Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যে পাঁচ কারণে আপনার এলজি ডাব্লু ৩০ কেনা উচিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
যে পাঁচ কারণে আপনার এলজি ডাব্লু ৩০ কেনা উচিত
Share on FacebookShare on Twitter

দেশে স্মার্টফোন মার্কেটে সবচেয়ে বেশি প্রতিযোগিতা বাজেট সেগমেন্টের ক্ষেত্রে। এই সেগমেন্টের নতুন সংযোজন হলো এলজি-র ডাব্লু সিরিজ। এই কোরিয়ান স্মার্টফোন ব্র্যান্ডটি গতমাসের ফ্যান ফেস্টে তিনটি ফোন লঞ্চ করেছিল। ফোনগুলির নাম হল এলজি ডাব্লু ১০, এলজি ডাব্লু ৩০, এলজি ডাব্লু ৩০ প্রো । এলজি ডাব্লু ৩০ হলো ১২ হাজার টাকার রেঞ্জের সবচেয়ে নতুন প্রতিদ্বন্দ্বী। এই ফোনটিতে এমন কিছু ফিচার রয়েছে, যেগুলো এই ফোনটিকে করে তুলেছে অনন্য। আজ আমরা এই পোস্টে এমনই পাঁচটি বিশেষ ফিচারের কথা জেনে নেব।

চিত্তাকর্ষক ডিজাইন
এলজি ডাব্লু ৩০ কে দেখলেই ২০১৯ এর মডার্ন ডিভাইসের মতো মনে হয়। এই ফোনটি আপনার হাতে একটি প্রিমিয়াম লুক দেবে। আপনারা ফোনটিতে ওপর একটি ছোট্ট ওয়াটারড্রপ নচ্ পাবেন এবং পিছনে একটি চকচকে ব্যাক প্যানেল পাবেন। এই ফোনটির ক্রোম প্লেটিং দেওয়া সাইড এবং প্লাস্টিক কোটেড কার্ভ দেখতে অসাধারণ। এই ফোনটির ব্যাক প্যানেল আলো বিচ্ছুরিত করতে পারে। এর ফলে ফোনটি আরো সুন্দর হয়।

এলজি ডাব্লু ৩০ ডিজাইনটি খুবই সলিড এবং এটি হাতে ধরতে খুব সহজ। বিশেষত এর সঠিক সাইড এবং গোলাটে কোনগুলির জন্য। ব্যাক প্যানেলে একেবারে সঠিক জায়গায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি রয়েছে। সবদিক থেকে দেখতে গেলে বাজেটনির্ভর ফোন গুলোর মধ্যে এটিকে দেখতে খুবই সুন্দর।

পরিবর্তনশীল নচ্
এলজি ডাব্লু ৩০ তে আপনারা পেয়ে যাচ্ছেন ৬.২৬ ইঞ্চির এইচডি প্লাস ফুল ভিশন ডিসপ্লে। ৮৬% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ১৫২০×৭২০ পিক্সেল রেসোলিউশন। ফোনটির সামনে একটি ওয়াটার ড্রপ নচ্ রয়েছে, যার মধ্যে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে। কিন্তু এই ফোনটির সবচেয়ে বিশেষ ব্যাপারটি হল এর পরিবর্তনশীল নচ্।
এলজি ডাব্লু ৩০ তিনটি নচ্ স্টাইলের বিকল্প দেবে। প্রথমটিতে আপনারা আগে থেকে দেওয়া ওয়াটার ড্রপ নচ্ ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় বিকল্পে আপনাদের জন্য থাকছে ইউ আকৃতির নচ্, এবং যদি আপনার নচ্ একেবারেই পছন্দ না হয় তাহলে আপনি সেটিকে তৃতীয় বিকল্পের মাধ্যমে লুকিয়েও ফেলতে পারেন।

ট্রিপল ক্যামেরা
এলজি ডাব্লু ৩০ এর অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তিনটি রিয়ার ক্যামেরা। ১২ হাজার টাকার কমে তিনটি ক্যামেরাযুক্ত ফোন খুবই কম রয়েছে। এই ফোনটি তিনটি ক্যামেরা সেটআপ এর মধ্যে প্রথমটি ১২ মেগাপিক্সেলের লো লাইট ক্যামেরা, দ্বিতীয়টি ১৩ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল লেন্স ক্যামেরা, এবং তৃতীয়টি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে আপনারা যে কোন জায়গার অনেক ভালো পোট্রেট, বড় ফ্রেমের ছবি তুলতে সক্ষম হবেন।

