Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিক্রয় ও মিনিস্টার আবারও নিয়ে এল ‘বিরাট হাট’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 22 July 2019
বিক্রয় ও মিনিস্টার আবারও নিয়ে এল ‘বিরাট হাট’
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ও অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কম এবং মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এবারের ঈদ-উল-আযহা উপলক্ষে তৃতীয়বারের মতো নিয়ে এসেছে কোরবানি ক্যাম্পেইন- “বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার”।

২২ জুলাই সোমবার বিক্রয় ডট কম-এর প্রধাণ কার্যালয়ে বিক্রয় ও মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়।

আজ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ঈদের আগের রাত পর্যন্ত।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং, অ্যাড সেলস এন্ড জবস ঈশিতা শারমিন, বিক্রয় ডট কম-এর হেড অব সেলস এন্ড সার্ভিস এন্ড মার্কেটপ্লেস নাজ হুসাইন এবং মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কে.এম.জি. কিবরিয়া।

প্রতিবছরের মতো এই ঈদ-উল-আযহায়ও বিক্রয় তার সম্মানিত গ্রাহকদের জন্য নিয়ে এসেছে চমৎকার সব গবাদি পশুর সমাহার। এরই মধ্যে বিক্রয়-এর সাইটে ১০০০ এরও বেশি কোরবানির পশুর বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে। এ বছর বিক্রয় গ্রাহক ও মেম্বার উভয় পক্ষের জন্যই আয়োজন করেছে বিরাট হাট কন্টেস্টের। প্রতিযোগীরা এই অনলাইন কন্টেস্টে অংশ নিয়ে পাবেন মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর পক্ষ থেকে সর্বমোট ৬ লক্ষ মূল্যমানের আকর্ষণীয় হোম এন্ড ইলেক্ট্রনিক্স অ্যাপ্লায়েন্স জিতে নেওয়ার অনন্য সুযোগ।

গ্রাহক প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের বিক্রয়-এর ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে পছন্দের কোরবানির পশুর বিজ্ঞাপনের লিংক তাদের ফেসবুকে #BiratHaat টাইপ করে শেয়ার করতে হবে। সর্বাধিক লাইক, কমেন্ট এবং শেয়ারকৃত পোস্ট থেকে ১৩ জন ভাগ্যবান বিজয়ী পাবেন মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর পক্ষ থেকে রেফ্রিজারেটর, স্মার্ট এলইডি টিভি, মাইক্রোওয়েভ সহ আরও আকর্ষণীয় পুরস্কার। বিক্রেতাদের প্রতিযোগিতার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক কোরবানি পশুর বিজ্ঞাপনদাতা মেম্বার অথবা যেসকল মেম্বারের বিজ্ঞাপনগুলোর ভিউ সংখ্যা সবচেয়ে বেশি হবে তাদের মধ্য থেকে ৩ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।

বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং, অ্যাড সেলস অ্যান্ড জবস ঈশিতা শারমিন বলেন, “বিক্রয় হচ্ছে অনলাইনে কোরবানির পশু বেচাকেনার অগ্রদূত। গত পাঁচ বছর ধরে ঈদ-উল-আযহা উপলক্ষে বিক্রয় কোরবানি পশুর পসরা নিয়ে আসছে। বিগত বছরগুলোতে ঈদ-উল-আযহায় আমরা গ্রাহকদের কাছ থেকে প্রচুর সাড়া পেয়েছি। এ বছর আমরা গ্রাহকদের জন্য আরও বেশি সংখ্যক কোরবানির পশু নিয়ে এসেছি। প্রতিবছর গ্রাহক চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি হয়ে থাকে, আর আমরাও সেই অনুযায়ী আমাদের সেবার মান উন্নত করতে সচেষ্ট থাকি। গ্রাহক ছাড়াও আমাদের প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার বিক্রেতা উপকৃত হয়ে থাকে। আর ঈদের আনন্দকে দ্বিগুণ করতে বিরাট হাট কন্টেস্ট তো রয়েছেই”।

বিক্রয় ডট কম-এর হেড অব সেলস এন্ড সার্ভিস এন্ড মার্কেটপ্লেস নাজ হুসাইন বলেন, “ঈদের সময় নানা ধরনের ঝামেলাপূর্ণ কাজ থাকে, তার মাঝে হাটে যেয়ে ঘুরে ঘুরে কোরবানির পশু বেছে নেয়া অনেক সময় ও শ্রমসাধ্য ব্যাপার যা অনেকের পক্ষেই সম্ভব হয় না। আগের বছরগুলোতেও আমাদের এই বিরাট হাট ক্যাম্পেইনটির মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন এবং এবারও হবেন বলে আমার বিশ্বাস। গত বছর বিক্রয়-এর সাইটে মেম্বারশিপ সার্ভিস নিবন্ধনের মাধ্যমে প্রায় ৭০ টি গবাদি পশুর খামার ব্যবসায়ী কোরবানির পশু বিক্রয় করেন। এ বছর আশা করছি প্রায় ১৫০ টি খামার ব্যবসায়ী আমাদের মেম্বারশিপ সার্ভিস গ্রহণ করবেন ”।

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশনস কে.এম.জি. কিবরিয়া বলেন, “দারুণ এই আয়োজনের সাথে থাকতে পারা আমাদের জন্য আনন্দের বিষয়। গত বছরগুলোতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং এ বছরও আমরা গ্রাহকদের জন্য এই ক্যাম্পেইনটি নিয়ে এসেছি। বিরাট হাট-এর মাধ্যমে ক্রেতারা কোনো ঝামেলা ছাড়াই নিরাপদ কোরবানির পশু ক্রয়ের সুযোগ পাচ্ছেন। একই সাথে সৌভাগ্যবান ক্রেতারা মিনিস্টার-এর দারুণ সব পণ্য জিতে নিতে পারবেন, যা ঈদের খুশিকে আরও বাড়িয়ে তুলবে”।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অর্ধ বছর না যেতেই এক লাখ পরিবারে স্যামসাং পণ্য পৌঁছে দিলো ইভ্যালি
ই-কমার্স

অর্ধ বছর না যেতেই এক লাখ পরিবারে স্যামসাং পণ্য পৌঁছে দিলো ইভ্যালি

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম
ই-কমার্স

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

২ বছরের মধ্যে সবার টাকা ফেরত দেবে ইভ্যালি
ই-কমার্স

২ বছরের মধ্যে সবার টাকা ফেরত দেবে ইভ্যালি

কর্মীদের করোনা পরীক্ষা করতে নিজস্ব ল্যাব বানাচ্ছে অ্যামাজন
ই-কমার্স

কর্মীদের করোনা পরীক্ষা করতে নিজস্ব ল্যাব বানাচ্ছে অ্যামাজন

বিশেষ চাহিদা-সম্পন্ন জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে, প্রেরণা ফাউন্ডেশন ও দারাজের উদ্যোগ
ই-কমার্স

বিশেষ চাহিদা-সম্পন্ন জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে, প্রেরণা ফাউন্ডেশন ও দারাজের উদ্যোগ

১২০ কোটি ডলারে জুক্স কিনছে অ্যামাজন
ই-কমার্স

চীনা তিন ব্র্যান্ডকে নিষিদ্ধ করেছে অ্যামাজন

Load More

ট্রেন্ডিং টপিক

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!
বিবিধ

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 July 2019

বিক্রয় ও মিনিস্টার আবারও নিয়ে এল ‘বিরাট হাট’

Techzoom.TV |
TechzoomTV