয়ার আগেই পণ্য দেশে পাঠানো এবং সরঞ্জাম বন্দরে পৌঁছানোর পর অর্থ ছাড়ের জন্য চাপ দেওয়ার অভিযোগও অনুসন্ধানে উঠে এসেছে।

টেন্ডার প্রক্রিয়ার গোপন তথ্য সংগ্রহ করে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারের অভিযোগও করেছে দুদক। এসব কর্মকাণ্ড পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

দুদকের অনুসন্ধানে অনিয়মের অভিযোগের পর সংশ্লিষ্ট প্রকল্পে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাতিল এবং প্রতিষ্ঠানটিকে সরকারি ক্রয়ে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

এ অবস্থায় একই প্রতিষ্ঠানের অর্থায়নে টেলিটকের এমডির চীন সফরকে কেন্দ্র করে সরকারি ক্রয় ও প্রশাসনিক নীতিমালা অনুসরণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে সরবরাহকারী বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ গ্রহণের বিষয়ে সরকারের নীতিমালা রয়েছে। কোনো প্রকল্পের সরঞ্জাম পরিদর্শন বা কারখানা পরিদর্শনের প্রয়োজন থাকলেও সফরের অর্থায়ন নিয়ে নির্ধারিত বিধিবিধান অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে।

তাই হুয়াওয়ের মতো একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি ক্রয়ে অনিয়মের অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় তাদের অর্থায়নে টেলিটকের শীর্ষ কর্মকর্তার বিদেশ সফর কতটা নীতিসংগত—সে প্রশ্ন উঠেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ৩২৬ কোটি টাকা অপচয়Huawei Bangladeshটেলিটকটেলিটক এমডি চীন সফরটেলিটক এমডি নুরুল মাবুদ চৌধুরীটেলিটক বাংলাদেশদুদক হুয়াওয়েবিটিসিএল প্রকল্পহুয়াওয়েহুয়াওয়ে কালো তালিকাহুয়াওয়ে বাংলাদেশহুয়াওয়ের অর্থায়নে চীন সফরহুয়াওয়ের বিরুদ্ধে দুদকের অভিযোগ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে আমিই এক নম্বর: ট্রাম্প
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আমিই এক নম্বর: ট্রাম্প

বাজারে ছাড়ার ৫ মিনিটে আগের সব রেকর্ড ভাঙল শাওমি ১৭ সিরিজের বিক্রি
টেলিকম

বাজারে ছাড়ার ৫ মিনিটে আগের সব রেকর্ড ভাঙল শাওমি ১৭ সিরিজের বিক্রি

ভারতে ১০০ কোটি রুপি বিনিয়োগ করছে অ্যাপল
নির্বাচিত

ভারতে ১০০ কোটি রুপি বিনিয়োগ করছে অ্যাপল

পুরনো ও অভিজ্ঞদের নিয়ে শক্তিশালী প্যানেল ঘোষণা করলো ‘টিম ইউনাইটেড’
প্রযুক্তি সংবাদ

পুরনো ও অভিজ্ঞদের নিয়ে শক্তিশালী প্যানেল ঘোষণা করলো ‘টিম ইউনাইটেড’

হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ
প্রযুক্তি সংবাদ

হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
অটোমোবাইল

লাইসেন্স হারালো উবার

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 August 2026

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

Techzoom.TV |
TechzoomTV