Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২ বছরের মধ্যে সবার টাকা ফেরত দেবে ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 12 July 2024
২ বছরের মধ্যে সবার টাকা ফেরত দেবে ইভ্যালি
Share on FacebookShare on Twitter

আবারও আগামী ২ বছরের মধ্যে দেনা পরিশোধের আশ্বাস দিলেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মো. রাসেল। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি গ্রাহকদের প্রায় ৫০০ কোটি টাকা পাওনার মধ্যে গত ছয় মাসে মাত্র আড়াই কোটি টাকা পরিশোধ করে এখন এর প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলছেন, আরও দেড় বছর সময় চায় তার, তাহলে পুরো পাওনা মিটিয়ে দিতে পারবেন।

বৃহস্পতিবার বিকালে অনলাইনে সংবাদ সম্মেলনে এসে গ্রাহকদের প্রতি ‘আকুতি’ জানিয়ে রাসেল বলেন, “আপনারা আইনের আশ্রয় নিলে আমরা ধারাবাহিকভাবে কাজ করতে পারি না। তাই বিশ্বাস যেহেতু রেখেছিলেন, বিশ্বাস রাখুন; আর একটু সময় দেন।”

ইভ্যালির তথ্য অনুযায়ী, তাদের প্রতিষ্ঠানে ২ লাখ গ্রাহকের ৩ লাখ অর্ডার আটকে রয়েছে অর্থাৎ অর্ডার করে পণ্য বুঝে পাননি এসব গ্রাহক; যার আর্থিক মূল্য প্রায় ৫০০ কোটি টাকা।

তিনি বলেছেন, গত ছয় মাসে সাড়ে তিন লাখ ইনভয়েস থেকে আয় হয়েছে তিন কোটি টাকার মতো। এ থেকে নিট আয় হয়েছে আড়াই কোটি টাকা। হিসাব অনুযায়ী, ইভ্যালির ফাইন্যান্সিয়াল ভ্যালু ৫০ কোটি টাকার মতো। একক মালিকানায় আমি বিনিয়োগ পেতে ব্যর্থতা ঘুচতে এখন আমি আশা করি ব্যবসায় উন্নয়নের মাধ্যমে ইভ্যালি শেয়ার বাজার থেকেও বিনিয়োগ আহরণ করতে পারবে। ইভ্যালির অ্যাসেট ভ্যালু রয়েছে তা আশার বিষয়। বাজার থেকে দুই-আড়াই শ’ কোটি টাকা আহরণ সম্ভব। কেননা, ইভ্যালি প্রফিটেবল, অ্যাফোর্ডেবল তা প্রমাণ করা যাচ্ছে।

রাসেল বলেন, গত সপ্তাহেও আমি দুইটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। আগেও যখন কথা বলেছিলাম তখনো গ্রেফতার হওয়ার অনেকটা সফলতার কাছাকাছি ছিলাম। আশা করি, ২০২৪ সালের মধ্যে নতুন বিনিয়োগ পাবো।

এক প্রশ্নের উত্তরে ইভ্যালি এমডি জানিয়েছেন, আশাকরছি, আগামী মাসে টেকনিক্যাল কমিটির বৈঠক হলে ফিজিক্যাল অফিস করা সম্ভব হবে।

অপর এক প্রশ্নের জবাবে রাসেল বলেন, আমি আত্মগোপনে নেই। আমি পালিয়ে নেই। এই কথা শুনলে আমার সবসময়ই হাসি পায়। তবে সবশেষে আমি গ্রাহকদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকারের মনিটরিংয়েও আমি উপকৃত হচ্ছি। অবশ্য পাওয়ার খাটিয়ে কেউ যদি বকেয়া আদায় করতে গেলে আমি কলাপস করবো। আমাদের চিপড়াইলে এখন কিছুই বের হবে না।

দুই বছরের মধ্যে দেনা পরিশোধের কথা দেওয়া বিষয়ে তিনি বলেছেন, গত ৬ মাসের নিট লাভ থেকেই এই বিষয়টি অনুমান করা সম্ভব। আশাকরি ২০২৪ সালেই আমরা একটি ব্রেক থ্রু করবো। আগামী দুই মাসের মধ্যে মিডিয়া ও সেলারদের বকেয়া পরিশোধ করবো। আগামী দুই বছরের মধ্যেই সকল দেনা পরিশোধ করতে পারবো।

নতুন দুই প্রজেক্ট নামাচ্ছেন রাসেল

ইভ্যালির সঙ্গে আরও দুটি লোভনীয় প্রজেক্ট শুরু করতে যাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে তথ্য দিয়েছেন মোহাম্মদ রাসেল। একটি প্রজেক্টের নাম ‘বিসেলার’, যা বিভিন্ন দেশে যুক্ত হয়ে কাজ করবে। তরুণরা সেখানে খণ্ডকালীন কাজ করতে পারবেন। এটা মূলত পণ্য বিক্রির একটা সাইট হবে।

আরেকটা প্রজেক্টের নাম ‘সবলোন’, যার মাধ্যমে বিভিন্ন দেশে পণ্য সরবরাহ করা হবে। এখানেও রয়েছে মোহাম্মদ রাসেলের লোভনীয় প্রস্তাব। বলেছেন, “ডিরেক্ট ডলার আয় করব আমরা। এই প্রজেক্ট যদি আমাদের শুরু হয়, তাহলে খুব ভালো চলবে বলে আমার বিশ্বস। প্রায় ১০টি দেশে আপাতত শুরু করব।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

উৎসবমুখর পরিবেশে দারাজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ই-কমার্স

উৎসবমুখর পরিবেশে দারাজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইভ্যালিতে যুক্ত হলো এশিয়ান ইম্পোর্টস
ই-কমার্স

ইভ্যালিতে যুক্ত হলো এশিয়ান ইম্পোর্টস

আমাজন এবার খুলছে পোশাক–আশাকের দোকান
ই-কমার্স

আমাজন এবার খুলছে পোশাক–আশাকের দোকান

জরুরি সেবায় পাশে থাকবে ই-ক্যাব
ই-কমার্স

দ্রুত ডিজিটাল ই-কমার্স নীতিমালা ২০২১ চালুর দাবি ই-ক্যাবের

মানুষের মনে ই-কমার্স নিয়ে আস্থা তৈরি হয়েছে: পলক
ই-কমার্স

মানুষের মনে ই-কমার্স নিয়ে আস্থা তৈরি হয়েছে: পলক

আড়ংয়ের ব্যাগের টাকা যায় গাছ লাগাতে, দুর্ব্যবহার ঠিক না: আসিফ সালেহ
ই-কমার্স

আড়ংয়ের ব্যাগের টাকা যায় গাছ লাগাতে, দুর্ব্যবহার ঠিক না: আসিফ সালেহ

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 July 2024

২ বছরের মধ্যে সবার টাকা ফেরত দেবে ইভ্যালি

Techzoom.TV |
TechzoomTV