Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়েকে চিপ সরবরাহ শুরু করেছে মাইক্রোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ জুলাই ২০১৯
হুয়াওয়েকে চিপ সরবরাহ শুরু করেছে মাইক্রোন
Share on FacebookShare on Twitter

মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞা মেনে সাময়িক বিরতির পর সেমিকন্ডাক্টর কোম্পানি মাইক্রোন টেকনোলজি ইনকরপোরেশন হুয়াওয়েকে কিছু চিপের সরবরাহ দিতে শুরু করেছে। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। খবর এএফপি।

বিবৃতিতে মাইক্রোন টেকনোলজি জানায়, হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়া হয়নি। এর মাঝেই কিছু মার্কিন প্রতিষ্ঠান চীনা প্রযুক্তি জায়ান্টটির সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার উপায় খুঁজে পেয়েছে। সে অনুযায়ী অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে পণ্য সরবরাহ শুরু করেছে। আমরাও একই পথ অনুসরণ করছি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্য সংগঠন ‘সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন’-এর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সদস্যরা মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞা মেনে কাজ করছে। এটা নিশ্চিত যে, এ নিষেধাজ্ঞা মেনেই হুয়াওয়ের কাছে মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর কিছু পণ্য বিক্রির সুযোগ রয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে থেকেই চীনা প্রতিষ্ঠানটিতে পণ্য সরবরাহের সুযোগ রয়েছে।

মাইক্রোন টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জয় মেহত্রা বলেন, তারা হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছেন। এতে আইন মেনেই বিদ্যমান কিছু পণ্য হুয়াওয়েকে সরবরাহ করা সম্ভব, যা কোনোভাবেই রফতানি নিষেধাজ্ঞার পরিপন্থী নয়।যুক্তরাষ্ট্রের আইন মেনে যে পণ্যগুলো চীনা প্রতিষ্ঠানটিতে সরবরাহ করা সম্ভব, গত সপ্তাহ থেকে সেসব পণ্য সরবরাহের কার্যক্রম শুরু করেছি। বাণিজ্য নিষেধাজ্ঞা কত সময় স্থায়ী হয়, তার ওপর নির্ভর করছে বাকি পণ্য সরবরাহ শুরুর বিষয়টি। হুয়াওয়ে ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা নিশ্চিত নয়।

নিউইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন চিপ নির্মাতাদের গুরুত্বপূর্ণ গ্রাহক হুয়াওয়ে। বিশ্বের বৃহৎ টেলিযোগাযোগ নেটওয়ার্ক সরঞ্জাম এবং দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির কাছে চিপ বিক্রির বিকল্প উপায় বের করেছে মার্কিন চিপ নির্মাতারা। নিষেধাজ্ঞা মেনে প্রতিষ্ঠানটিতে তারা যুক্তরাষ্ট্রের বাইরে থেকে তৈরি চিপ সরবরাহ করছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিজেদের পণ্য উৎপাদন করছে। যুক্তরাষ্ট্রের বাইরে উৎপাদিত পণ্য হুয়াওয়ের কাছে বিক্রির বিষয়টি বাণিজ্য নিষেধাজ্ঞার আওতামুক্ত। এ সুযোগ কাজে লাগাতে চাইছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। বাস্তবে এমন হলে মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের স্মার্টফোন এবং সার্ভার ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। বিষয়টি ঘিরে মার্কিন বাণিজ্য বিভাগের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট সংযোগ সম্প্রসারণে সিডিনেটকে সমীক্ষা অনুদান ইউএসটিডিএর
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট সংযোগ সম্প্রসারণে সিডিনেটকে সমীক্ষা অনুদান ইউএসটিডিএর

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

ক্যামেরার মাধ্যমে হৃদস্পন্দন মাপবে পিক্সেল ফোন
নির্বাচিত

ক্যামেরার মাধ্যমে হৃদস্পন্দন মাপবে পিক্সেল ফোন

কর দিতে অ্যাপ চালু
প্রযুক্তি সংবাদ

কর দিতে অ্যাপ চালু

করোনা প্রতিরোধে ব্রিটিশ যুবকের স্মার্ট ঘড়ি আবিষ্কার
নির্বাচিত

করোনা প্রতিরোধে ব্রিটিশ যুবকের স্মার্ট ঘড়ি আবিষ্কার

২০২৬ সালে প্রযুক্তির মহাবিপ্লব: কী থাকছে আমাদের জন্য?
প্রযুক্তি সংবাদ

New Year 2026: প্রযুক্তি দুনিয়ায় কী কী নতুন?

Load More

ট্রেন্ডিং টপিক

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
প্রযুক্তি সংবাদ

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট
নির্বাচিত

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ জুলাই ২০১৯

হুয়াওয়েকে চিপ সরবরাহ শুরু করেছে মাইক্রোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix