Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে স্বীকৃতি পেল হুয়াওয়ের চলমান কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ জুলাই ২০১৯
বাংলাদেশে স্বীকৃতি পেল হুয়াওয়ের চলমান কার্যক্রম
Share on FacebookShare on Twitter

গতকাল হুয়াওয়ে ২০১৮ সালের সাস্টেইনাবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে। ২০১৮ এর প্রতিবেদনে হুয়াওয়ে তাদের গ্রহনকৃত চারটি কৌশল ব্যাখ্যা করে। কৌশলগুলো হলো- ডিজিটাল অন্তর্ভুক্তি, নিরাপত্তা এবং বিশ্বস্ততা, পরিবেশ সুরক্ষা, এবং একটি স্বাস্থ্যকর এবং সুসংহত পরিবেশ ব্যবস্থা।

এছাড়াও, বাংলাদেশে হুয়াওয়ের চলমান বিভিন্ন ত্রাণ বিতরন কর্মসুচি, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং নারীর ক্ষমতায়নে অন্যান্য পার্টনারদের সাথে সম্মিলিতভাবে নারীদের প্রদানকৃত আইসিটি বিশয়ক শিক্ষা কার্যক্রম গুরুত্ব পেয়েছে এ বছরের রিপোর্টে।

জাতিসংঘের সাস্টেইনেবল ডেভলপমেন্ট গোলস (এসডিজি) অর্জনে, হুয়াওয়ে তার অংশীদারদের সাথে নিয়ে একটি টেকসই এবং অধিকতর সংযুক্ত ইকোসিস্টেম গড়ার লক্ষ্যে গত বছর থেকে কাজ করে যাচ্ছে এবং এই লক্ষ্যমাত্রা অর্জনে একই সাথে নিজেদের গ্রহনকৃত কৌশলেরও প্রয়োগ করছে।

গতকাল চীনে আয়োজিত রিপোর্ট প্রকাশ ও পরিবেশন অনুষ্ঠানে, হুয়াওয়ের চেয়ারম্যান লিয়াং হুয়া বলেন, “হুয়াওয়ে তার গ্রাহকদের আরও অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন করছে। এসকল কিছুই আমরা করছি যাতে করে আমরা বিশ্বব্যাপী একটি ডিজিটাল সংযোগ স্থাপন করতে পারি। ডিজিটাল সেবাসমুহকে আমরা আরও সাশ্রয়ী ও সহজলভ্য করে তুলতে চাই এবং আমরা মনে করি কেবলমাত্র এভাবেই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব।”

ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থা স্থাপনে হুয়াওয়ে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করছে টাওয়ার ব্যবস্থাপনায় ব্যবহৃত শক্তির অপচয় রোধ এবং এর কার্যদক্ষতা বৃদ্ধিতে। এই বিষয়টিকে বিবেচনায় নিয়ে হয়াওয়ে ৫জি প্রযুক্তির গবেষণা, পণ্য ও প্রকৌশলগত উন্নয়নে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছে। হুয়াওয়ের স্থাপনকৃত প্রতিটি ৫ জি সাইটের বিদ্যুৎ খরচ এই খাতে ব্যবহৃত বিদ্যুতের গড়ের তুলনায় ২০ শতাংশ কম। এটি সম্ভব হয়েছে কেবলমাত্র হুয়াওয়ের উদ্ভাবিত নতুন চিপসেট, সিস্টেম সফ্টওয়্যার, পেশাদার সেবা এবং উন্নত হার্ডওয়্যার এবং তাপ অপচয় নিরধক প্রযুক্তি দ্বারা । এই উদ্ভাবনী প্রযুক্তিগুলি হুয়াওয়ের ৫ জি প্রযুক্তিকে আরও বেশি কার্যদক্ষ করে তুলেছে। এছাড়াও, প্রতিটি ব্যক্তি, বাড়ি এবং সংস্থার কাছে ডিজিটাল প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে, “হুয়াওয়ে টেকফরঅল” নামের একটি বৈশ্বিক ডিজিটাল অন্তর্ভুক্তি ব্যবস্থা শুরু করেছে।

হুয়াওয়ের গ্রহনকৃত নতুন এই কৌশলে রয়েছে দুটি বড় পরিবর্তন। প্রথমত, হুয়াওয়ে ডিজিটাল বিভাজণের সংযোগ স্থাপনকে ডিজিটাল অন্তর্ভুক্তকরণ কৌশলের সাথে যুক্ত করেছে এবং ডিজিটাল সংযোগ স্থাপনের পরে কোম্পানিটি এখন অধিক গুরুত্ব প্রদান করছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং দক্ষতা বৃদ্ধিতে।

দ্বিতীয়ত, “স্থিতিশীল ও নিরাপদ নেটওয়ার্ক পরিচালনা এবং ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা” প্রকল্পটিকে আপগ্রেড করে গৃহীত হয়েছে “সিকিউরিটি অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস” স্ট্রাটেজি। পরিবেশ রক্ষার্থে হুয়াওয়ে গ্রহণ করেছে “এনভাইরনমেন্ট অ্যান্ড প্রোটেকশন” স্ট্রাটেজি। এই কৌশলের আওতায় হুয়াওয়ে ২০১৮ সালে, ক্লিন এনার্জি উৎস থেকে প্রায় ৯৩২ মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করেছে। এর ফলে বায়ুমণ্ডলে প্রায় ৪,৫০,০০০ টন কার্বন কম নিঃসরণ হয়েছে এবং গত বছর “সুস্থ ও সুসংহত পরিবেশ” প্রদানের জন্য, স্থানীয় টেকসই উন্নয়নে হুয়াওয়ে বিশ্বব্যাপী ১৭৭ টি কমিউনিটি সহায়তা প্রোগ্রাম সংগঠিত করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো ও পাবজি মোবাইলের একত্রিত “এফ১৯ প্রো সার্চ ক্যাম্পেইন”
প্রযুক্তি বাজার

অপো ও পাবজি মোবাইলের একত্রিত “এফ১৯ প্রো সার্চ ক্যাম্পেইন”

ফেসবুককে তিন ভাগ করার আহ্বান প্রত্যাখ্যান
প্রযুক্তি সংবাদ

ফেসবুককে তিন ভাগ করার আহ্বান প্রত্যাখ্যান

বর্ষপূর্তি উপলক্ষে রিভোর ‘মেগা ক্যাশব্যাক’ অফার
অটোমোবাইল

বর্ষপূর্তি উপলক্ষে রিভোর ‘মেগা ক্যাশব্যাক’ অফার

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

প্যাটেন্ট মামলা নিষ্পত্তিতে একমত হুয়াওয়ে ও ভেরাইজন

নির্বাচিত

অ্যামটবের নতুন সেক্রেটারি জেনারেল এসএম ফরহাদ

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি
নির্বাচিত

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি

Load More

ট্রেন্ডিং টপিক

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের
প্রযুক্তি সংবাদ

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন
অর্থ ও বাণিজ্য

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস
প্রযুক্তি সংবাদ

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
টেলিকম

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

সফটওয়্যার কোডিং, ডিবাগিং এবং স্বয়ংক্রিয় এজেন্টভিত্তিক কাজের জন্য...

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ জুলাই ২০১৯

বাংলাদেশে স্বীকৃতি পেল হুয়াওয়ের চলমান কার্যক্রম

Techzoom.TV |
TechzoomTV