এলজি আরো জানিয়েছে যে তারা এই ক্যামেরার অ্যাপটিকে আরও সুন্দর এবং সহজে ব্যবহারযোগ্য করে তুলেছে। আপনারা কেবলমাত্র একটা হাত ব্যবহার করলেই ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে পারবেন। এছাড়াও এই ক্যামেরা অ্যাপে বিভিন্ন মোডও আপনারা পেয়ে যাবেন, যেমন- নাইট মোড, টাইম ল্যাপস ইত্যাদি। ট্রিপল ক্যামেরা সেটআপের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটির মাধ্যমে বাজেট সেগমেন্টের মধ্যেও ভালো ওয়াইড ক্যাপচার করতে পারবেন।

স্টক অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স
এলজি ডাব্লু ৩০ চলবে মিডিয়াটেক হেলিও অক্টা-কোর পি২২ চিপসেটের ওপর। এছাড়াও আপনারা কিছু বিশেষ ফিচারও এই ফোনে পেয়ে যাবেন। এই নতুন ফোনটিতে আপনারা এলজির ফ্ল্যাগশিপ ইউজার ইন্টারফেস এলজি ইউএক্স এর পরিবর্তে ভ্যানিলা অ্যান্ড্রয়েড ৯ পাই ইউজার ইন্টারফেস পাবেন। বহু বাজেট রেঞ্জের ক্রেতা স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পছন্দ করেন। এছাড়াও এই ফোনটিতে ডুরাস্পিড এর মত ফিচারও রয়েছে, যা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলিকে বন্ধ করে ফোনটিকে আরো দ্রুত করে দেয়। এছাড়াও আপনারা দৈনিক ব্যবহার হওয়া অ্যাপগুলির জন্য কিছু বিশেষ অ্যাকশন এবং স্মার্ট জেশ্চারও পেয়ে যাবেন। এছাড়াও এলজি আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট এবং ব্লোটওয়্যার ফ্রী এক্সপেরিয়েন্স দিতে চলেছে এই ফোনটিতে।

বড় ব্যাটারি
ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ফোনের পাওয়ারহাউজ বা ব্যাটারি। তাই সেই কথা চিন্তা করেই এলজি ডাব্লু ৩০ তে দেওয়া হয়েছে ৪ হাজার এমএএইচের একটি বিশাল বড় ব্যাটারি, যা আপনার সাধারন ব্যবহারে একবার চার্জ দিলে একদিন চলে যাবে। এলজির দাবি এই ব্যাটারীটি ১৮ ঘণ্টার ভিডিও প্লেব্যাক, এবং ১১৮ ঘণ্টার অডিও প্লেব্যাক করতে সক্ষম। আপনাকে একটি ১০ ওয়াট এর চার্জার ফোনের বাক্সেই পেয়ে যাবেন যেটি আপনার এলজি ডাব্লু৩০ কে খুব তাড়াতাড়ি চার্জ করে দেবে।

তাহলে সব দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে শক্তিশালী এবং ফিচারপূর্ণ এলজি ডাব্লু ৩০ বাজেট রেঞ্জের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী। শক্তিশালী হার্ডওয়্যার, স্টক অ্যান্ড্রয়েড এবং ট্রিপল ক্যামেরা সেটআপ সহ এই ফোনটি একটি ভ্যালু ফর মানি ডিভাইস হয়ে উঠতে সক্ষম হয়েছে। এই ডিভাইসটির দাম রাখা হয়েছে 9,999 টাকা। এখন শুধু এটাই দেখার যে চাইনিজ স্মার্টফোন গুলির সঙ্গে প্রতিযোগিতায় এই ডিভাইসটি কতটা সফল হবে।

Tags: এলজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রিল্যান্সিং কী, ঘরে বসে কীভাবে আয় করা যায়?
নির্বাচিত

ফ্রিল্যান্সিং কী, ঘরে বসে কীভাবে আয় করা যায়?

দারাজের ‘মোবাইল উইকে’ বিশাল ছাড়
ই-কমার্স

দারাজের ‘মোবাইল উইকে’ বিশাল ছাড়

বিতর্কের মধ্যেও এনটিটিএন লাইসেন্স পাচ্ছে বাংলা ফোন
টেলিকম

বিতর্কের মধ্যেও এনটিটিএন লাইসেন্স পাচ্ছে বাংলা ফোন

চিনে নিন সেই হ্যাকারকে, যার কারণে নিষিদ্ধ হলো সিটি
প্রযুক্তি সংবাদ

চিনে নিন সেই হ্যাকারকে, যার কারণে নিষিদ্ধ হলো সিটি

ঈদে বাড়ি ফেরা মানুষের মোবাইল নেটওয়ার্ক-এর ভোগান্তি কি কমবে
নির্বাচিত

ঈদে বাড়ি ফেরা মানুষের মোবাইল নেটওয়ার্ক-এর ভোগান্তি কি কমবে

ওয়ালটন ফ্রিজের ২০০% ক্যাশ ভাউচারে ঘরভর্তি পণ্য কিনলেন তিন ক্রেতা
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজের ২০০% ক্যাশ ভাউচারে ঘরভর্তি পণ্য কিনলেন তিন ক্রেতা

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix