Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 14 August 2026
সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র
Share on FacebookShare on Twitter

অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা, এমএফএস ও ব্যাংক হিসাব ব্যবহার করে অর্থ লেনদেন এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশের ভেতরে ও বিদেশে অবস্থানকারী সদস্যদের সমন্বয়ে চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে এসব ওয়েবসাইট পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে সিআইডি।

১৩ আগস্ট, বৃহস্পতিবার, সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন—রফিকুল ইসলাম (৪৬), মো. সোহেল (৩৭), মো. শফিকুল ইসলাম (২৭), মো. রুবেল মোল্ল্যা (৩৩) ও আইয়ুব হোসেন রিপন (৪৮)।

জসীম উদ্দিন খান বলেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছে। গত মঙ্গলবার ও বুধবার সিআইডি সাইবার পুলিশ সেন্টারের একটি বিশেষ দল নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করে।

অভিযানে তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।

সিআইডির এই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক অনলাইন মনিটরিং ও প্রাথমিক অনুসন্ধানে দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে অবস্থানকারী একটি সংঘবদ্ধ চক্রের তথ্য পাওয়া যায়। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছিল। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে এসব সাইটে অনলাইন বেটিং ও জুয়ার আয়োজন করা হতো। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব জুয়ার প্রচারণা ও বিজ্ঞাপন চালানো হতো।

এসব সাইটে জুয়ায় অংশ নিতে ব্যবহারকারীদের প্রথমে টপ-আপ বা ডিপোজিট করতে হয়। অর্থ জমা দেওয়ার জন্য বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)—বিকাশ, নগদ, রকেট ও উপায়—এছাড়া ব্যাংক হিসাব এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নির্দেশনা দেওয়া হতো। অর্থ জমা হওয়ার পর সংশ্লিষ্ট ব্যবহারকারীর বেটিং অ্যাকাউন্টে সমপরিমাণ ই-মানি বা বট মানি যুক্ত হতো, যা পরে অনলাইন বেটিং বা জুয়ায় ব্যবহার করা হতো।

অনুসন্ধানে আরও জানা যায়, এসব বেটিং সাইটে অর্থ জমা ও উত্তোলনের জন্য এমএফএস এজেন্ট নম্বর এবং ব্যাংক হিসাব ব্যবহার করা হতো। সময়ের সঙ্গে এসব নম্বর পরিবর্তন করা হতো। চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ করে এমএফএস নম্বর ও ব্যাংক হিসাব সংগ্রহ করত।

পরে টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সংগৃহীত নম্বর ও হিসাবের তথ্য বেটিং সাইট পরিচালনাকারীদের কাছে সরবরাহ করা হতো। এসব হিসাব ও নম্বর ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইন জুয়ার অর্থ লেনদেন করা হতো।

জসীম উদ্দিন খান বলেন, বিভিন্ন স্থান থেকে অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে সংগৃহীত অর্থ সংশ্লিষ্ট এজেন্টরা একত্রিত করত। সেখান থেকে কমিশন রেখে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর করা হতো। পরে এসব অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে দেশের বাইরে পাচার করত চক্রটি।

এ ঘটনায় সিআইডি বাদী হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় একটি মামলা করেছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অনলাইন বেটিং ও জুয়া পরিচালনাকারী চক্রের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেটিং সাইটে

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাইক্রোসফটের বড় ছাঁটাই: খরচ কমাতে চাকরি হারাচ্ছেন প্রায় ৬ হাজার কর্মী
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফটের বড় ছাঁটাই: খরচ কমাতে চাকরি হারাচ্ছেন প্রায় ৬ হাজার কর্মী

রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি

অবিশ্বাস্য কম দামে বাজারে আসছে অ্যাপলের নয়া হোম পড মিনি
নির্বাচিত

অবিশ্বাস্য কম দামে বাজারে আসছে অ্যাপলের নয়া হোম পড মিনি

পাসওয়ার্ড মুক্ত ইন্টারনেট সত্যিই কি সম্ভব?
প্রযুক্তি সংবাদ

পাসওয়ার্ড মুক্ত ইন্টারনেট সত্যিই কি সম্ভব?

চশমার মধ্যেই স্মার্টফোনের সুবিধা
নির্বাচিত

চশমার মধ্যেই স্মার্টফোনের সুবিধা

‘জি-ব্রেইন’ উদ্বোধন, এআই আইনের খসড়া সেপ্টেম্বরে
প্রযুক্তি সংবাদ

‘জি-ব্রেইন’ উদ্বোধন, এআই আইনের খসড়া সেপ্টেম্বরে

Load More

ট্রেন্ডিং টপিক

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
প্রযুক্তি সংবাদ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 August 2026

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র

Techzoom.TV |
TechzoomTV