স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়ন, ভবিষ্যৎ আর্থ অবজারভেশন (EO) স্যাটেলাইট ব্যবস্থা এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান এবং বিএসসিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান এতে উপস্থিত ছিলেন।
সমঝোতার আওতায় আর্থ অবজারভেশন স্যাটেলাইট প্রযুক্তি, স্যাটেলাইট ডেটা ও ইমেজ প্রসেসিং, AI/ML-ভিত্তিক গবেষণা, সমুদ্র পর্যবেক্ষণ, ব্লু ইকোনমি ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি হবে।
বিশেষ করে বিএসসিএলের ভবিষ্যৎ Earth Observation Satellite System উন্নয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের Satellite Ocean Observation and Data Innovation Center (SODIC-CU)-এর Ocean Satellite Ground Station ও গবেষণা সক্ষমতা কাজে লাগানো। পাশাপাশি বিএসসিএলের প্রকৌশলীদের প্রশিক্ষণ এবং EO satellite data ব্যবহারে কারিগরি সক্ষমতা বৃদ্ধিতেও সহযোগিতা করা হবে।
এছাড়া আন্তর্জাতিক Earth Observation কর্মসূচিতে অংশগ্রহণ, যৌথ প্রকল্পে আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের সম্ভাবনা অনুসন্ধান এবং বাংলাদেশের ভবিষ্যৎ Earth Observation satellite-এর প্রয়োজন নির্ধারণে satellite data বিশ্লেষণের সুযোগ থাকবে।
এ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের Earth Observation ও satellite-based ocean monitoring সক্ষমতা উন্নয়নের পাশাপাশি সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ব্লু ইকোনমিতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মো. সাফিকুল ইসলাম এবং বিএসসিএলের উপ মহাব্যবস্থাপক বখতিয়ার আহমেদ।





















