Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 17 October 2026
বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট
Share on FacebookShare on Twitter

দুর্গম পাহাড়ি পথে দুই দিন ও দুই রাতের ট্র্যাকিং অভিযান শেষে স্মার্টফোনে ৪০ শতাংশ ব্যাটারি অবশিষ্ট থাকার দাবি করেছে রিয়েলমি। ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে বান্দরবানের পাহাড়ি ট্রেইলে রিয়েলমি সি১০০ স্মার্টফোনের ব্যাটারি সক্ষমতা ও স্থায়িত্ব যাচাইয়ে এ চ্যালেঞ্জ আয়োজন করে প্রতিষ্ঠানটি।

গত ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ অভিযানে অংশ নেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অ্যাডভেঞ্চার ক্লাবের পাঁচ শিক্ষার্থী। রুমা বাজার থেকে যাত্রা শুরু করে বগা লেক ও দার্জিলিং পাড়া হয়ে দেশের অন্যতম পরিচিত পাহাড়ি গন্তব্য কেওক্রাডংয়ে গিয়ে শেষ হয় তাঁদের যাত্রা।

পাওয়ার ব্যাংক ছাড়াই ট্র্যাকিং
অভিযানে অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর মধ্যে রুশদি হাসান রাফি রিয়েলমি সি১০০ ব্যবহার করেন। অন্য চার শিক্ষার্থী ব্যবহার করেন অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন। ট্র্যাকিংয়ের আগে দলের সদস্যরা চার্জার ও পাওয়ার ব্যাংক সঙ্গে নিলেও রাফি তাঁর ফোনের ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার (এমএএইচ) ব্যাটারির ওপর ভরসা করে কোনো চার্জার বা পাওয়ার ব্যাংক নেননি।

পরে দলের সদস্যরা নিজেদের মধ্যে একটি চ্যালেঞ্জ শুরু করেন—কার ফোনের চার্জ আগে শেষ হয়, তা দেখা। পুরো অভিযানে রাফি নেভিগেশন, ছবি তোলা, ভিডিও ধারণ, গান শোনা ও বিনোদনের কাজে ফোনটি ব্যবহার করেন। রিয়েলমির দাবি, অন্যদের ফোনের চার্জ কমে এলেও সি১০০ সচল ছিল। অভিযান শেষে ফোনটিতে ৪০ শতাংশ চার্জ অবশিষ্ট ছিল।

কাদায় পড়েও সচল থাকার দাবি
অভিযানের সময় ফোনটি হাত থেকে কাদামাটিতে পড়ে যায়। তবে সেটি তুলে পরিষ্কার করার পরও স্বাভাবিকভাবে কাজ করছিল বলে জানিয়েছে রিয়েলমি। প্রতিষ্ঠানটির দাবি, এ ঘটনার পরও বাকি ট্র্যাকিংয়ে ফোনটির কার্যক্রমে কোনো সমস্যা দেখা যায়নি।

রিয়েলমি সি১০০-তে আইপি৬৯ প্রো রেটিং, দুই মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার প্রতিরোধক্ষমতা এবং ছয় মিটার পানিরোধী সক্ষমতার কথা উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এতে আর্মরশেল প্রোটেকশন ও মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি রয়েছে বলে জানানো হয়েছে।

‘পাওয়ার ব্যাংক ছাড়াই ফোনটি ব্যবহার করেছি’
অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্য রুশদি হাসান রাফি বলেন, “আমরা আগেও অ্যাডভেঞ্চার ট্রিপে গিয়েছি। প্রতিবারই ফোনের চার্জ ধরে রাখাটা চ্যালেঞ্জ ছিল। এবার আমরা দেখতে চেয়েছিলাম বান্দরবানের এই দুই দিনের ট্র্যাকিং, ক্যাম্পিং ও ঘোরাঘুরিতে রিয়েলমি সি১০০ কেমন পারফর্ম করে। নেভিগেশন থেকে শুরু করে স্মৃতিময় মুহূর্তগুলো ধরে রাখা, সবকিছুতে আমরা কোনো পাওয়ার ব্যাংক ছাড়াই ফোনটি ব্যবহার করেছি। এটি আমাদের জন্য একেবারেই অন্যরকম একটি চ্যালেঞ্জ ছিল।”

রিয়েলমির ভাষ্য, ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের সঙ্গে এ আয়োজনের মাধ্যমে ল্যাব পরীক্ষার বাইরেও বাস্তব পরিবেশে স্মার্টফোনটির ব্যাটারি ও স্থায়িত্বের সক্ষমতা তুলে ধরা হয়েছে। বিশেষ করে চার্জ দেওয়ার সুযোগ সীমিত—এমন ভ্রমণ বা আউটডোর কার্যক্রমে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও টেকসই নকশার গুরুত্ব তুলে ধরাই ছিল এ উদ্যোগের লক্ষ্য।

তবে ব্যাটারির প্রকৃত স্থায়িত্ব ব্যবহার, নেটওয়ার্কের অবস্থা, স্ক্রিনের উজ্জ্বলতা, তাপমাত্রা ও অন্যান্য সেটিংসের ওপর নির্ভর করতে পারে। তাই অভিযানে পাওয়া ফলাফলকে সব ব্যবহারকারীর ক্ষেত্রে একই পারফরম্যান্সের নিশ্চয়তা হিসেবে বিবেচনা করা যাবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি সি১০০

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ টাকায় ১ জিবি ইন্টারনেট!
টেলিকম

বাজেটে ইন্টারনেট খরচ বাড়তে পারে

জ্যোতির্বিজ্ঞানের নানা তথ্য মিলবে অ্যাপসে
প্রযুক্তি সংবাদ

জ্যোতির্বিজ্ঞানের নানা তথ্য মিলবে অ্যাপসে

এআইচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
নির্বাচিত

এআইচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

অ্যাপল প্রধানের সঙ্গে ডিনারে মার্কিন প্রেসিডেন্ট
নির্বাচিত

অ্যাপল প্রধানের সঙ্গে ডিনারে মার্কিন প্রেসিডেন্ট

অপো রেনো থ্রি প্রো: পারফরমেন্সের জন্য প্রথম পছন্দ
নির্বাচিত

অপো রেনো থ্রি প্রো: পারফরমেন্সের জন্য প্রথম পছন্দ

বাংলালিংক-ফেসবুকের যৌথ উদ্যোগে ‘ইন্টারনেট ১০১’
টেলিকম

বাংলালিংক-ফেসবুকের যৌথ উদ্যোগে ‘ইন্টারনেট ১০১’

Load More

ট্রেন্ডিং টপিক

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 October 2026

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

Techzoom.TV |
TechzoomTV