Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

ওয়ারেন্টির মেয়াদ শেষ না হলেও নষ্ট হয়ে যাওয়া একটি SSD মেরামত বা সমমানের পণ্য দিয়ে বদলে না দিয়ে পুরনো ক্রয়মূল্য ফেরত দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে দেশের অন্যতম আইটি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টারটেকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী মেহরাব হোসেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তাঁর দাবি, পণ্য কেনার সময় দেওয়া ওয়ারেন্টি সুবিধা কার্যকর করতে গিয়ে স্টারটেকের কাছ থেকে প্রত্যাশিত সেবা পাননি তিনি।

অভিযোগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ মার্চ স্টারটেক থেকে ৭ হাজার ৬০০ টাকায় ১ টেরাবাইট ধারণক্ষমতার একটি SSD কেনেন মেহরাব। এটির চালান নম্বর SO-STLIB-Tobed 1391-2024-000505। পণ্যটির সঙ্গে নির্দিষ্ট মেয়াদের ওয়ারেন্টিও দেওয়া হয়েছিল।

সম্প্রতি ব্যবহারের সময় SSD-টি নষ্ট হয়ে গেলে ওয়ারেন্টি সুবিধা নিতে সেটি স্টারটেকের সার্ভিস সেন্টারে জমা দেন তিনি।

মেহরাবের অভিযোগ, সার্ভিস সেন্টারের প্রতিনিধি ফাহিম তাঁকে জানান, ওই মডেলটির সরবরাহ বর্তমানে বন্ধ রয়েছে। ফলে একই মডেলের পণ্য দিয়ে রিপ্লেসমেন্ট দেওয়ার সুযোগ নেই।

তবে গ্রাহকের দাবি, একই সক্ষমতার ১ টেরাবাইট SSD বর্তমানে বাজারে প্রায় ১৭ হাজার টাকায় বিক্রি হলেও স্টারটেক সমমানের কোনো পণ্য দেওয়ার প্রস্তাব দেয়নি। বরং ২০২৪ সালে দেওয়া ৭ হাজার ৬০০ টাকা ফেরত নেওয়ার কথা বলা হয়েছে।

মেহরাবের ভাষ্য, এতে তাঁকে নতুন করে একই ধরনের SSD কিনতে হলে বর্তমান বাজারদরের কারণে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। তাঁর অভিযোগ, বাংলাদেশ কম্পিউটার সমিতির (BCS) নীতিমালার কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি সমমানের পণ্য দেওয়ার দায় এড়িয়ে যাচ্ছে।

ওয়ারেন্টি সুবিধা নিয়ে বিরোধের প্রতিকার চেয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অনলাইন পোর্টালে লিখিত অভিযোগ করেছেন মেহরাব। তিনি পুরনো ক্রয়মূল্য ফেরতের বদলে সমমানের পণ্য অথবা প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী উপযুক্ত প্রতিকার দাবি করেছেন।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংশ্লিষ্টদের মতে, ওয়ারেন্টির আওতায় থাকা কোনো পণ্য নষ্ট হলে বিক্রেতা বা সংশ্লিষ্ট ওয়ারেন্টি প্রদানকারীর দায়িত্ব কী হবে, তা নির্ভর করে বিক্রয় শর্ত, ওয়ারেন্টি নীতিমালা এবং প্রযোজ্য আইনের ওপর। কোনো নির্দিষ্ট নীতিমালা আইনসঙ্গত কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের বিষয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্টার টেকস্টারটেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়েকে এগিয়ে রাখার জন্য সংবর্ধনা পেল অভিজ্ঞ কর্মীরা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়েকে এগিয়ে রাখার জন্য সংবর্ধনা পেল অভিজ্ঞ কর্মীরা

জাপানি ব্র্যান্ডের আড়ালে চীনা পণ্য : এসকোয়ার গ্রুপের আমদানি ও নিলাম জালিয়াতি
নির্বাচিত

জাপানি ব্র্যান্ডের আড়ালে চীনা পণ্য : এসকোয়ার গ্রুপের আমদানি ও নিলাম জালিয়াতি

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক
নির্বাচিত

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’
প্রযুক্তি সংবাদ

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

স্পটিফাই, অ্যাপল মিউজিককে পাল্লা দেবে টিকটক
প্রযুক্তি সংবাদ

স্পটিফাই, অ্যাপল মিউজিককে পাল্লা দেবে টিকটক

আপনার স্মার্টফোনের সঠিক চার্জার কোনটি?
কিভাবে করবেন

আপনার স্মার্টফোনের সঠিক চার্জার কোনটি?

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র
প্রযুক্তি সংবাদ

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ
ই-কমার্স

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ

দেশে টেকনোর নতুন ট্যাব ‘মেগাপ্যাড ২’
নির্বাচিত

দেশে টেকনোর নতুন ট্যাব ‘মেগাপ্যাড ২’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ আগস্ট ২০২৬

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV